RCTV Logo গাইবান্ধা প্রতিনিধি
২৫ জুন ২০২৬, ৬:০৫ অপরাহ্ন

গাইবান্ধায় শিবির নেতা হত্যায় আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

ছবিঃ আরসিটিভি

গাইবান্ধার সাঘাটা উপজেলা ছাত্রশিবিরের সভাপতি সাইফুল্লাহ বারী হত্যা মামলার আসামিদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে এলাকাবাসী। বৃহস্পতিবার (২৫ জুন) সাঘাটা উপজেলা পরিষদ চত্বরে সাধারণ জনগণের উদ্যোগে এই মানববন্ধনের আয়োজন করা হয়।

মানববন্ধনে নিহতের স্বজন, স্থানীয় সুধীজন এবং বিভিন্ন শ্রেণি-পেশার বিপুল সংখ্যক মানুষ অংশগ্রহণ করেন। এ সময় উপস্থিত বক্তারা তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, প্রকাশ্য দিবালোকে একজন মেধাবী ছাত্রনেতাকে যেভাবে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে, তা অত্যন্ত ন্যাক্কারজনক। ঘটনার কয়েক দিন পেরিয়ে গেলেও মামলার মূল আসামিসহ অনেকেই এখনও ধরাছোঁয়ার বাইরে রয়ে গেছে।

বক্তারা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, অবিলম্বে এই জঘন্য হত্যাকাণ্ডের সাথে জড়িত সকল পলাতক আসামিকে গ্রেপ্তার করে দ্রুত আইনের আওতায় আনতে হবে। অন্যথায় এলাকাবাসী আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে। একটি সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা, যাতে ভবিষ্যতে কেউ এমন নৃশংস ঘটনা ঘটানোর সাহস না পায়।

উল্লেখ্য, গত রোববার (২১ জুন) বিকেলে বোনারপাড়া চারমাথা এলাকায় প্রকাশ্য দিবালোকে সাইফুল্লাহ বারীকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়। এ ঘটনায় ৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১০-১৫ জনকে আসামি করে সাঘাটা থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। পুলিশ ইতোমধ্যে এই মামলার তিন আসামিকে গ্রেপ্তার করেছে, তবে বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‎‎কুড়িগ্রামে কমছে পানি, বাড়ছে নদীভাঙন

ভারত-বাংলাদেশ সীমান্তে প্রাণ গেল বিএসএফ সদস্যের

গাইবান্ধায় শিবির নেতা হত্যায় আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

সুন্দরগঞ্জে পুকুরে গোসল করতে নেমে, চাচাতো ভাই-বোনের মৃত্যু

গাইবান্ধায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন নিয়ে অবহিতকরন সভা

লালমনিরহাটে তিস্তা নদীতে ভেসে আসা অর্ধগলিত অজ্ঞাতনামা মরদেহ উদ্ধার

নীলফামারীতে সড়ক দূঘটনায় নিহত ১, আহত ১৫

দিনাজপুরে পুকুরে গোসল করতে গিয়ে, একই পরিবারের ৩ জন নিহত

ভাইয়ের ঘুষিতে ভাই নিহত

গাইবান্ধায় কীটনাশক পানে এক নারীর মৃত্যু

১০

ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে তেল ডিপোতে আগুন

১১

দেশে প্রায় ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী

১২

ভেনেজুয়েলার পাশে দাঁড়ানোর ঘোষণা ব্রাজিল-আর্জেন্টিনার

১৩

ভেনেজুয়েলার পর শক্তিশালী ভূমিকম্পে কাঁপল জাপান

১৪

ব্রাজিল ম্যাচে ফের সেই রেফারির বিতর্কিত সিদ্ধান্ত, কী বলছেন বিশ্লেষকরা

১৫

বাংলাদেশ বিশ্বস্ত বন্ধু চীনের সঙ্গে কাজ করতে আগ্রহী: প্রধানমন্ত্রী

১৬

নীলফামারীতে অবৈধ চায়না জাল কারখানায় অভিযান, ৪১ লাখ টাকার জাল জব্দ

১৭

নামাজের সময়সূচি – ২৫ জুন ২০২৬

১৮

আজ ২৫ জুন, দিনটি কেমন যাবে আপনার?

১৯

ডেন্টাল টেকনোলজিস্টদের প্রাইভেট প্র্যাকটিসের সুযোগ দেওয়া হাই কোর্টের রায় বাতিল

২০