RCTV Logo আন্তর্জাতিক ডেস্ক
৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ন

যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় নিহত ১, আহত ৫

যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপোলিস শহরের কেন্দ্রীয় এলাকায় বন্দুক হামলায় একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরো পাঁচজন আহত হয়েছেন।

আহতদের মধ্যে দুই পুলিশ কর্মকর্তা রয়েছেন। স্থানীয় সময় বুধবার বিকেলে এ হামলার ঘটনা ঘটে। কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে সিএনএন।

হামলার পর আহত ছয়জনকে হেনেপিন কাউন্টি মেডিক্যাল সেন্টারে নেওয়া হয়।

পরে হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, তাদের মধ্যে একজন মারা গেছেন। এর আগে পুলিশ জানিয়েছিল, বন্দুক হামলায় একাধিক মানুষ হতাহত হয়েছে। তাদের মধ্যে দুই পুলিশ কর্মকর্তাও রয়েছেন। হামলার পর পুলিশ ১৫ ইস্ট গ্রান্ট স্ট্রিট ও এর আশপাশের এলাকা এড়িয়ে চলতে সাধারণ মানুষকে অনুরোধ করে।

স্থানীয় সময় বিকেল ৫টা ৪৫ মিনিটের দিকে পুলিশ বন্দুক হামলার খবর পায়। এরপর ঘটনাস্থলে কয়েক ডজন পুলিশের গাড়ি ও বিপুলসংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়। তবে ওই এলাকার আশপাশে পথচারীদের চলাচল পুরোপুরি বন্ধ হয়নি বলে জানিয়েছে সিএনএন।

হামলার ঘটনাস্থলের কাছে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থাপনা রয়েছে। এর মধ্যে একটি আবাসিক ভবন, মিনিয়াপোলিস কনভেনশন সেন্টার, কয়েকটি হোটেল ও একটি হাসপাতাল রয়েছে।

নিরাপত্তার কারণে কাছাকাছি থাকা সেন্ট থমাস বিশ্ববিদ্যালয়ের মিনিয়াপোলিস ক্যাম্পাসও বন্ধ করে দেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের এক মুখপাত্র সিএনএনকে বলেন, অতিরিক্ত সতর্কতার অংশ হিসেবে ক্যাম্পাস বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মিনেসোটার গভর্নর টিম ওয়ালজ জানান, তার জননিরাপত্তা দল ঘটনাটি নিয়ে কাজ করছে। রাজ্য সরকারের কর্মকর্তারাও ঘটনাস্থলে রয়েছেন। পরে ফেসবুকে দেওয়া এক পোস্টে ওয়ালজ বলেন, মিনিয়াপোলিসের কেন্দ্রীয় এলাকায় মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা কাজ করছেন। তিনি তাঁদের প্রতি কৃতজ্ঞতা জানান।

ওয়ালজ আরো বলেন, মিনেসোটা রাজ্য জরুরি সেবাকর্মীদের জন্য প্রার্থনা করছে। এদিকে হামলার ঘটনায় যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারের বিভিন্ন সংস্থাও ঘটনাস্থলে কাজ শুরু করেছে। অ্যালকোহল, তামাক, আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরকবিষয়ক ব্যুরো (এটিএফ) এক পোস্টে এটিএফ জানায়, ওই এলাকায় সক্রিয় বন্দুকধারীর খবর পাওয়ার পর তাদের বিশেষ এজেন্টরা ঘটনাস্থলে কাজ করছেন। ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই)ও জানিয়েছে, তারা মিনিয়াপোলিসের বন্দুক হামলার বিষয়ে অবগত। সংস্থাটির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে স্থানীয় আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীকে সহায়তা করছেন। এফবিআই পরিচালক কাশ প্যাটেল বলেন, আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যদের জড়িত থাকার এই বন্দুক হামলার বিষয়ে এফবিআই জানে। স্থানীয় কর্তৃপক্ষকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দেওয়া হবে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বার্সা প্রস্তাব দিয়েছিল, আমি ইন্টারেই থাকতে চেয়েছি: লাউতারো

বিএনপির ৩৪ বছরের রাজনীতিতে অনেক উত্থান-পতন দেখেছি: স্পিকার হাফিজ উদ্দিন

যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় নিহত ১, আহত ৫

মেসিকে সর্বোচ্চ সম্মান দেখাবে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন

সাত অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার আভাস, নদীবন্দরে সতর্কতা

দেশে স্বর্ণের দামে বড় লাফ

নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি বন্ধ

সংসদ ভবনে বৃষ্টির পানি ঝুঁকিতে ২০০ কোটি টাকার যন্ত্রপাতি

নাটোরে হোমিও চিকিৎসককে কুপিয়ে হত্যা

আজ ৩ সেপ্টেম্বর, দিনটি কেমন যাবে আপনার?

১০

নামাজের সময়সূচি – ৩ সেপ্টেম্বর ২০২৬

১১

মেসির অবসরের ধাক্কায় পারেদেসের কণ্ঠেও বিদায়ের সুর

১২

পঞ্চগড়ে তেলবাহী ট্রাকের ধাক্কায় ইজিবাইক চালক নিহত, আহত তিন

১৩

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৫ জনের মৃত্যু

১৪

আসছে ‘বিগ বস-২০’, নতুন সিজনে কত টাকা পারিশ্রমিক নিচ্ছে সালমান?

১৫

দুই দেশের জনগণের স্বার্থ বিবেচনায় ভারত সফর করবেন প্রধানমন্ত্রী

১৬

ব্রাজিল-উরুগুয়ে ম্যাচ সামনে রেখে ভারতের দল ঘোষণা

১৭

১২ কেজি এলপিজির দাম কমলো ১৩ টাকা

১৮

নাটোরে লালপুরে পদ্মার ভাঙনে বিলীন ৩০ বসতঘর, ঝুঁকিতে শতাধিক পরিবার

১৯

রংপুরে মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নারী নিহত

২০