RCTV Logo আরসিটিভি ডেস্ক
২৫ জুন ২০২৬, ৬:১১ অপরাহ্ন

ভারত-বাংলাদেশ সীমান্তে প্রাণ গেল বিএসএফ সদস্যের

ছবিঃ সংগৃহীত

পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে ভারত-বাংলাদেশ সীমান্তে দেশটির সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) এক সদস্য বজ্রপাতে প্রাণ হারিয়েছেন।

বুধবার (২৪ জুন) মধ্যরাতে প্রচণ্ড ঝড়ের মধ্যে মুর্শিদাবাদের জঙ্গিপুর মহকুমায় সীমান্তের কাঁটাতারের বেড়াবিহীন অংশে দায়িত্ব পালন করছিলেন।

সংবাদমাধ্যম টেলিগ্রাফ অনলাইনের প্রতিবেদন অনুসারে, মৃত ওই জওয়ানের নাম বিনীত কুমার দুবে (৪৬)। তিনি বিএসএফের ৭১ ব্যাটালিয়নের হেড কনস্টেবল।

উত্তর প্রদেশের কনৌজ জেলার বাসিন্দা বিনীত মুর্শিদাবাদের বাবুরা ঘাট সীমান্ত চৌকিতে (বিওপি) কর্মরত ছিলেন। বজ্রাঘাতের মৃত্যুর সময় সীমান্তে দায়িত্বরত ছিলেন।

বিএসএফ সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে আন্তর্জাতিক সীমান্তসংলগ্ন মিঠিপুর এলাকায় দায়িত্ব পালন করছিলেন জওয়ান বিনীত। সে সময় জেলাজুড়ে প্রবল বৃষ্টি, ঝোড়ো হাওয়া ও ঘন ঘন বজ্রপাত হচ্ছিল।

খোলা আকাশের নিচে জিরো লাইনের কাছে নজরদারির সময় বজ্রাঘাতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। সহকর্মীরা দ্রুত তাকে উদ্ধার করে মিঠিপুর ক্যাম্পে নিয়ে যান এবং পরে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন বলে সূত্র জানিয়েছে।

এদিকে একই দিনে মুর্শিদাবাদের ধুলিয়ান এলাকায় বজ্রপাতে চারজনের মৃত্যু হয়। আহত হন আরও ১৫ জন। নৌকায় করে গঙ্গা নদী পার হওয়ার সময় বজ্রাঘাতের শিকার হন তারা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‎‎কুড়িগ্রামে কমছে পানি, বাড়ছে নদীভাঙন

ভারত-বাংলাদেশ সীমান্তে প্রাণ গেল বিএসএফ সদস্যের

গাইবান্ধায় শিবির নেতা হত্যায় আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

সুন্দরগঞ্জে পুকুরে গোসল করতে নেমে, চাচাতো ভাই-বোনের মৃত্যু

গাইবান্ধায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন নিয়ে অবহিতকরন সভা

লালমনিরহাটে তিস্তা নদীতে ভেসে আসা অর্ধগলিত অজ্ঞাতনামা মরদেহ উদ্ধার

নীলফামারীতে সড়ক দূঘটনায় নিহত ১, আহত ১৫

দিনাজপুরে পুকুরে গোসল করতে গিয়ে, একই পরিবারের ৩ জন নিহত

ভাইয়ের ঘুষিতে ভাই নিহত

গাইবান্ধায় কীটনাশক পানে এক নারীর মৃত্যু

১০

ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে তেল ডিপোতে আগুন

১১

দেশে প্রায় ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী

১২

ভেনেজুয়েলার পাশে দাঁড়ানোর ঘোষণা ব্রাজিল-আর্জেন্টিনার

১৩

ভেনেজুয়েলার পর শক্তিশালী ভূমিকম্পে কাঁপল জাপান

১৪

ব্রাজিল ম্যাচে ফের সেই রেফারির বিতর্কিত সিদ্ধান্ত, কী বলছেন বিশ্লেষকরা

১৫

বাংলাদেশ বিশ্বস্ত বন্ধু চীনের সঙ্গে কাজ করতে আগ্রহী: প্রধানমন্ত্রী

১৬

নীলফামারীতে অবৈধ চায়না জাল কারখানায় অভিযান, ৪১ লাখ টাকার জাল জব্দ

১৭

নামাজের সময়সূচি – ২৫ জুন ২০২৬

১৮

আজ ২৫ জুন, দিনটি কেমন যাবে আপনার?

১৯

ডেন্টাল টেকনোলজিস্টদের প্রাইভেট প্র্যাকটিসের সুযোগ দেওয়া হাই কোর্টের রায় বাতিল

২০