RCTV Logo নাটোর প্রতিনিধি
৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন

নাটোরে মাদকবিরোধী পৃথক অভিযানে ৪ জন আটক, জব্দ ১৪০ বোতল মাদকসহ গাঁজা-মদ

নাটোরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পৃথক অভিযানে এক নারীসহ চারজনকে আটক করা হয়েছে। এ সময় প্রায় ১৪০ বোতল বিভিন্ন ধরনের মাদকদ্রব্য, ১৫ লিটার চোলাই মদ ও দুই কেজি গাঁজা জব্দ করা হয়। এ ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে নাটোর সদর থানায় পৃথক মামলা দায়ের করা হয়েছে।

বুধবার (২ সেপ্টেম্বর) সকাল থেকে রাত পর্যন্ত নাটোর শহর ও বড়াইগ্রাম উপজেলার বিভিন্ন এলাকায় এসব অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নাটোরের উপপরিচালক রীফা রাওনাক নীতু জানান, বুধবার রাতে নাটোর শহরের শেখবাজার এলাকায় অভিযান চালিয়ে মোসাম্মৎ হালিমা বেগম (৬৫) নামে এক নারীকে দুই কেজি গাঁজাসহ আটক করা হয়। তিনি দিনাজপুরের হাকিমপুর থানার দক্ষিণ বাসুদেবপুর গ্রামের মৃত খোরশেদ আলমের স্ত্রী।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মোঃ আসাদুর রহমান বাদী হয়ে নাটোর সদর থানায় একটি মামলা দায়ের করেন।

এর আগে একই দিন বিকেলে শহরের চকবৈদ্যনাথ এলাকায় পৃথক অভিযান চালিয়ে ১৫ লিটার চোলাই মদসহ দুইজনকে আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন—চকবৈদ্যনাথ গ্রামের শ্রী শ্যামল ভূঁইয়ার ছেলে শ্রী সূর্য ভূঁইয়া এবং শ্রী বাবুল ভূঁইয়ার ছেলে শ্রী রঞ্জিত ভূঁইয়া। তাদের বিরুদ্ধে নাটোর সদর থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।

এদিকে বুধবার সকালে বড়াইগ্রাম উপজেলার কালিকাপুর গ্রামে আরেকটি অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় একটি বাড়ির শয়নকক্ষের বারান্দার মাটির নিচে পুঁতে রাখা অবস্থায় প্রায় ১৪০ বোতল বিভিন্ন ধরনের নতুন মাদকদ্রব্য জব্দ করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা হয়েছে কি না, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নাটোরের উপপরিচালক রীফা রাওনাক নীতু বলেন, “মাদকের বিরুদ্ধে আমাদের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। মাদক কারবারি ও মাদকসেবীদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে। মাদক নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।”মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, মাদকের বিস্তার রোধে নাটোরের বিভিন্ন এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশকে অস্থিতিশীল করতে গুজব ছড়ানো হচ্ছে, সতর্ক থাকুন: প্রধানমন্ত্রী

কক্সবাজারে সাগরে ট্রলারডুবিতে দুই জেলের মৃত্যু, নিখোঁজ ২

প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ

নাটোরে মাদকবিরোধী পৃথক অভিযানে ৪ জন আটক, জব্দ ১৪০ বোতল মাদকসহ গাঁজা-মদ

মহানায়ক উত্তম কুমারের ১০০তম জন্মবার্ষিকী আজ

গাইবান্ধায় সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত

১১৫৮ নম্বর পেয়েও থমকে আছে গোবিন্দের উচ্চশিক্ষার স্বপ্ন

বার্সা প্রস্তাব দিয়েছিল, আমি ইন্টারেই থাকতে চেয়েছি: লাউতারো

বিএনপির ৩৪ বছরের রাজনীতিতে অনেক উত্থান-পতন দেখেছি: স্পিকার হাফিজ উদ্দিন

যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় নিহত ১, আহত ৫

১০

মেসিকে সর্বোচ্চ সম্মান দেখাবে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন

১১

সাত অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার আভাস, নদীবন্দরে সতর্কতা

১২

দেশে স্বর্ণের দামে বড় লাফ

১৩

নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি বন্ধ

১৪

সংসদ ভবনে বৃষ্টির পানি ঝুঁকিতে ২০০ কোটি টাকার যন্ত্রপাতি

১৫

নাটোরে হোমিও চিকিৎসককে কুপিয়ে হত্যা

১৬

আজ ৩ সেপ্টেম্বর, দিনটি কেমন যাবে আপনার?

১৭

নামাজের সময়সূচি – ৩ সেপ্টেম্বর ২০২৬

১৮

মেসির অবসরের ধাক্কায় পারেদেসের কণ্ঠেও বিদায়ের সুর

১৯

পঞ্চগড়ে তেলবাহী ট্রাকের ধাক্কায় ইজিবাইক চালক নিহত, আহত তিন

২০