RCTV Logo ঠাকুরগাঁও প্রতিনিধি
১ জুলাই ২০২৬, ৩:৩৩ অপরাহ্ন

ঠাকুরগাঁওয়ে একই দিনে এক স্কুলের ৪ শিক্ষার্থী নিখোঁজ

ছবিঃ সংগৃহীত

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় একই দিনে এক স্কুলের চার শিক্ষার্থী নিখোঁজ হওয়ার ঘটনায় এলাকায় উদ্বেগ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

জানা গেছে, মঙ্গলবার সকালে চার শিক্ষার্থী একসঙ্গে প্রাইভেট পড়তে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। এরপর রাত পর্যন্ত তারা আর বাড়ি ফিরে আসেনি। পরিবারের সদস্যরা আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজ করেও তাদের কোনো সন্ধান পাননি।

নিখোঁজ শিক্ষার্থীরা হলেন— উপজেলার চাড়োল ইউনিয়নের সাবাজপুর গ্রামের মানিক চন্দ্রের মেয়ে শ্রীমতি খুশি (১৭), একই গ্রামের বাংঠু দেবনাথের মেয়ে মলিকা (১৭), রমেশ চন্দ্র দেবনাথের মেয়ে ঋতু দেবনাথ (১৬) এবং আকালু দেবনাথের মেয়ে সুজতি রানী দেবনাথ (১৪)।

তাদের মধ্যে খুশি, মলিকা ও ঋতু দেবনাথ সাবাজপুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী। অপরদিকে সুজতি রানী দেবনাথ একই বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী।

শিক্ষার্থীদের নিখোঁজ হওয়ার ঘটনায় তাদের পরিবার গভীর উদ্বেগে রয়েছে। এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করা হয়েছে কি না, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটন এবং শিক্ষার্থীদের দ্রুত সন্ধান পেতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হলি আর্টিজানে নৃশংস হামলার ১০ বছর আজ

বিশ্বকাপ থেকে এখন পর্যন্ত বাদ পড়েছে যেসব দল

প্রকাশ পেল ইনা খান-আকাশের ‘ডালিম ঠোঁট’

‘দেশের ৩৮ জেলায় নেই আইসিইউ, বঞ্চিত গ্রামীণ মানুষ’

জিম্বাবুয়ের বিপক্ষে হেরে র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবনতি

গাঢ় নীল-হালকা জলপাই শার্ট ও খাকি প্যান্টে ফিরলো পুলিশ

দর্শক নন্দিত চিরসবুজ অভিনেত্রী জয়া আহসানের জন্মদিন আজ

ঠাকুরগাঁওয়ে বিশেষ মাদকবিরোধী অভিযানে মা-মেয়েসহ তিনজনের কারাদণ্ড

গাইবান্ধায় নাতীর ছুরির আঘাতে বৃদ্ধা দাদি খুন 

ঠাকুরগাঁওয়ে একই দিনে এক স্কুলের ৪ শিক্ষার্থী নিখোঁজ

১০

হোয়াটসঅ্যাপে গোপনীয়তা বাড়াতে আসছে নতুন ফিচার

১১

চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিলেন দিবালা

১২

বিরলে আম সংরক্ষণাগার না থাকায় ন্যায্য দাম থেকে বঞ্চিত চাষিরা

১৩

দিনাজপুরে আন্তঃজেলা ডাকাত দলের ৪ সদস্য গ্রেপ্তার, ডাকাতির সরঞ্জাম ও পিকআপ উদ্ধার

১৪

১৭ দিন শূন্যরেখায় মানবেতর জীবন, রাতের আঁধারে মিলিয়ে গেলেন তিনজন

১৫

কিংবদন্তি শিল্পী সৈয়দ আব্দুল হাদীর জন্মদিন আজ

১৬

আর্জেন্টিনাকে হারিয়ে ইতিহাস গড়ব আমরা: কেপ ভার্দে প্রেসিডেন্ট

১৭

আদিতমারীতে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

১৮

খামেনির জানাজায় অংশ নিতে ইরান যাচ্ছেন নাসীরুদ্দীন পাটওয়ারী

১৯

১৭ বছর পর আনুশকার রেকর্ডে ইতি টানলেন সামান্থা

২০