ঠাকুরগাঁও প্রতিনিধি 

ঠাকুরগাঁও সদর উপজেলার কেষ্টপুর এলাকার দক্ষিণ পাশের গুচ্ছগ্রামে বিশেষ মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মা-মেয়েসহ তিনজনকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১ জুলাই) জেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত এ অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অংশ নেন।
অভিযানে মাদক-সংক্রান্ত অভিযোগের সত্যতা পাওয়ায় মা ও তাঁর মেয়েকে ৬ মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। একই অভিযানে আরও একজনকে আইনের আওতায় এনে কারাদণ্ড প্রদান করা হয়।
জেলা প্রশাসন জানিয়েছে, মাদকমুক্ত সমাজ গড়ে তোলার লক্ষ্যে এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
মন্তব্য করুন