RCTV Logo নীলফামারী প্রতিনিধি
২৫ জুন ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ন

নীলফামারীতে অবৈধ চায়না জাল কারখানায় অভিযান, ৪১ লাখ টাকার জাল জব্দ

ছবিঃ আরসিটিভি

নীলফামারীর কিশোরগঞ্জে একটি অবৈধ চায়না জাল কারখানায় অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত। এসময়ে আনুমানিক ৪১ লাখ টাকার চায়না জাল ও চারটি বিদুৎ চালিত সেলাই মেশিন জব্দ করা হয়।

বুধবার (২৪ জুন) বিকেলে উপজেলার সদর ইউনিয়নের মধ্যরাজীব সয়ারকাজী পাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো আরিফুর রহমান। এতে সহায়তা করেন উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুল সালাম, থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান ও থানা পুলিশের সদস্যরা।

জানা যায়, ওই এলাকার কালু মামুদের ছেলে খলিল ও জলিল নিজ বাড়িতে একটি অবৈধ চায়না জাল তৈরির কারখানা গড়ে তুলেন। দীর্ঘদিন ধরে সেখানে অবৈধ চায়না জাল তৈরি করে বিভিন্ন জায়গায় বিক্রি করতেন। আজকে গোপন সংবাদের ভিত্তিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট সেখানে অভিযান পরিচালনা করেন। এসময়ে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতি টের পেয়ে কারখানার মালিক পালিয়ে যায়। পরে সেখান থেকে আনুমানিক ৪১ লাখ টাকার চায়না জাল ও চারটি বিদুৎ চালিত সেলাই মেশিন জব্দ করা হয়। অপরদিকে কারখানার পাশে দুলু মিয়া নামে আরেকজনের বাড়িতে অভিযান চালিয়ে চায়না জাল জব্দ করা হয় এবং তাকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয় ।

এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো আরিফুর রহমান বলেন, একটি বাড়িতে কারখানা গড়ে তুলে অবৈধ চায়না জাল তৈরি করতেন। গোপন সংবাদের ভিত্তিতে আজকে সেখানে অভিযান পরিচালনা করে আনুমানিক ৪১ লাখ টাকা অবৈধ চায়না জাল ও চারটি বিদ্যুৎচালিত সেলাই মেশিন জব্দ করা হয়। আমাদের উপস্থিতি টের পেয়ে কারখানার মালিক পালিয়ে যাওয়ায় এটি থানায় নিয়মিত মামলা দায়ের করা হবে। সেখানে আরেকটি বাড়িতে অভিযান চালিয়ে চায়না জাল পাওয়ার পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভেনেজুয়েলার পাশে দাঁড়ানোর ঘোষণা ব্রাজিল-আর্জেন্টিনার

ভেনেজুয়েলার পর শক্তিশালী ভূমিকম্পে কাঁপল জাপান

ব্রাজিল ম্যাচে ফের সেই রেফারির বিতর্কিত সিদ্ধান্ত, কী বলছেন বিশ্লেষকরা

বাংলাদেশ বিশ্বস্ত বন্ধু চীনের সঙ্গে কাজ করতে আগ্রহী: প্রধানমন্ত্রী

নীলফামারীতে অবৈধ চায়না জাল কারখানায় অভিযান, ৪১ লাখ টাকার জাল জব্দ

নামাজের সময়সূচি – ২৫ জুন ২০২৬

আজ ২৫ জুন, দিনটি কেমন যাবে আপনার?

ডেন্টাল টেকনোলজিস্টদের প্রাইভেট প্র্যাকটিসের সুযোগ দেওয়া হাই কোর্টের রায় বাতিল

দ্বিতীয় পদ্মা সেতুর সমীক্ষায় বরাদ্দ সাড়ে ৪ কোটি টাকা

​কুড়িগ্রামে শিশুকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ আটক

১০

মুদির দোকান ও বিউটি পার্লার আসছে ভ্যাটের আওতায়

১১

কুড়িগ্রামে ৩ লাখ ৩৩ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল 

১২

দেশে ব্যাংক হিসাবের সংখ্যা ১৯ কোটি ৩২ লাখ : অর্থমন্ত্রী

১৩

যৌতুকের দাবিতে স্ত্রী হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড

১৪

হাম ও হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট ৬৮৯

১৫

আদালতে ন্যায়বিচার চাইলেন যাহের আলভী

১৬

বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

১৭

গাইবান্ধায় রেস্টুরেন্ট কর্মচারীর বিরুদ্ধে শিশুকে ধর্ষণের অভিযোগ, উত্তেজিত জনতা, পুরিয়ে দিলো রেস্টুরেন্ট

১৮

চীনের দালিয়ান থেকে বুলেট ট্রেনে বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী

১৯

গোবিন্দগঞ্জে ৫৪ লাখ টাকা ব্যয়ে সড়ক সংস্কার, বছর না যেতেই ধস

২০