RCTV Logo বিনোদন ডেস্ক
১ জুলাই ২০২৬, ৪:১৫ অপরাহ্ন

প্রকাশ পেল ইনা খান-আকাশের ‘ডালিম ঠোঁট’

ছবিঃ সংগৃহীত

সংগীতপ্রেমীদের জন্য নতুন চমক নিয়ে হাজির হয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আকাশ মাহমুদ ও ইনা খান। তাদের কণ্ঠে প্রকাশ পেয়েছে নতুন গান ‘ডালিম ঠোঁট’। বাংলা গানের সঙ্গে আফ্রো বিটের ফিউশনধর্মী এই গানটি ইতোমধ্যেই প্রকাশিত হয়েছে আকাশ ড্রিম মিউজিক ইউটিউব চ্যানেলে।

গানটির কথা লিখেছেন ইনা খান। সুর ও সংগীতায়োজন করেছেন আকাশ মাহমুদ। মিউজিক ভিডিওতে মডেল হিসেবেও দেখা গেছে আকাশ মাহমুদ ও ইনা খানকে। কোরিওগ্রাফি করেছেন গৌবর গোগো এবং ভিডিওটি নির্মাণ করেছেন আশিক মাহমুদ।

গানটি নিয়ে কন্ঠশিল্পী ইনা খান বলেন, “বিদেশে জন্ম হলেও বাংলা সংস্কৃতির প্রতি আমার আলাদা টান রয়েছে। সেই ভালোবাসা থেকেই বাংলা গানের সঙ্গে আফ্রো বিটের মিশেলে ‘ডালিম ঠোঁট’ তৈরি করেছি। আমার দুই ভাই আশিক ও আকাশের ওপর আস্থা রেখেই এই প্রজেক্টে কাজ করেছি। আশা করি, সবাই গানটি ভালোবাসবেন। পুরো টিমের প্রতি আমি কৃতজ্ঞ।”

আকাশ মাহমুদ বলেন, “অনেক দিন ধরেই দর্শকদের একটি অভিযোগ ছিল, আমি একই ধরনের গান করি। সেই প্রত্যাশা পূরণ করতেই এবার আফ্রো বিট ঘরানার এই নতুন গান নিয়ে এসেছি। আশিক, ইনা এবং আমি—তিন ভাইবোনের সম্মিলিত প্রচেষ্টার ফল ‘ডালিম ঠোঁট’। আশা করছি, শ্রোতাদের কাছে এটি ভিন্ন এক অভিজ্ঞতা হয়ে উঠবে।”

নির্মাতা আশিক মাহমুদ বলেন, “ডালিম ঠোঁট আমাদের অনেক স্বপ্নের একটি প্রজেক্ট। বাংলা গানের ইন্ডাস্ট্রিতে আফ্রো বিটধর্মী কাজ এখনও খুব বেশি হয়নি। তাই নতুন কিছু করার চেষ্টা থেকেই এই আয়োজন। পুরো টিমের আন্তরিক পরিশ্রমে গানটি তৈরি হয়েছে। আশা করছি, শ্রোতারা নতুন এই উদ্যোগকে সাদরে গ্রহণ করবেন। পাশাপাশি ‘আকাশ ড্রিম মিউজিক’ পরিবারের পাশে থাকার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ।”

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রেজাল্ট খারাপ করলে শিক্ষার্থীরা পরীক্ষার খাতাও চেক করতে পারবে: শিক্ষামন্ত্রী

হলি আর্টিজানে নৃশংস হামলার ১০ বছর আজ

বিশ্বকাপ থেকে এখন পর্যন্ত বাদ পড়েছে যেসব দল

প্রকাশ পেল ইনা খান-আকাশের ‘ডালিম ঠোঁট’

‘দেশের ৩৮ জেলায় নেই আইসিইউ, বঞ্চিত গ্রামীণ মানুষ’

জিম্বাবুয়ের বিপক্ষে হেরে র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবনতি

গাঢ় নীল-হালকা জলপাই শার্ট ও খাকি প্যান্টে ফিরলো পুলিশ

দর্শক নন্দিত চিরসবুজ অভিনেত্রী জয়া আহসানের জন্মদিন আজ

ঠাকুরগাঁওয়ে বিশেষ মাদকবিরোধী অভিযানে মা-মেয়েসহ তিনজনের কারাদণ্ড

গাইবান্ধায় নাতীর ছুরির আঘাতে বৃদ্ধা দাদি খুন 

১০

ঠাকুরগাঁওয়ে একই দিনে এক স্কুলের ৪ শিক্ষার্থী নিখোঁজ

১১

হোয়াটসঅ্যাপে গোপনীয়তা বাড়াতে আসছে নতুন ফিচার

১২

চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিলেন দিবালা

১৩

বিরলে আম সংরক্ষণাগার না থাকায় ন্যায্য দাম থেকে বঞ্চিত চাষিরা

১৪

দিনাজপুরে আন্তঃজেলা ডাকাত দলের ৪ সদস্য গ্রেপ্তার, ডাকাতির সরঞ্জাম ও পিকআপ উদ্ধার

১৫

১৭ দিন শূন্যরেখায় মানবেতর জীবন, রাতের আঁধারে মিলিয়ে গেলেন তিনজন

১৬

কিংবদন্তি শিল্পী সৈয়দ আব্দুল হাদীর জন্মদিন আজ

১৭

আর্জেন্টিনাকে হারিয়ে ইতিহাস গড়ব আমরা: কেপ ভার্দে প্রেসিডেন্ট

১৮

আদিতমারীতে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

১৯

খামেনির জানাজায় অংশ নিতে ইরান যাচ্ছেন নাসীরুদ্দীন পাটওয়ারী

২০