RCTV Logo গাইবান্ধা প্রতিনিধি
৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন

গাইবান্ধায় সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত

গাইবান্ধার পলাশবাড়ী ও সাদুল্লাপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল-আরোহী ও মাইক্রোবাসচালকসহ দুজন নিহত হয়েছেন। এসব দুর্ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টা থেকে ১০টার মধ্যে দুর্ঘটনা দুটি ঘটে।

আজ সকাল সাড়ে ৯টার দিকে জেলার সাদুল্লাপুরে ছেলেকে মোটরসাইকেলে করে স্কুলে পৌঁছে দিতে গিয়ে বাসের ধাক্কায় গোলাম রব্বানী নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, গাইবান্ধা সদর উপজেলার সাহাপাড়া ইউনিয়নের শিবপুর এলাকার বাসিন্দা গোলাম রব্বানী তার শিশুসন্তানকে নিয়ে মোটরসাইকেলে করে সাদুল্লাপুরে যাচ্ছিলেন। পথে নলডাঙ্গা থেকে আসা ফাতেমা পরিবহনের একটি বাসের ধাক্কায় মোটরসাইকেলটি ছিটকে যায়। এতে ঘটনাস্থলেই গোলাম রব্বানী নিহত হন। মোটরসাইকেলের অপর যাত্রী তার ছেলে ছিটকে পড়ে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

সাদুল্লাপুর থানার উপপরিদর্শক (এসআই) আবু তালেব দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত গোলাম রব্বানী সাদুল্লাপুর সরকারি কলেজের হিসাব বিভাগে কর্মরত ছিলেন।

অন্যদিকে, সকাল ১০টার দিকে জেলার পলাশবাড়ী উপজেলার সাকোয়া সংলগ্ন মাঝিপাড়া এলাকায় বাসের ↑ মাইক্রোবাসের সংঘর্ষে মাইক্রোবাসচালক মাসুদ রানা নিহত হয়েছেন।

স্থানীয়রা জানান, গাইবান্ধা থেকে যাত্রী নিয়ে আল হামরা পরিবহনের একটি বাস ঢাকার দিকে যাচ্ছিল। বাসটি সাকোয়া সেতু এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের সঙ্গে সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসচালক মাসুদ রানা ঘটনাস্থলেই নিহত হন। এ ঘটনায় মাইক্রোবাসের অপর এক যাত্রী আহত হয়েছেন।

পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরোয়ার আলম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রংপুরে সাপ খেলা নিয়ে বিরোধের জেরে বৃদ্ধকে পিটিয়ে হত্যা, প্রধান আসামিসহ চারজনকে গ্রেফতার করেছে র‌্যাব

চাঞ্চল্যকর পোস্টে কি ‘সর্বকালের সেরা’ বিতর্কের ইতি টানলেন মেসি

আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

রিকশার হ্যান্ডেল থেকে সফল খামারি: ৫ ছাগলে ভাগ্যের চাকা ঘোরালেন নাটোরের ‘বড় শাহিন’

দেশকে অস্থিতিশীল করতে গুজব ছড়ানো হচ্ছে, সতর্ক থাকুন: প্রধানমন্ত্রী

কক্সবাজারে সাগরে ট্রলারডুবিতে দুই জেলের মৃত্যু, নিখোঁজ ২

প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ

নাটোরে মাদকবিরোধী পৃথক অভিযানে ৪ জন আটক, জব্দ ১৪০ বোতল মাদকসহ গাঁজা-মদ

মহানায়ক উত্তম কুমারের ১০০তম জন্মবার্ষিকী আজ

গাইবান্ধায় সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত

১০

১১৫৮ নম্বর পেয়েও থমকে আছে গোবিন্দের উচ্চশিক্ষার স্বপ্ন

১১

বার্সা প্রস্তাব দিয়েছিল, আমি ইন্টারেই থাকতে চেয়েছি: লাউতারো

১২

বিএনপির ৩৪ বছরের রাজনীতিতে অনেক উত্থান-পতন দেখেছি: স্পিকার হাফিজ উদ্দিন

১৩

যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় নিহত ১, আহত ৫

১৪

মেসিকে সর্বোচ্চ সম্মান দেখাবে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন

১৫

সাত অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার আভাস, নদীবন্দরে সতর্কতা

১৬

দেশে স্বর্ণের দামে বড় লাফ

১৭

নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি বন্ধ

১৮

সংসদ ভবনে বৃষ্টির পানি ঝুঁকিতে ২০০ কোটি টাকার যন্ত্রপাতি

১৯

নাটোরে হোমিও চিকিৎসককে কুপিয়ে হত্যা

২০