RCTV Logo স্পোর্টস ডেস্ক
৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন

বার্সা প্রস্তাব দিয়েছিল, আমি ইন্টারেই থাকতে চেয়েছি: লাউতারো

ট্রান্সফার উইন্ডোর শেষ মুহূর্তে তাকে নিয়ে বার্সেলোনার আগ্রহের গুঞ্জন শেষ পর্যন্ত সত্যি বলেই স্বীকার করলেন ইন্টার মিলান ফরোয়ার্ড লাউতারো মার্টিনেজ। কাতালান ক্লাবটির প্রস্তাবের থাকলও এই আর্জেন্টাইন তারকা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, নেরাঝুরিদের ডেরাতেই থেকে যাওয়াকে অগ্রাধিকার দিয়েছেন তিনি।

‘স্কাই ইতালিয়া’-কে দেওয়া সাক্ষাৎকারের বরাতে গোলডটকম এ তথ্য জানিয়েছে। সাক্ষাৎকারে লাউতারো বলেন, ‘ফুটবলের সর্বোচ্চ পর্যায়ে নিজের পারফরম্যান্স ধরে রাখতে আমি প্রতিনিয়ত কঠোর পরিশ্রম করি। তাই এ ধরনের প্রস্তাব পাওয়াটা সব সময়ই গর্বের। গুঞ্জনটি সত্যই ছিল।’

ইতালিতে আয়োজিত ‘গ্রান গালা দেল কালচিও’ অনুষ্ঠানে অবশেষে লাউতারো এসব কথা বলেন।

বার্সেলোনার আগ্রহ থাকা সত্ত্বেও ইন্টার অধিনায়ক ক্লাবেই থাকার ইচ্ছায় অবিচল ছিলেন। তিনি বলেন, সব সময় ক্লাবটিই ছিল তার প্রথম পছন্দ।

তিনি আরও যোগ করেন, ‘আমি সব সময়ই বলে এসেছি যে আমি ইন্টারেই থাকতে চাই- আমার সতীর্থ এবং ভক্তদের পাশে। যতক্ষণ ক্লাব কর্তৃপক্ষ আমাকে চাইবে, আমি এখানেই থেকে যাব।’ ২৯ বছর বয়সী এই আর্জেন্টাইন তারকার সাথে ২০২৯ সাল পর্যন্ত চুক্তি রয়েছে ইন্টারের।

অন্যদিকে লাউতারোকে না পেয়ে শেষ পর্যন্ত আর্সেনাল থেকে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড গ্যাব্রিয়েল জেসুসকে উড়িয়ে এনে নিজেদের আক্রমণভাগের হাল ধরেছে বার্সেলোনা।

ফুটবল অঙ্গনের অনিশ্চিত ভবিষ্যতের কথা স্মরণ করিয়ে দিয়ে আপাতত ইন্টারের প্রতি নিজের আনুগত্যই পুনর্ব্যক্ত করলেন লাউতারো, ‘আমরা সবাই জানি ফুটবলের নিয়ম কেমন; যখন আপনার আর কোনো গুরুত্ব থাকবে না, তখন আপনাকে বিদায় করে দেওয়া হবে। ইন্টারের হয়ে মাঠে নামা আমার জন্য চরম গর্বের বিষয় এবং আমি এখানে ভালো আছি। আমি এখানেই থেকে প্রতিদিন উন্নতি করতে চাই এবং ইন্টারের হয়ে আরও ট্রফির লড়াই চালিয়ে যেতে চাই।’

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বার্সা প্রস্তাব দিয়েছিল, আমি ইন্টারেই থাকতে চেয়েছি: লাউতারো

বিএনপির ৩৪ বছরের রাজনীতিতে অনেক উত্থান-পতন দেখেছি: স্পিকার হাফিজ উদ্দিন

যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় নিহত ১, আহত ৫

মেসিকে সর্বোচ্চ সম্মান দেখাবে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন

সাত অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার আভাস, নদীবন্দরে সতর্কতা

দেশে স্বর্ণের দামে বড় লাফ

নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি বন্ধ

সংসদ ভবনে বৃষ্টির পানি ঝুঁকিতে ২০০ কোটি টাকার যন্ত্রপাতি

নাটোরে হোমিও চিকিৎসককে কুপিয়ে হত্যা

আজ ৩ সেপ্টেম্বর, দিনটি কেমন যাবে আপনার?

১০

নামাজের সময়সূচি – ৩ সেপ্টেম্বর ২০২৬

১১

মেসির অবসরের ধাক্কায় পারেদেসের কণ্ঠেও বিদায়ের সুর

১২

পঞ্চগড়ে তেলবাহী ট্রাকের ধাক্কায় ইজিবাইক চালক নিহত, আহত তিন

১৩

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৫ জনের মৃত্যু

১৪

আসছে ‘বিগ বস-২০’, নতুন সিজনে কত টাকা পারিশ্রমিক নিচ্ছে সালমান?

১৫

দুই দেশের জনগণের স্বার্থ বিবেচনায় ভারত সফর করবেন প্রধানমন্ত্রী

১৬

ব্রাজিল-উরুগুয়ে ম্যাচ সামনে রেখে ভারতের দল ঘোষণা

১৭

১২ কেজি এলপিজির দাম কমলো ১৩ টাকা

১৮

নাটোরে লালপুরে পদ্মার ভাঙনে বিলীন ৩০ বসতঘর, ঝুঁকিতে শতাধিক পরিবার

১৯

রংপুরে মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নারী নিহত

২০