RCTV Logo নীলফামারী প্রতিনিধি
৩১ অগাস্ট ২০২৬, ৬:১৭ অপরাহ্ন

দাঁড়িয়ে থাকা পিকআপে মোটরসাইকেলের ধাক্কা, প্রাণ গেল কলেজছাত্রের

নীলফামারীর সৈয়দপুরে রাস্তায় দাঁড়িয়ে থাকা পিকাপ গাড়িতে মোটরসাইকেলের ধাক্কায় সাদবিন হোসেন (২৪) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এঘটনার আরেক মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

রোববার (৩০ আগস্ট) রাত পৌনে ২টার দিকে সৈয়দপুর বাইপাস সড়কের মুজা মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সাদবিন হোসেন সৈয়দপুর শহরের ইসলামবাগ চিনি মসজিদ এলাকার সেলিম মিয়ার ছেলে ও নীলফামারী সরকারি কলেজের অনার্সের শিক্ষার্থী।

পুলিশ সূত্রে জানা যায়, গতকাল রাতে সাদবিন ও তার বন্ধু মোটরসাইকেল যোগে সৈয়দপুর বাইপাস সড়ক দিয়ে গোলাহাট হয়ে বাড়ির দিকে যাচ্ছিলেন। এসময়ে মুজা মোড় এলাকায় পৌঁছালে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি পিকআপ গাড়িতে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল চালক সাদবিন হোসেন ঘটনাস্থলেই মারা যায়। অপর আরোহী ফুয়াদ হোসেন গুরুতর আহত হয় । পরে দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে এবং আহত ফুয়াদকে চিকিৎসার জন্য হাসপাতালে প্রেরণ করেন।

এবিষয়ে সৈয়দপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম দুপুরে বিষয়টি নিশ্চিত করন। নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আইনী প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৯ম পে-স্কেল অনুমোদন, সর্বোচ্চ বেতন ১ লাখ ৫৬ হাজার, সর্বনিম্ন ২০ হাজার

সেপ্টেম্বর মাসের জন্য জ্বালানি তেলের দাম নির্ধারণ

দাঁড়িয়ে থাকা পিকআপে মোটরসাইকেলের ধাক্কা, প্রাণ গেল কলেজছাত্রের

‎কক্সবাজারের বিকাশ-নগদ প্রতারক তারেক উদ্দিন লালমনিরহাটে আটক

এক হাজার টাকার শখ, আজ লাখ টাকার ব্যবসা—সফল রাখি

বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থা শক্তিশালী করতে ২৪ লাখ ডলারের চিকিৎসা সরঞ্জাম দিচ্ছে যুক্তরাষ্ট্র

২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৬ জনের মৃত্যু, আক্রান্ত ১ হাজার ২৫৬

ভারতে পাচারকালে ১৩ বস্তা সার জব্দ

লালমনিরহাট সীমান্তে ১৫ বিজিবির বিশেষ অভিযানে, পিস্তল ও গুলি উদ্ধার

ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে ডলার সহ প্রতারক চক্রের দুই সদস্য গ্রেপ্তার

১০

নরসিংদীতে বাড়ছে সবজির দাম, বিপাকে সাধারণ ক্রেতা

১১

বরের গাড়ি থামিয়ে ‘ফিল্মি স্টাইলে’ নববধূকে অপহরণ!

১২

যুক্তরাষ্ট্রের কাছ থেকে আরও বোয়িং কিনছে বাংলাদেশ

১৩

নেপালের বন্যায় মৃত ৯০০ ছাড়াল, নিখোঁজ ৪ হাজারের বেশি

১৪

ফিরছে ‘এন্ডগেম’, সঙ্গে ‘ডুমসডে’র সিক্রেট ম্যাসেজ!

১৫

সোনার দাম ভরিতে কমলো ৪৩৭৪ টাকা

১৬

স্পেনে নতুন জার্সিতে ভক্তদের চমকে দিলেন মেসি

১৭

যুক্তরাষ্ট্রের বিভিন্ন লক্ষ্যবস্তুতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

১৮

শিশু আছিয়া হত্যা ও ধর্ষণ মামলায় হাইকোর্টের রায় আজ

১৯

আজ ৩১ আগস্ট, দিনটি কেমন যাবে আপনার?

২০