RCTV Logo আরসিটিভি ডেস্ক
২৫ জুন ২০২৬, ২:৪০ অপরাহ্ন

ভাইয়ের ঘুষিতে ভাই নিহত

ছবিঃ আরসিটিভি

মাদারীপুরের শিবচরে জায়গা-জমি সংক্রান্ত বিরোধের জেরে আপন চাচাতো ভাইয়ের ঘুষিতে আলতাফ মাদবর (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। ঘটনার পর থেকে অভিযুক্ত আরেক চাচাতো ভাই বারেক মাদবর পলাতক রয়েছেন।

বুধবার (২৪ জুন) সন্ধ‌্যায় উপজেলার মাদবরচর ইউনিয়নের সাড়ে এগাররশি (বাচ্চু মাদবরকান্দি) গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আলতাফ মাদবর ওই গ্রামের ইসলাম মাদবরের ছেলে। অভিযুক্ত বারেক মাদবর একই এলাকার মোসলেম মাদবরের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, জায়গা-জমিসহ বিভিন্ন বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে আলতাফ মাদবরের সঙ্গে তার চাচাতো ভাই বারেক মাদবরের বিরোধ চলছিল। এরই জেরে বুধবার সন্ধায় তাদের দুজনের মধ্যে বাগবিতণ্ডা ও তর্কাতর্কি হয়। একপর্যায়ে বারেক মাদবর উত্তেজিত হয়ে আলতাফ মাদবরের বুকে ঘুষি মারেন। এতে আলতাফ মাদবর তাৎক্ষণিকভাবে মাটিতে লুটিয়ে পড়েন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে শিবচর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে নিহতের সুরতহাল রিপোর্ট তৈরি করে।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন জানান, ঘটনা শোনার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মাদারীপুর মর্গে প্রেরণের প্রক্রিয়া চলছে। এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভাইয়ের ঘুষিতে ভাই নিহত

গাইবান্ধায় কীটনাশক পানে এক নারীর মৃত্যু

ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে তেল ডিপোতে আগুন

দেশে প্রায় ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী

ভেনেজুয়েলার পাশে দাঁড়ানোর ঘোষণা ব্রাজিল-আর্জেন্টিনার

ভেনেজুয়েলার পর শক্তিশালী ভূমিকম্পে কাঁপল জাপান

ব্রাজিল ম্যাচে ফের সেই রেফারির বিতর্কিত সিদ্ধান্ত, কী বলছেন বিশ্লেষকরা

বাংলাদেশ বিশ্বস্ত বন্ধু চীনের সঙ্গে কাজ করতে আগ্রহী: প্রধানমন্ত্রী

নীলফামারীতে অবৈধ চায়না জাল কারখানায় অভিযান, ৪১ লাখ টাকার জাল জব্দ

নামাজের সময়সূচি – ২৫ জুন ২০২৬

১০

আজ ২৫ জুন, দিনটি কেমন যাবে আপনার?

১১

ডেন্টাল টেকনোলজিস্টদের প্রাইভেট প্র্যাকটিসের সুযোগ দেওয়া হাই কোর্টের রায় বাতিল

১২

দ্বিতীয় পদ্মা সেতুর সমীক্ষায় বরাদ্দ সাড়ে ৪ কোটি টাকা

১৩

​কুড়িগ্রামে শিশুকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ আটক

১৪

মুদির দোকান ও বিউটি পার্লার আসছে ভ্যাটের আওতায়

১৫

কুড়িগ্রামে ৩ লাখ ৩৩ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল 

১৬

দেশে ব্যাংক হিসাবের সংখ্যা ১৯ কোটি ৩২ লাখ : অর্থমন্ত্রী

১৭

যৌতুকের দাবিতে স্ত্রী হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড

১৮

হাম ও হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট ৬৮৯

১৯

আদালতে ন্যায়বিচার চাইলেন যাহের আলভী

২০