RCTV Logo বিনোদন ডেস্ক
৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন

মহানায়ক উত্তম কুমারের ১০০তম জন্মবার্ষিকী আজ

বাংলা সিনেমার ইতিহাসে কিছু নাম সময়ের সঙ্গে পুরোনো হয় না, বরং প্রজন্ম পেরিয়ে আরও উজ্জ্বল হয়ে ওঠে। উত্তম কুমার তেমনই এক নাম। পশ্চিমবঙ্গের গণ্ডি পেরিয়ে বাংলাদেশের দর্শকের হৃদয়েও আজও অমলিন তিনি। ‘মহানায়ক’ তকমায় তার তারকাখ্যাতি আরও উজ্জ্বল হলেও, সেই আবরণের আড়ালে থাকা অসাধারণ অভিনেতা উত্তম কুমারকে নতুন করে আবিষ্কারের প্রয়োজন এখনো ফুরায়নি।

সেলুলয়েডের পর্দায় তার এক চিলতে হাসি, সংলাপ উচ্চারণের স্বতন্ত্র ভঙ্গি কিংবা ব্যক্তিত্বের নিজস্বতা- চার দশক পার হয়েও এতটুকু ফিকে হয়নি। বাংলা চলচ্চিত্রের সেই এক ও একক ‘মহানায়ক’ উত্তম কুমারের আজ ১০০তম জন্মবার্ষিকী। ১৯২৬ সালের এই দিনে জন্ম নেওয়া এ কালজয়ী তারকা শতবর্ষে পা রাখলেন।

আজকের ‘উত্তম কুমার’ হয়ে ওঠার পেছনের গল্পটি অরুণ কুমার চট্টোপাধ্যায়ের। ১৯২৬ সালের ৩ সেপ্টেম্বর কলকাতায় সাধারণ এক পরিবারে জন্ম নেওয়া এই অসামান্য প্রতিভাবান অভিনেতা কঠোর পরিশ্রম ও যোগ্যতাবলে নিজেকে বাংলা সিনেমার ইতিহাসে এক অপ্রতিদ্বন্দ্বী উচ্চতায় প্রতিষ্ঠিত করেন।

বাংলা সিনেমার রোমান্টিসিজমের কথা উঠলেই পর্দায় ভেসে ওঠে উত্তম-সুচিত্রা জুটি। ‘সপ্তপদী’, ‘হারানো সুর’, ‘সাগরিকা’, ‘সবার উপরে’ কিংবা ‘চাওয়া পাওয়া’র মতো একেকটি মাস্টারপিস সিনেমা দর্শকদের হৃদয়ে যুগ যুগ ধরে স্থায়ী আসন তৈরি করে নিয়েছে।

তবে কেবল রোমান্টিক নায়কের পরিচয়ে নিজেকে সীমাবদ্ধ রাখেননি উত্তম কুমার। রূপালি পর্দায় তিনি ছিলেন বহুমুখী প্রতিভার এক অনন্য উদাহরণ। সত্যজিৎ রায়ের ‘নায়ক’ ও ‘চিড়িয়াখানা’ থেকে শুরু করে ‘ঝিন্দের বন্দী’র মতো চলচ্চিত্রে বৈচিত্র্যময় চরিত্রে অভিনয় করে তিনি নিজের অভিনয় দক্ষতার প্রমাণ দিয়েছেন। বিশেষ করে সত্যজিৎ রায়ের ‘নায়ক’ ছবিতে তাঁর অভিনয়কে ভারতীয় সিনেমা ইতিহাসের অন্যতম সেরা কাজ হিসেবে গণ্য করা হয়।

অভিনয়ের পাশাপাশি চলচ্চিত্র পরিচালনা, প্রযোজনা এমনকি সংগীতচর্চাতেও ছিল তাঁর সমান পদচারণা ও সৃজনশীল উপস্থিতি। ১৯৮০ সালের ২৪ জুলাই মাত্র ৫৩ বছর বয়সে প্রয়াণ ঘটে এই মহানায়কের। তবে মৃত্যুর চার দশক পেরিয়েও তার জনপ্রিয়তার আভা একটুও কমেনি।

জন্মশতবর্ষের এই ঐতিহাসিক মুহূর্তে দুই বাংলার চলচ্চিত্র অঙ্গন ও কোটি কোটি অনুরাগী গভীর ভালোবাসায় স্মরণ করছে বাংলা সিনেমার রূপালী জগতের এই অবিসংবাদিত রাজপুত্রকে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রংপুরে সাপ খেলা নিয়ে বিরোধের জেরে বৃদ্ধকে পিটিয়ে হত্যা, প্রধান আসামিসহ চারজনকে গ্রেফতার করেছে র‌্যাব

চাঞ্চল্যকর পোস্টে কি ‘সর্বকালের সেরা’ বিতর্কের ইতি টানলেন মেসি

আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

রিকশার হ্যান্ডেল থেকে সফল খামারি: ৫ ছাগলে ভাগ্যের চাকা ঘোরালেন নাটোরের ‘বড় শাহিন’

দেশকে অস্থিতিশীল করতে গুজব ছড়ানো হচ্ছে, সতর্ক থাকুন: প্রধানমন্ত্রী

কক্সবাজারে সাগরে ট্রলারডুবিতে দুই জেলের মৃত্যু, নিখোঁজ ২

প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ

নাটোরে মাদকবিরোধী পৃথক অভিযানে ৪ জন আটক, জব্দ ১৪০ বোতল মাদকসহ গাঁজা-মদ

মহানায়ক উত্তম কুমারের ১০০তম জন্মবার্ষিকী আজ

গাইবান্ধায় সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত

১০

১১৫৮ নম্বর পেয়েও থমকে আছে গোবিন্দের উচ্চশিক্ষার স্বপ্ন

১১

বার্সা প্রস্তাব দিয়েছিল, আমি ইন্টারেই থাকতে চেয়েছি: লাউতারো

১২

বিএনপির ৩৪ বছরের রাজনীতিতে অনেক উত্থান-পতন দেখেছি: স্পিকার হাফিজ উদ্দিন

১৩

যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় নিহত ১, আহত ৫

১৪

মেসিকে সর্বোচ্চ সম্মান দেখাবে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন

১৫

সাত অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার আভাস, নদীবন্দরে সতর্কতা

১৬

দেশে স্বর্ণের দামে বড় লাফ

১৭

নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি বন্ধ

১৮

সংসদ ভবনে বৃষ্টির পানি ঝুঁকিতে ২০০ কোটি টাকার যন্ত্রপাতি

১৯

নাটোরে হোমিও চিকিৎসককে কুপিয়ে হত্যা

২০