RCTV Logo আরসিটিভি ডেস্ক
৩ সেপ্টেম্বর ২০২৬, ২:২৫ অপরাহ্ন

আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

আইন-শৃঙ্খলা পরিস্থিতির ক্রমান্বয়ে উন্নতি হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সচিবালয়ে বিশ্ব ইজতেমা উপলক্ষ্যে সাদপন্থিদের সঙ্গে আলোচনা শেষে স্বরাষ্ট্রমন্ত্রী একথা বলেন।

অপরাধ চিত্রে ইতিবাচক পরিবর্তন ও ২০২৫ সালের তুলনা করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুলিশ সদর দপ্তর এবং জেলা পর্যায় থেকে সংগৃহীত সমন্বিত ও কেন্দ্রীয়ভাবে আপডেট করা তথ্যের ভিত্তিতে দেশের অপরাধচিত্র আগের চেয়ে অনেক নিয়ন্ত্রণে রয়েছে। ২০২৫ সালের তুলনায় বর্তমানে খুন, অপহরণ, ধর্ষণ, অস্ত্র মামলা ও নারী নির্যাতনের মতো প্রধান অপরাধের সংখ্যা উল্লেখযোগ্য হারে হ্রাস পেয়েছে বলে যোগ করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, সমস্ত ব্যারোমিটার বা সূচক অনুযায়ী দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে। যদিও জনগণের প্রত্যাশা অনুযায়ী শতভাগ উন্নয়ন নিশ্চিত করতে আরও কিছু সময়ের প্রয়োজন, তবে বর্তমান সার্বিক চিত্রে সরকার সন্তুষ্ট৷

প্রতিটি জেলা থেকে সংগৃহীত এই তথ্যের স্বচ্ছতা নিশ্চিত করতে যে–কোনো ভুল বা বিভ্রান্তি সংশোধনের জন্য পুলিশ সদর দপ্তরের রেকর্ড যাচাই করার আহ্বান জানান তিনি। একই সঙ্গে পুলিশ বাহিনীকে পুরোপুরি সক্রিয় করার কাজ চলমান রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

সম্প্রতি ছিনতাই এর ঘটনা বাড়ার ক্ষেত্রে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ছিনতাই রোধে কঠোর পদক্ষেপ ও দ্রুত তৎপরতা সম্প্রতি ছিনতাইকারীর কবলে পড়ে এক শিক্ষিকার মৃত্যুর মর্মান্তিক ঘটনার বিষয়ে মন্ত্রী পুলিশের দ্রুত তৎপরতার উদাহরণ দেন।

তিনি জানান, ঘটনার মাত্র ১২ ঘণ্টার মধ্যে মূল আসামিকে গ্রেফতার এবং ছিনতাইয়ে ব্যবহৃত মোটরসাইকেল উদ্ধার করা সম্ভব হয়েছে। পরবর্তীতে ডিটেকটিভ ব্রাঞ্চ (ডিবি) অভিযান চালিয়ে আরও কয়েকজন আসামিকে গ্রেফতার এবং লুণ্ঠিত মালামাল জব্দ করেছে।

আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এমন কঠোর ও তাৎক্ষণিক অভিযানের কারণে দেশজুড়ে ছিনতাইয়ের প্রবণতা হ্রাস পাচ্ছে এবং সামনে আরও কমবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

পুলিশের ভেতর অভ্যন্তরীণ গোয়েন্দা নজরদারি পুলিশ বাহিনীর ভেতরে থেকে যারা এখনও আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে অসহযোগিতা করছেন কিংবা গোপনে সরকারের কার্যক্রমে বাধা সৃষ্টি করছেন, তাদের চিহ্নিত করতে বিশেষ তদারকি চলছে।

স্বরাষ্ট্রমন্ত্রী স্পষ্ট করেন যে, প্রতিটি বাহিনীতেই নিজস্ব ‘ইন্টারনাল ইন্টেলিজেন্স’ বা অভ্যন্তরীণ গোয়েন্দা নজরদারি সক্রিয় রয়েছে। এ ধরনের অসহযোগিতাকারী কর্মকর্তাদের আইডেন্টিফাই করার কাজ চলছে এবং সাধারণ জনগণের কাছেও যদি এ সংক্রান্ত সুনির্দিষ্ট কোনো তথ্য থাকে, তবে তা যাচাই করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের উন্নয়নে প্রবাসীদের আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান রাষ্ট্রপতির

গাইবান্ধায় অবৈধভাবে কাঠ পুয়েয়ে কয়লা তৈরির ৩০ টি চুল্লি ধ্বংস করে প্রশাসন 

‎ লালমনিরহাটে অবৈধভাবে সার বিক্রি, দুইজনকে জরিমানা

রোববার নিজ শহর ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি, বরণে প্রস্তুত পুরো শহর

রংপুরে সাপ খেলা নিয়ে বিরোধের জেরে বৃদ্ধকে পিটিয়ে হত্যা, প্রধান আসামিসহ চারজনকে গ্রেফতার করেছে র‌্যাব

চাঞ্চল্যকর পোস্টে কি ‘সর্বকালের সেরা’ বিতর্কের ইতি টানলেন মেসি

আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

রিকশার হ্যান্ডেল থেকে সফল খামারি: ৫ ছাগলে ভাগ্যের চাকা ঘোরালেন নাটোরের ‘বড় শাহিন’

দেশকে অস্থিতিশীল করতে গুজব ছড়ানো হচ্ছে, সতর্ক থাকুন: প্রধানমন্ত্রী

কক্সবাজারে সাগরে ট্রলারডুবিতে দুই জেলের মৃত্যু, নিখোঁজ ২

১০

প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ

১১

নাটোরে মাদকবিরোধী পৃথক অভিযানে ৪ জন আটক, জব্দ ১৪০ বোতল মাদকসহ গাঁজা-মদ

১২

মহানায়ক উত্তম কুমারের ১০০তম জন্মবার্ষিকী আজ

১৩

গাইবান্ধায় সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত

১৪

১১৫৮ নম্বর পেয়েও থমকে আছে গোবিন্দের উচ্চশিক্ষার স্বপ্ন

১৫

বার্সা প্রস্তাব দিয়েছিল, আমি ইন্টারেই থাকতে চেয়েছি: লাউতারো

১৬

বিএনপির ৩৪ বছরের রাজনীতিতে অনেক উত্থান-পতন দেখেছি: স্পিকার হাফিজ উদ্দিন

১৭

যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় নিহত ১, আহত ৫

১৮

মেসিকে সর্বোচ্চ সম্মান দেখাবে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন

১৯

সাত অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার আভাস, নদীবন্দরে সতর্কতা

২০