আরসিটিভি ডেস্ক 
রংপুরের গঙ্গাচড়ায় সাপুড়ের মন্ত্র পড়াকে কেন্দ্র করে বিরোধের জেরে এন্দাজ মিয়া (৭৪) নামে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামিসহ চারজনকে গ্রেপ্তার করেছে র্যাব।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) র্যাব জানায়, মুন্সিগঞ্জের টংগিবাড়ী এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন প্রধান আসামি আশরাফুল ইসলামসহ মাবু মিয়া, লেবু মিয়া ও এরশাদ আলী।
গত ২৫ আগস্ট রাতে গঙ্গাচড়ার কাশিয়াবাড়ীর হাট এলাকায় সাপ খেলা চলাকালে মন্ত্র পড়াকে কেন্দ্র করে বিরোধের জেরে এন্দাজ মিয়াকে মারধর করা হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে এ ঘটনায় হত্যা মামলা দায়ের করা হয়।
গ্রেপ্তারদের আইনগত ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
মন্তব্য করুন