RCTV Logo স্পোর্টস ডেস্ক
২ সেপ্টেম্বর ২০২৬, ৫:০৩ অপরাহ্ন

ব্রাজিল-উরুগুয়ে ম্যাচ সামনে রেখে ভারতের দল ঘোষণা

সামনে কঠিন তিন পরীক্ষা ভারতের। প্রথমে পানামা, এরপর বিশ্ব ফুটবলের দুই শক্তিশালী দল—পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল এবং দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন উরুগুয়ে। একের পর এক প্রীতি ম্যাচে বড় প্রতিপক্ষের মুখোমুখি হওয়ার আগে ২৬ সদস্যের দল ঘোষণা করেছেন ভারতের কোচ খালিদ জামিল।

দলে সবচেয়ে বেশি প্রতিনিধিত্ব রয়েছে মোহনবাগান ও ইস্টবেঙ্গলের। দুই ক্লাব থেকেই চারজন করে মোট আট ফুটবলার জায়গা পেয়েছেন। তবে সদ্য শেষ হওয়া ডুরান্ড কাপে সেরা গোলরক্ষকের পুরস্কার জেতা মোহনবাগানের বিশাল কাইথকে দলে রাখেননি কোচ।

ইস্টবেঙ্গল থেকে জাতীয় দলে ডাক পেয়েছেন গোলরক্ষক প্রভসুখন গিল, ডিফেন্ডার আনোয়ার আলি ও জয় গুপ্ত এবং ফরোয়ার্ড এডমুন্ড লালরিনডিকা। অন্যদিকে মোহনবাগানের চার ফুটবলার হলেন অনিরুদ্ধ থাপা, আপুইয়া, সাহাল আব্দুল সামাদ ও মনবীর সিং।

ভারতের ব্যস্ত সূচির শুরু হবে পানামার বিপক্ষে ম্যাচ দিয়ে। আগামী ২৬ সেপ্টেম্বর বেঙ্গালুরুর শ্রীকান্তিরাভা স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই দল। এর আগে ১৪ সেপ্টেম্বর থেকে শুরু হবে জাতীয় দলের প্রস্তুতি ক্যাম্প।

পানামার বিপক্ষে ম্যাচ শেষে কলকাতায় ফিরবে ভারতীয় দল। এরপর ৩ অক্টোবর যুবভারতী ক্রীড়াঙ্গনে ব্রাজিলের বিপক্ষে মাঠে নামবে তারা। তিন দিন পর, ৬ অক্টোবর একই ভেন্যুতে উরুগুয়ের বিপক্ষে খেলবে ভারত।

ভারতের ২৬ সদস্যের দল

গোলরক্ষক: আলবিনো গোমস, গুরপ্রীত সিং সান্ধু, প্রভসুখন গিল, সোম কুনার।
ডিফেন্ডার: অভিষেক সিংহ থেকচাম, আকাশ মিশ্র, আনোয়ার আলি, বিজয় ভারগেস, মিংথানমাওয়াইয়া রালতে, জয় গুপ্ত, পরমবীর, রিকি মিতেই।
মিডফিল্ডার: অনিরুদ্ধ থাপা, আশিক কুরুনিয়ান, ফারুখ চৌধরী, আপুইয়া, ম্যাকার্টন নিকসন, মহম্মদ সানান, রিকি শাবং, সাহাল আব্দুল সামাদ।
ফরোয়ার্ড: এডমুন্ড লালরিনডিকা, ইরফান ইয়াদওয়াদ, মনবীর সিং, রহিম আলি, রায়ান উইলিয়ামস, বিক্রম প্রতাপ সিংহ।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আসছে ‘বিগ বস-২০’, নতুন সিজনে কত টাকা পারিশ্রমিক নিচ্ছে সালমান?

দুই দেশের জনগণের স্বার্থ বিবেচনায় ভারত সফর করবেন প্রধানমন্ত্রী

ব্রাজিল-উরুগুয়ে ম্যাচ সামনে রেখে ভারতের দল ঘোষণা

১২ কেজি এলপিজির দাম কমলো ১৩ টাকা

নাটোরে লালপুরে পদ্মার ভাঙনে বিলীন ৩০ বসতঘর, ঝুঁকিতে শতাধিক পরিবার

রংপুরে মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নারী নিহত

দেশের বাজারে আবারও বাড়ল সয়াবিন তেলের দাম

‘থ্রি ইডিয়টস ২’ নিয়ে বড় সুখবর

ম্যানসিটি ছেড়ে পর্তুগালে গেলেন আর্জেন্টাইন অ্যাটাকিং মিডফিল্ডার

বাপ-দাদার পেশা-শিলপাটা ধার কাটা পেশা ধরে রেখেছেন মনোরঞ্জন 

১০

নাটোরে জুয়ার আসরে পুলিশের অভিযান, আটক ৫

১১

লালমনিরহাটে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ, বৃক্ষরোপণ কর্মসূচি

১২

পলাশবাড়ীতে দই-চিড়া সুস্বাদু খাবারের ব্যবসা করছেন হাবিবুর রহমান

১৩

হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজ চলাচলে বাধা দেওয়া হবে না: ইরানের রাষ্ট্রদূত

১৪

স্থানীয় নির্বাচনে ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত

১৫

মেসির পর কে হচ্ছেন আর্জেন্টিনার অধিনায়ক?

১৬

হুমায়ুন কবিরের সঙ্গে ইরা‌নের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১৭

ভেনিসে যাচ্ছেন সুনেরাহ, সঙ্গে বাংলাদেশের সিনেমা

১৮

চার দিনে স্বর্ণের দাম কমলো ১৬ হাজার টাকা

১৯

সন্ধ্যার মধ্যে ১২ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা

২০