RCTV Logo আরসিটিভি ডেস্ক
১ জুলাই ২০২৬, ২:১৪ অপরাহ্ন

হোয়াটসঅ্যাপে গোপনীয়তা বাড়াতে আসছে নতুন ফিচার

ছবিঃ সংগৃহীত

মেটার মালিকানাধীন জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য আনতে যাচ্ছে নতুন ইউজারনেম ফিচার। এই সুবিধা চালু হলে ফোন নম্বর শেয়ার না করেই অন্যদের সঙ্গে যোগাযোগ করা যাবে, ফলে ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা আরও জোরদার হবে।

বর্তমানে হোয়াটসঅ্যাপে যোগাযোগের প্রধান মাধ্যম হলো ফোন নম্বর। তবে নতুন ফিচার চালু হলে ব্যবহারকারীরা একটি স্বতন্ত্র ইউজারনেম তৈরি করতে পারবেন, যার মাধ্যমে অন্যরা তাদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন। বিশেষ করে বড় গ্রুপে যুক্ত হওয়া বা প্রথমবার কাউকে বার্তা পাঠানোর সময় ফোন নম্বর আর দৃশ্যমান হবে না।

হোয়াটসঅ্যাপ জানিয়েছে, ইউজারনেম হবে ৩ থেকে ৩৫ অক্ষরের মধ্যে। এটি সামাজিক যোগাযোগমাধ্যমের মতো অনুসন্ধানযোগ্য হবে না। ফলে কাউকে প্রথমবার বার্তা পাঠাতে হলে তার সঠিক ইউজারনেম জানতে হবে। ব্যবহারকারীরা চাইলে একটি ‘ইউজারনেম কী’ সেট করতে পারবেন, যা প্রথমবার যোগাযোগের ক্ষেত্রে অতিরিক্ত নিরাপত্তা নিশ্চিত করবে। প্রয়োজনে এই কী যে কোনো সময় পরিবর্তন করা যাবে।

এছাড়া ইনস্টাগ্রাম বা ফেসবুকে থাকা ব্যবসা প্রতিষ্ঠান, কনটেন্ট ক্রিয়েটর ও বিভিন্ন সংস্থা একই ইউজারনেম হোয়াটসঅ্যাপেও ব্যবহারের সুযোগ পাবে। ভুয়া পরিচয় ঠেকাতে তারকা, জনপরিচিত ব্যক্তি, সরকারি প্রতিষ্ঠান ও গুরুত্বপূর্ণ সংস্থার সঙ্গে সম্পর্কিত কিছু ইউজারনেম সংরক্ষিত রাখা হবে।

হোয়াটসঅ্যাপ প্রধান কুনাল শাহ এক্স এ লিখেছেন, সময়ই সবচেয়ে গুরুত্বপূর্ণ। সবার জন্য উন্মুক্ত হওয়ার আগেই হোয়াটসঅ্যাপে এসে নিজের ইউজারনেম সংরক্ষণ করুন। আরও ব্যক্তিগতভাবে সংযুক্ত হওয়ার নতুন উপায় খুব শিগগিরই আসছে। এখনই নিজেরটি নিশ্চিত করুন।

কীভাবে করবেন?

ইউজারনেম সংরক্ষণ করতে ব্যবহারকারীদের সেটিংস> অ্যাকাউন্ট> ইউজারনেম অপশনে যেতে হবে। হোয়াটসঅ্যাপের সর্বশেষ সংস্করণে কয়েক সেকেন্ডেই এটি করা যাবে।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, এই সপ্তাহ থেকেই ধাপে ধাপে ইউজারনেম সংরক্ষণের সুযোগ চালু হবে। চলতি বছরের শেষ দিকে ফিচারটি আনুষ্ঠানিকভাবে উন্মুক্ত করা হবে এবং পরবর্তী কয়েক মাসে বিশ্বের বিভিন্ন দেশে পর্যায়ক্রমে চালু হবে। বিপুল ব্যবহারকারীর কারণে একই ধরনের নামের চাহিদা বেশি থাকায় আগেভাগে ইউজারনেম সংরক্ষণের পরামর্শ দিয়েছে হোয়াটসঅ্যাপ।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কলকাতায় আগুনে নিহত পাঁচ বাংলাদেশির পরিচয় জানা গেছে

‎ ত্রাণমন্ত্রীর উদ্যোগে লালমনিরহাটে ধরলার ডান তীর রক্ষায় ৩০০ কোটি টাকা বরাদ্দের অনুমোদন

‎লালমনিরহাটে ভারতীয় ট্যাপেন্টাডলসহ দুইজন আটক

ইউটিউবে নতুন নিয়মে হবে ভিউ গণনা, ২৪ আগস্ট থেকে কার্যকর

হালাল খাদ্যসংস্কৃতি ও মূল্যবোধ মানবসভ্যতার জন্য সম্পদ : তথ্যমন্ত্রী

ইসলাম ধর্ম গ্রহণ করেছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি রবের্তো কার্লোস

কালজয়ী চলচ্চিত্রকার জহির রায়হানের ৯১তম জন্মদিন আজ

উচ্চশিক্ষার স্বপ্নপূরণ হবিগঞ্জের জান্নাতুলের, পেলেন ৭৪ লাখ টাকার বৃত্তি

স্বামী হারানোর পর সংসারের হাল ধরে সফল উদ্যোক্তা খাদিজা বেগম

শিশুদের টক্সিক দেখা উচিত নয়: ইয়াশ

১০

ঠাকুরগাঁওয়ে বিচারপ্রার্থীদের জন্য নির্মিত ‘ন্যায়কুঞ্জ’ পড়ে আছে আড়ালে, ধুলো জমছে আসবাবপত্রে, অনেকেই জানেন না এর ঠিকানা

১১

সিমন্সের টেস্ট কোচিং ক্যারিয়ারের সবচেয়ে বড় জয়

১২

মঙ্গল গ্রহের ছবিতে ‘জেলিফিশ’ অবয়ব, প্রাণের অস্তিত্বের জল্পনা

১৩

গ্রামীণ সড়কের মাস্টারপ্ল্যান প্রণয়ন বিষয়ে ঠাকুরগাঁওয়ে ADB কর্মশালা ও মোবাইল অ্যাপস নিয়ে আলোচনা

১৪

নাটোরের ডিসি আসমা শাহীন প্রত্যাহার, লালপুরের ইউএনও বরকত উল্লাহ বদলি

১৫

রাজশাহী শিক্ষাবোর্ডে এসএসসির ৯৮ হাজার ৭১০টি খাতা চ্যালেঞ্জ

১৬

ইমরান হাশমির ক্যারিয়ারে নতুন রেকর্ড

১৭

আমিরাতে ফের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালাল ইরান

১৮

মসজিদের ভেতরে চলছে জানাজা, বাইরে অশ্রুসিক্ত নয়নে সনাতন ধর্মাবলম্বীরা

১৯

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে ৯ বাংলাদেশির মৃত্যু

২০