RCTV Logo গাইবান্ধা প্রতিনিধি
২৫ জুন ২০২৬, ৭:২৭ অপরাহ্ন

গাইবান্ধায় দুধ দিয়ে গোসল করে বিএনপি ছাড়লেন তোতা মিয়া

ছবিঃ আরসিটিভি

গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া ইউনিয়নে দুধ দিয়ে গোসল করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন তোতা মিয়া নামের এক কর্মী। তিনি সম্প্রতি নির্মমভাবে খুন হওয়া বোনারপাড়া ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতি সাইফুল্লাহ বারীর আপন ফুফাতো ভাই। ভাইয়ের হত্যার প্রতিবাদ এবং ক্ষোভ থেকেই তিনি এই অভিনব পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন, যা এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, তোতা মিয়া দীর্ঘদিন ধরে বোনারপাড়া ইউনিয়ন বিএনপির রাজনীতির সাথে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। গত ২১ জুন প্রকাশ্য দিবালোকে তার ফুফাতো ভাই সাইফুল্লাহ বারীকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়। এই হত্যা মামলায় স্থানীয় যুবদল ও বিএনপির কয়েকজন নেতাকর্মী সরাসরি অভিযুক্ত হওয়ায় তোতা মিয়া চরম ক্ষুব্ধ ও হতাশ হয়ে পড়েন। নিজ দলের নেতাকর্মীদের হাতে ভাইয়ের এমন নির্মম মৃত্যু মেনে নিতে না পেরেই তিনি রাজনীতি থেকে নিজেকে সরিয়ে নেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নেন।

অতীতের রাজনৈতিক সম্পৃক্ততা থেকে নিজেকে ‘পবিত্র’ বা ‘মুক্ত’ করার এক প্রতীকী প্রতিবাদ হিসেবে তিনি জনসম্মুখে দুধ দিয়ে গোসল করার এই ব্যতিক্রমী পথ বেছে নেন। দুধ দিয়ে গোসল করার সময় স্থানীয় উৎসুক জনতা সেখানে ভিড় জমায়।

এ সময় তোতা মিয়া উপস্থিত জনতার সামনে ঘোষণা দেন যে, তিনি আর কখনো বিএনপির রাজনীতির ছায়ামড়াবেন না এবং এখন থেকে সম্পূর্ণ সাধারণ নাগরিক হিসেবে জীবনযাপন করবেন। একইসাথে তিনি তার ফুফাতো ভাই সাইফুল্লাহ বারী হত্যার সাথে জড়িত সকল আসামির দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। রাজনীতি ছাড়ার এই অভিনব দৃশ্য ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমেও ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাকে হত্যা করে ঘরের মেঝেতে পুঁতে রাখার অভিযোগে ছেলে ঢাকা থেকে গ্রেফতার

লালমনিরহাটে ব্রাকের উদ্যোগে প্রায় ২৮ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

গাইবান্ধায় দুধ দিয়ে গোসল করে বিএনপি ছাড়লেন তোতা মিয়া

‎‎কুড়িগ্রামে কমছে পানি, বাড়ছে নদীভাঙন

ভারত-বাংলাদেশ সীমান্তে প্রাণ গেল বিএসএফ সদস্যের

গাইবান্ধায় শিবির নেতা হত্যায় আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

সুন্দরগঞ্জে পুকুরে গোসল করতে নেমে, চাচাতো ভাই-বোনের মৃত্যু

গাইবান্ধায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন নিয়ে অবহিতকরন সভা

লালমনিরহাটে তিস্তা নদীতে ভেসে আসা অর্ধগলিত অজ্ঞাতনামা মরদেহ উদ্ধার

নীলফামারীতে সড়ক দূঘটনায় নিহত ১, আহত ১৫

১০

দিনাজপুরে পুকুরে গোসল করতে গিয়ে, একই পরিবারের ৩ জন নিহত

১১

ভাইয়ের ঘুষিতে ভাই নিহত

১২

গাইবান্ধায় কীটনাশক পানে এক নারীর মৃত্যু

১৩

ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে তেল ডিপোতে আগুন

১৪

দেশে প্রায় ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী

১৫

ভেনেজুয়েলার পাশে দাঁড়ানোর ঘোষণা ব্রাজিল-আর্জেন্টিনার

১৬

ভেনেজুয়েলার পর শক্তিশালী ভূমিকম্পে কাঁপল জাপান

১৭

ব্রাজিল ম্যাচে ফের সেই রেফারির বিতর্কিত সিদ্ধান্ত, কী বলছেন বিশ্লেষকরা

১৮

বাংলাদেশ বিশ্বস্ত বন্ধু চীনের সঙ্গে কাজ করতে আগ্রহী: প্রধানমন্ত্রী

১৯

নীলফামারীতে অবৈধ চায়না জাল কারখানায় অভিযান, ৪১ লাখ টাকার জাল জব্দ

২০