RCTV Logo দিনাজপুর প্রতিনিধি
১ জুলাই ২০২৬, ২:০৬ অপরাহ্ন

বিরলে আম সংরক্ষণাগার না থাকায় ন্যায্য দাম থেকে বঞ্চিত চাষিরা

ছবিঃ আরসিটিভি

দিনাজপুরের বিরল উপজেলায় এ বছর আমের বাম্পার ফলন হলেও বাজারে কাঙ্ক্ষিত দাম না পাওয়ায় হতাশ হয়ে পড়েছেন আমচাষি ও ব্যবসায়ীরা। উৎপাদন বেশি হওয়া এবং সংরক্ষণের ব্যবস্থা না থাকায় বাধ্য হয়ে কম দামে আম বিক্রি করতে হচ্ছে। ফলে অনেক চাষিই লোকসানের আশঙ্কা করছেন। তাদের দাবি, বিরলে একটি আধুনিক হিমাগার বা কোল্ড স্টোরেজ স্থাপন করা হলে আম সংরক্ষণ করে সুবিধাজনক সময়ে বিক্রি করা সম্ভব হবে এবং ন্যায্য মূল্য নিশ্চিত হবে।

উত্তরাঞ্চলের অন্যতম আম উৎপাদনকারী এলাকা হিসেবে পরিচিত দিনাজপুরের বিরলে অনুকূল আবহাওয়ার কারণে চলতি মৌসুমে লক্ষ্যমাত্রার চেয়েও বেশি আম উৎপাদন হয়েছে। তবে তীব্র তাপপ্রবাহের কারণে অন্যান্য বছরের তুলনায় আগেই গাছে আম পেকে যায়। একই সঙ্গে প্রশাসনের কঠোর নজরদারিতে অপরিপক্ব আমে ক্ষতিকর রাসায়নিক ব্যবহার অনেকটাই নিয়ন্ত্রণে থাকায় স্বাভাবিকভাবেই গাছে আম দ্রুত পাকতে শুরু করে।

ফলন বেশি হওয়ায় বাজারে আমের সরবরাহ বেড়ে গেছে। কিন্তু পর্যাপ্ত সংরক্ষণ ব্যবস্থা না থাকায় উৎপাদিত আম দ্রুত বিক্রি করতে বাধ্য হচ্ছেন চাষিরা। এতে বাজারে অতিরিক্ত সরবরাহ সৃষ্টি হওয়ায় আমের দাম উল্লেখযোগ্যভাবে কমে গেছে। গত বছর যেখানে লাভের মুখ দেখেছিলেন চাষিরা, সেখানে এবার অনেকেই লোকসানের মুখে পড়ার শঙ্কা প্রকাশ করছেন।

স্থানীয় ব্যবসায়ী ও আড়তদাররা জানান, বিরলে একটি কোল্ড স্টোরেজ থাকলে আম দীর্ঘদিন সংরক্ষণ করা যেত। পাশাপাশি বিদেশে রপ্তানির সুযোগ সম্প্রসারণ করা গেলে চাষিরা ন্যায্য মূল্য পেতেন এবং বাজারও স্থিতিশীল থাকত।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রুম্মান আক্তার জানান, চলতি মৌসুমে বিরল উপজেলায় প্রায় ৫০০ হেক্টর জমিতে আমের চাষ হয়েছে। উপজেলায় শতাধিক বাণিজ্যিক আমবাগান রয়েছে। এখানে বারি আম-৪, মিশ্রি ভোগ, সূর্যপুরী, আম্রপালি, হাড়িভাঙা ও গুটি জাতের আমের চাষ বেশি হয়। তবে এ বছর চাহিদার তুলনায় উৎপাদন বেশি হওয়ায় বাজারমূল্যে নেতিবাচক প্রভাব পড়েছে।

চাষি ও ব্যবসায়ীদের মতে, বিরলে একটি আধুনিক আম সংরক্ষণাগার স্থাপন করা হলে উৎপাদিত আম দীর্ঘদিন সংরক্ষণ করে ধাপে ধাপে বাজারজাত করা সম্ভব হবে। এতে একদিকে যেমন দাম স্থিতিশীল থাকবে, অন্যদিকে চাষিরাও ন্যায্য মূল্য পাবেন।

এলাকার আমচাষি ও ব্যবসায়ীরা সরকারের কাছে দ্রুত বিরলে একটি আধুনিক হিমাগার বা কোল্ড স্টোরেজ নির্মাণের দাবি জানিয়েছেন। তাদের আশা, সংরক্ষণ সুবিধা নিশ্চিত হলে ভবিষ্যতে আমচাষ আরও সম্প্রসারিত হবে এবং কৃষকরা অর্থনৈতিকভাবে লাভবান হবেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হলি আর্টিজানে নৃশংস হামলার ১০ বছর আজ

বিশ্বকাপ থেকে এখন পর্যন্ত বাদ পড়েছে যেসব দল

প্রকাশ পেল ইনা খান-আকাশের ‘ডালিম ঠোঁট’

‘দেশের ৩৮ জেলায় নেই আইসিইউ, বঞ্চিত গ্রামীণ মানুষ’

জিম্বাবুয়ের বিপক্ষে হেরে র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবনতি

গাঢ় নীল-হালকা জলপাই শার্ট ও খাকি প্যান্টে ফিরলো পুলিশ

দর্শক নন্দিত চিরসবুজ অভিনেত্রী জয়া আহসানের জন্মদিন আজ

ঠাকুরগাঁওয়ে বিশেষ মাদকবিরোধী অভিযানে মা-মেয়েসহ তিনজনের কারাদণ্ড

গাইবান্ধায় নাতীর ছুরির আঘাতে বৃদ্ধা দাদি খুন 

ঠাকুরগাঁওয়ে একই দিনে এক স্কুলের ৪ শিক্ষার্থী নিখোঁজ

১০

হোয়াটসঅ্যাপে গোপনীয়তা বাড়াতে আসছে নতুন ফিচার

১১

চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিলেন দিবালা

১২

বিরলে আম সংরক্ষণাগার না থাকায় ন্যায্য দাম থেকে বঞ্চিত চাষিরা

১৩

দিনাজপুরে আন্তঃজেলা ডাকাত দলের ৪ সদস্য গ্রেপ্তার, ডাকাতির সরঞ্জাম ও পিকআপ উদ্ধার

১৪

১৭ দিন শূন্যরেখায় মানবেতর জীবন, রাতের আঁধারে মিলিয়ে গেলেন তিনজন

১৫

কিংবদন্তি শিল্পী সৈয়দ আব্দুল হাদীর জন্মদিন আজ

১৬

আর্জেন্টিনাকে হারিয়ে ইতিহাস গড়ব আমরা: কেপ ভার্দে প্রেসিডেন্ট

১৭

আদিতমারীতে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

১৮

খামেনির জানাজায় অংশ নিতে ইরান যাচ্ছেন নাসীরুদ্দীন পাটওয়ারী

১৯

১৭ বছর পর আনুশকার রেকর্ডে ইতি টানলেন সামান্থা

২০