গাইবান্ধা প্রতিনিধি 

গাইবান্ধায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেই-২০২৬ নিয়ে অবহিতকরন ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে জেলা সিভিল সার্জন কার্যালয়ের আয়োজনে সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের বাস্তবায়ন এই অবহিতকরন ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন গাইবান্ধা সিভিল সার্জন রফিকুজ্জামান, সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা, ডা. মো. নাজমুল হুদা। এছাড়াও জেলার ৭ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরিবার পরিকল্পনা অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অবহিতকরন সভায় বক্তারা, শিশুদের অন্ধত্ব প্রতিরোধ, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এবং শিশুমৃত্যুর ঝুঁকি কমাতে ভিটামিন ‘এ’ ক্যাপসুলের ভূমিকা অপরিসীম। আগামী(২৮ জুন) রবিবার ক্যাম্পেইনের দিনে একটি শিশুও যেন বাদ না পড়ে, সে লক্ষ্যে মাঠপর্যায়ে শতভাগ বিষয়টি নিশ্চিত করার আহ্বান জানানো হয়।
এবার গোটা জেলায় ৬ থেকে ১১ মাস বয়সী ৩৫ হাজার ৯ শত ৯২ জন শিশুকে নীল রঙের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৩ লাখ ১৭ হাজার ৮ শত ১২ জন শিশুকে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। জেলার ৭ উপজেলা ও ১ টি পৌরসভাসহ মোট অস্থায়ী কেন্দ্রের সংখ্যা ২ হাজার ২০ টি এবং অতিরিক্ত কেন্দ্র ১৩ টি।
মন্তব্য করুন