RCTV Logo আরসিটিভি ডেস্ক
২৭ অগাস্ট ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন

দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ৪

ছবিঃ সংগৃহীত

দক্ষিণ আফ্রিকার নর্থ ওয়েস্ট প্রদেশের পচেফস্ট্রুম এলাকায় দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে জুয়েল আহমেদ নামে এক বাংলাদেশিসহ চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও এক বাংলাদেশি।

পচেফস্ট্রুম থেকে রাসেল মাহমুদ জানান, বুধবার (২৬ আগস্ট) বিকাল ৫টার দিকে দুর্ঘটনাটি ঘটে। জুয়েল আহমেদ ও বিভু সরকার নামে দুজন একজন বাংলাদেশি নাগরিককে জোহানেসবার্গের ওআর টাম্বো আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে দিয়ে ক্লার্কসডর্পে ফিরছিলেন। পথে পচেফস্ট্রুমের কাছে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ব্যক্তিগত গাড়ির সঙ্গে তাদের গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই জুয়েল আহমেদ নিহত হন। অপর গাড়িতে থাকা তিন শ্বেতাঙ্গ নাগরিকও প্রাণ হারান। গুরুতর আহত বিভু সরকারকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি বর্তমানে চিকিৎসাধীন।

নিহত জুয়েল আহমেদ চাঁদপুর জেলার মতলব দক্ষিণ উপজেলার নায়েরগাঁও উত্তর ইউনিয়নের নাওজান গ্রামের বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে নর্থ ওয়েস্ট প্রদেশে বসবাস করতেন এবং স্থানীয় বাংলাদেশি কমিউনিটিতে পরিচিত মুখ ছিলেন। তার মৃত্যুতে দক্ষিণ আফ্রিকায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
এদিকে, দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে দক্ষিণ আফ্রিকা পুলিশ তদন্ত শুরু করেছে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ৪

আজ ২৭ আগস্ট, দিনটি কেমন যাবে আপনার?

নামাজের সময়সূচি – ২৭ আগস্ট ২০২৬

আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)

আজ ২৬ আগস্ট, দিনটি কেমন যাবে আপনার?

নামাজের সময়সূচি – ২৬ আগস্ট ২০২৬

তথ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন জহির উদ্দিন স্বপন

আসিয়ান কাপে ভারতের পরিবর্তে বাংলাদেশ, ফিফার অনুমোদন

হামের উপসর্গে আরও ২ মৃত্যু, আক্রান্ত ৮৮০

তেঁতুলিয়ার সীমান্ত এলাকায় এক ব্যক্তির উদ্যােগে চালু হলো ২৪ ঘন্টার অ্যাম্বুলেন্স সেবা

১০

জ্বালানি সংকট রাতারাতি সমাধান সম্ভব নয়: অর্থমন্ত্রী

১১

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

১২

দীর্ঘ অপেক্ষার অবসান, সেপ্টেম্বরে পে স্কেলের গেজেট

১৩

‘ব্রহ্মাস্ত্র ২’-এ ছোট চরিত্রে ফিরছেন আলিয়া

১৪

কাজের গতি বাড়াতেই পররাষ্ট্র মন্ত্রণালয়ে দুই প্রতিমন্ত্রী: শামা ওবায়েদ

১৫

ইংলিশ তারকা ডিফেন্ডারকে দলে ভেড়াল আর্সেনাল

১৬

ভোলাবাসীর দীর্ঘ অপেক্ষার অবসান, মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর

১৭

গাজায় ৩ লাখ ৫০ হাজারের বেশি রোগীর প্রয়োজন জরুরি ওষুধ

১৮

কুড়িগ্রামের প্রত্যন্ত চরাঞ্চলে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও স্বাস্থ্য সচেতনতা কর্মসূচিতে উপকৃত হলো ৩ শতাধিক নারী-পুরুষ

১৯

সড়ক নয় যেন মরণফাঁদ: রোড আইডি জটিলতায় ১৮ বছরেও হয়নি সংস্কার

২০