RCTV Logo আরসিটিভি ডেস্ক
৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৭ অপরাহ্ন

কক্সবাজারে সাগরে ট্রলারডুবিতে দুই জেলের মৃত্যু, নিখোঁজ ২

বঙ্গোপসাগরের কক্সবাজার উপকূলীয় নাজিরারটেক ও সোনাদিয়া চ্যানেল এলাকায় ঝড়ের কবলে পড়ে মাছ ধরার একটি ট্রলার ডুবে দুই জেলের প্রাণহানি ঘটেছে। এ দুর্ঘটনায় এখনো অন্তত দুই জেলে নিখোঁজ রয়েছেন।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ভোররাত ৪টার দিকে নাজিরারটেক উপকূলেই এই ট্রলারডুবির ঘটনা ঘটে।

নিহত জেলেরা হলেন- মহেশখালী উপজেলার ফয়েজ আহমেদ ও সাইফুল ইসলাম। নিখোঁজ রয়েছেন একই উপজেলার নুরুল আলম ও মুহিব উল্লাহ।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, মহেশখালীর কুতুবজোম এলাকার ফরিদুল আলমের মালিকানাধীন একটি ফিশিং ট্রলার নিয়ে একদল জেলে গত মঙ্গলবার রাতে সাগরে মাছ ধরতে যান। ট্রলারটি বৃহস্পতিবার ভোররাত ৪টার দিকে নাজিরারটেক উপকূলের কাছাকাছি পৌঁছালে হঠাৎ প্রবল ঝড়ের কবলে পড়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়।

দুর্ঘটনার পরপরই কাছাকাছি থাকা স্থানীয় জেলেরা দ্রুত উদ্ধার কাজ শুরু করেন। উদ্ধার অভিযান চালিয়ে ফয়েজ ও সাইফুলের লাশ উদ্ধার করা সম্ভব হলেও পানির তোড়ে ভেসে যাওয়া নুরুল আলম ও মুহিব উল্লাহর কোনো সন্ধান মেলেনি। তবে দুর্ঘটনার সময় ট্রলারে ঠিক কতজন জেলে ছিলেন তা তাৎক্ষণিকভাবে সুনির্দিষ্ট করে জানা যায়নি।

মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম জানান, ভোরে সোনাদিয়া চ্যানেলের পশ্চিমে ঝড়ের তাণ্ডবে ফিশিং ট্রলারটি ডুবে যায়। ট্রলারে থাকা অধিকাংশ জেলে সাঁতরে ও অন্য ট্রলারের সহায়তায় নিরাপদে তীরে উঠতে পারলেও চারজন নিখোঁজ হন। পরে স্থানীয়দের সহায়তায় ২ জেলের লাশ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ অন্য দুই জেলেকে উদ্ধারে কোস্টগার্ড ও স্থানীয় জেলেদের তৎপরতা অব্যাহত রয়েছে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশকে অস্থিতিশীল করতে গুজব ছড়ানো হচ্ছে, সতর্ক থাকুন: প্রধানমন্ত্রী

কক্সবাজারে সাগরে ট্রলারডুবিতে দুই জেলের মৃত্যু, নিখোঁজ ২

প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ

নাটোরে মাদকবিরোধী পৃথক অভিযানে ৪ জন আটক, জব্দ ১৪০ বোতল মাদকসহ গাঁজা-মদ

মহানায়ক উত্তম কুমারের ১০০তম জন্মবার্ষিকী আজ

গাইবান্ধায় সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত

১১৫৮ নম্বর পেয়েও থমকে আছে গোবিন্দের উচ্চশিক্ষার স্বপ্ন

বার্সা প্রস্তাব দিয়েছিল, আমি ইন্টারেই থাকতে চেয়েছি: লাউতারো

বিএনপির ৩৪ বছরের রাজনীতিতে অনেক উত্থান-পতন দেখেছি: স্পিকার হাফিজ উদ্দিন

যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় নিহত ১, আহত ৫

১০

মেসিকে সর্বোচ্চ সম্মান দেখাবে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন

১১

সাত অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার আভাস, নদীবন্দরে সতর্কতা

১২

দেশে স্বর্ণের দামে বড় লাফ

১৩

নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি বন্ধ

১৪

সংসদ ভবনে বৃষ্টির পানি ঝুঁকিতে ২০০ কোটি টাকার যন্ত্রপাতি

১৫

নাটোরে হোমিও চিকিৎসককে কুপিয়ে হত্যা

১৬

আজ ৩ সেপ্টেম্বর, দিনটি কেমন যাবে আপনার?

১৭

নামাজের সময়সূচি – ৩ সেপ্টেম্বর ২০২৬

১৮

মেসির অবসরের ধাক্কায় পারেদেসের কণ্ঠেও বিদায়ের সুর

১৯

পঞ্চগড়ে তেলবাহী ট্রাকের ধাক্কায় ইজিবাইক চালক নিহত, আহত তিন

২০