RCTV Logo স্পোর্টস ডেস্ক
৩ সেপ্টেম্বর ২০২৬, ২:৪৪ অপরাহ্ন

চাঞ্চল্যকর পোস্টে কি ‘সর্বকালের সেরা’ বিতর্কের ইতি টানলেন মেসি

সর্বকালের সেরা ফুটবলার কে– সেই বিতর্ক দুই দশক ধরে চলছে। আর এর কেন্দ্রে লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদো। সেই বিতর্কে গা ভাসিয়ে নিজেদের মতামত দিয়ে আসছেন অপরাপর কিংবদন্তি ফুটবলাররাও। স্বয়ং মেসিই কি এবার নিজেকে ‘সর্বকালের সেরা’ দাবি করলেন? বিশ্বকাপজয়ী আলবিসেলেস্তে অধিনায়কের ইনস্টাগ্রাম পোস্টে যেন তেমনই ইঙ্গিত মিলেছে!

আর্জেন্টাইন মহাতারকার পেশাদার ক্যারিয়ারে পূর্ণতা পেয়েছে ২০২২ কাতার বিশ্বকাপ জয়ের মাধ্যমে। এবার যুক্তরাষ্ট্রে টানা দ্বিতীয় শিরোপা জয়ের প্রত্যাশায় ছিলেন তিনি। অন্যদিকে, জাতীয় দলের হয়ে বিশ্বসেরা হওয়ার আক্ষেপ নিয়েই হয়তো বিদায় নিতে হবে পর্তুগিজ সুপারস্টার রোনালদোকে। এ ছাড়া ক্লাব ক্যারিয়ারে ব্যক্তিগত ও দলীয় সাফল্যের পরিসংখ্যানে দুজনের লড়াইটা বেশ হাড্ডাহাড্ডি ও রোমাঞ্চকর বটে।

মেসি সম্প্রতি আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। এর দিন কয়েক পর দেওয়া ইনস্টাগ্রাম পোস্ট চাঞ্চল্য তৈরি করেছে। একটি ব্র্যান্ডেড ভিডিও’র শেষদিকে দেওয়া বার্তাটা এমন– ‘GOAT বিতর্ক’ শেষ হয়েছে। মেসির পোস্টটি মাইকেলব আলট্রার বিজ্ঞাপন প্রচার ‘ট্যাব ক্লোজড’-এর অংশ। ভিডিওটিতে মেসির আর্জেন্টিনা ক্যারিয়ারের সারসংক্ষেপ তুলে ধরা হয়েছে একটি দীর্ঘ বিলের রসিদের মাধ্যমে।

বিজ্ঞাপনটির শুরুতে দেখা যায়, একজন বারটেন্ডার একটি বিলের হিসাব বন্ধ করার প্রস্তুতি নিচ্ছেন। তবে সেখানে প্রচলিত খাবার বা পানীয়ের অর্ডারের পরিবর্তে রসিদে লেখা হয়েছে মেসির আন্তর্জাতিক ক্যারিয়ারের বিভিন্ন মাইলফলক। আর্জেন্টিনার হয়ে মেসির খেলা ২০৭টি ম্যাচ ও ১২৫ গোলের পরিসংখ্যান তুলে ধরা হয়েছে। জাতীয় দল থেকে অবসর ঘোষণা দেওয়ার পর যে রেকর্ড নিয়ে তিনি ক্যারিয়ারে ইতি টেনেছেন। পাশাপাশি তার বড় আন্তর্জাতিক শিরোপাগুলোর কথাও উল্লেখ করা হয়েছে। এর মধ্যে রয়েছে ২০২১ কোপা আমেরিকা, ২০২৪ ফিফা বিশ্বকাপ এবং ২০২৪ কোপা আমেরিকা।

এ ছাড়া বিশেষভাবে আলোকপাত করা হয়েছে বিশ্বকাপে মেসির সব রেকর্ড। ফুটবলের সবচেয়ে বড় এই মঞ্চে ৬ বার অংশ নিয়ে মেসির ২১টি (দ্বিতীয় সর্বোচ্চ) গোল, সর্বোচ্চ ২৩ ম্যাচে জয় এবং ৯৯টি সুযোগ তৈরির কথা উল্লেখ করা হয়েছে। মেসির ক্যারিয়ার ও প্রভাব সৃষ্টিকারী আরও বেশ কিছু দিকও তুলে ধরা হয়েছে ওই রসিদে। সেখানে বলা হয়েছে, তিনি রেকর্ড ভেঙেছেন, প্রত্যাশার সীমা নতুন করে নির্ধারণ করেছেন এবং গোটা বিশ্বকে অনুপ্রাণিত করেছেন। মেক্সিকোর বিপক্ষে তার বিখ্যাত গোল এবং ক্যারিয়ারে কত ভক্ত ও প্রতিপক্ষ সমর্থককে আবেগে কাঁদিয়েছেন, সেটিও তুলে ধরা হয়েছে।

রসিদের শেষ অংশে লেখা হয়েছে– ‘GOAT debate : settled’। অর্থাৎ ‘সর্বকালের সেরা’ নিয়ে চলমান বিতর্ক এখন মীমাংসিত! সেখানে অবশ্য মেসির প্রতিদ্বন্দ্বী কে তার উল্লেখ নেই। তার সঙ্গে সবচেয়ে বেশি তুলনা করা হয়েছে পর্তুগিজ ফরোয়ার্ড রোনালদোর। লা লিগায় মেসি বার্সেলোনার হয়ে এবং রোনালদো রিয়াল মাদ্রিদের হয়ে খেলার সময় উভয়ের দ্বৈরথ বিশেষভাবে আলোচিত হয়ে ওঠে। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ও আন্তর্জাতিক ফুটবলেও একে অপরের মুখোমুখি হয়েছেন তারা।

ক্লাব ও জাতীয় দল মিলিয়ে মেসি ও রোনালদো ৩৬ বার একে অপরের মুখোমুখি হয়েছেন। এর মধ্যে মেসির দল জিতেছে ১৬টি ম্যাচে, রোনালদোর দল জয় পায় ১১টিতে এবং ড্র হয়েছে বাকি ৯ ম্যাচ। এসব ম্যাচে মেসি ২২ এবং রোনালদো ২১টি গোল করেছেন। আন্তর্জাতিক ফুটবলেও গোলসংখ্যায় এগিয়ে রোনালদো। পর্তুগালের হয়ে তার গোল ১৪৬টি, আর আর্জেন্টিনার হয়ে মেসি ক্যারিয়ার শেষ করেছেন ১২৫ গোল নিয়ে। আন্তর্জাতিক ম্যাচ সংখ্যাতেও রোনালদো এগিয়ে, পর্তুগালের হয়ে তার ২৩৩ ম্যাচের বিপরীতে মেসি খেলেন ২০৭ ম্যাচ।

মেসির চেয়ে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা বেশি জিতেছেন রোনালদো। তবে একটি বড় অর্জন থেকে বঞ্চিত পর্তুগিজ তারকা, ফিফা বিশ্বকাপ জয়। ৩৯ বছর বয়সী আর্জেন্টাইন মহাতারকা ২০২২ ফিফা বিশ্বকাপ জিতেছেন। অন্যদিকে, সাবেক ম্যানচেস্টার ইউনাইটেড তারকা রোনালদো নিজের খেলা ছয়টি বিশ্বকাপ আসরের কোনোটিতেই শিরোপা জিততে পারেননি, সর্বোচ্চ সাফল্য ২০০৬ জার্মান বিশ্বকাপের সেমিফাইনাল।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের উন্নয়নে প্রবাসীদের আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান রাষ্ট্রপতির

গাইবান্ধায় অবৈধভাবে কাঠ পুয়েয়ে কয়লা তৈরির ৩০ টি চুল্লি ধ্বংস করে প্রশাসন 

‎ লালমনিরহাটে অবৈধভাবে সার বিক্রি, দুইজনকে জরিমানা

রোববার নিজ শহর ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি, বরণে প্রস্তুত পুরো শহর

রংপুরে সাপ খেলা নিয়ে বিরোধের জেরে বৃদ্ধকে পিটিয়ে হত্যা, প্রধান আসামিসহ চারজনকে গ্রেফতার করেছে র‌্যাব

চাঞ্চল্যকর পোস্টে কি ‘সর্বকালের সেরা’ বিতর্কের ইতি টানলেন মেসি

আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

রিকশার হ্যান্ডেল থেকে সফল খামারি: ৫ ছাগলে ভাগ্যের চাকা ঘোরালেন নাটোরের ‘বড় শাহিন’

দেশকে অস্থিতিশীল করতে গুজব ছড়ানো হচ্ছে, সতর্ক থাকুন: প্রধানমন্ত্রী

কক্সবাজারে সাগরে ট্রলারডুবিতে দুই জেলের মৃত্যু, নিখোঁজ ২

১০

প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ

১১

নাটোরে মাদকবিরোধী পৃথক অভিযানে ৪ জন আটক, জব্দ ১৪০ বোতল মাদকসহ গাঁজা-মদ

১২

মহানায়ক উত্তম কুমারের ১০০তম জন্মবার্ষিকী আজ

১৩

গাইবান্ধায় সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত

১৪

১১৫৮ নম্বর পেয়েও থমকে আছে গোবিন্দের উচ্চশিক্ষার স্বপ্ন

১৫

বার্সা প্রস্তাব দিয়েছিল, আমি ইন্টারেই থাকতে চেয়েছি: লাউতারো

১৬

বিএনপির ৩৪ বছরের রাজনীতিতে অনেক উত্থান-পতন দেখেছি: স্পিকার হাফিজ উদ্দিন

১৭

যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় নিহত ১, আহত ৫

১৮

মেসিকে সর্বোচ্চ সম্মান দেখাবে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন

১৯

সাত অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার আভাস, নদীবন্দরে সতর্কতা

২০