RCTV Logo তুষার আচার্য্য,নিজস্ব প্রতিবেদক
২৯ জানুয়ারী ২০২৫, ১১:২৮ পূর্বাহ্ন

হত্যা মামলায় অস্ত্রসহ নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতা গ্রেপ্তার

নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ নেতা আল-আমিন হোসেন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালিন রংপুরে নিহত মাহমুদুল হাসান মুন্না হত্যা মামলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ নেতা আল-আমিন হোসেনকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে রংপুর মেট্রোপলিটন পুলিশ।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) রাতে রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে নগরীর স্টেশন বাবুপাড়ায় অভিযান চালিয়ে ছাত্রলীগ নেতা আল-আমিন হোসেনকে গ্রেপ্তার করে। এ সময় তার কাছ থেকে একটি অস্ত্র উদ্ধার করা হয়।

আল-আমিন স্টেশন বাবুপাড়ার মৃত দুলাল মিয়ার ছেলে।

বিষয়টি নিশ্চিত করে রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (অপরাধ) মোহাম্মদ শিবলী কায়সার জানান,আল-আমিন বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত মুন্না হত্যা এবং গুলিতে আহত বিএনপি নেতা মামুন হত্যাচেষ্টার এজাহারভুক্ত আসামি। তিনি রংপুর মহানগর যুবলীগের সাধারণ সম্পাদকের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত।

রংপুর মেট্রোপলিটন পুলিশ (আরপিএমপি) কমিশনার মো. মজিদ আলী জানান, হত্যা মামলার আসামি এবং অপরাধীরা যেখানেই আছে সেখান থেকেই তাদের গ্রেপ্তারের সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রয়েছে। এ বিষয়ে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে পুলিশ।

উল্লেখ্য যে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলা কালিন সময় গত ৪ আগস্ট সংঘর্ষে ছাত্রলীগের কাউনিয়া শাখার সাবেক উপ-পরিবেশ বিষয়ক সম্পাদক মাহমুদুল হাসান মুন্নাসহ চারজন আওয়ামী লীগ নেতা নিহত হন।পরে ওই ঘটনায় গত ২৯ আগস্ট রংপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোতোয়ালি আমলি আদালতে ১২৮ জনকে আসামি করে নিহতের বাবা কাউনিয়া উপজেলার বরুয়াহাট এলাকার আব্দুল মজিদ বাদী হয়ে মামলা করেন।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেসিকে বিশ্বকাপের সেরা ফুটবলার ঘোষণা আইএফএফএইচএসের

আদালত চলাকালে নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক

বিশ্বকাপ শেষে ফিরছে ক্লাব ফুটবলের ব্যস্ততা, কবে কোন লিগ শুরু

নাটোরে চালককে হত্যা করে ভ্যান ছিনতাই: চারজনের যাবজ্জীবন, একজনের ৫ বছরের কারাদণ্ড

গাইবান্ধায় টানা বর্ষণে তরুণ উদ্যোক্তার,নষ্ট ৩’শ পেঁপে গাছ

থামছে না শিশুদের মৃত্যুর মিছিল হামে প্রাণহানি ৮০০ ছাড়াল

উত্তাল দিল্লি, ১৬ মেট্রো স্টেশন বন্ধ

ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫৩৪৬

যারা আমাদের কষ্ট উপভোগ করেছেন তাদের ধন্যবাদ: ম্যাক অ্যালিস্টার

হঠাৎ এলএনজি টার্মিনাল বন্ধ, গ্যাস ও বিদ্যুৎ সংকটে দেশ

১০

বীরগঞ্জ পৌরসভার সুইচগেট এলাকায় অবৈধ দখল উচ্ছেদ

১১

বন্যায় ক্ষতিগ্রস্তদের এক লাখ মার্কিন ডলার সহায়তা দিল চীন

১২

বিয়ে করলেন মিস্টার বিস্ট

১৩

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

১৪

ইরানের বুশেহর প্রদেশে ৩ স্থানে মার্কিন হামলা

১৫

বস্ত্র খাতের সমস্যা সমাধানে প্রধানমন্ত্রীর কমিটি গঠন

১৬

ফাইনালিসিমা দিয়ে মেসির ‘বিদায়ী ম্যাচ’ খেলার প্রস্তাব স্পেনের

১৭

আর্জেন্টিনা জাতীয় দল থেকে অবসর নিলেন নিকোলাস ওতামেন্ডি

১৮

আবারও বাড়ল সোনার দাম : ২২ ক্যারেটে ভরি ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা

১৯

লালমনিরহাটে তিস্তার পানি উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে, বন্যার শঙ্কা

২০