RCTV Logo আরসিটিভি ডেস্ক
২৩ জুন ২০২৬, ১:৫৬ অপরাহ্ন

বিরোধীদলীয় নেতার সঙ্গে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ছবিঃ সংগৃহীত

বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত মি. রেতো রেংগলি এক সৌজন্য সাক্ষাৎ করেছেন। সাক্ষাৎকালে বাংলাদেশে নির্বাচন পরবর্তী বিরাজমান সার্বিক পরিস্থিতি, বাংলাদেশ ও সুইজারল্যান্ডের বিনিয়োগ বিষয় নিয়ে আলোচনা হয়।

মঙ্গলবার (২৩ জুন) বেলা সাড়ে ১১টায় জাতীয় সংসদ ভবনের বিরোধীদলীয় নেতার কার্যালয়ে তাদের এ সাক্ষাৎকার অনুষ্ঠিত হয়।

রাষ্ট্রদূতের সঙ্গে এ সময় উপস্থিত ছিলেন সুইজারল্যান্ড দূতাবাসের হেড অব পলিটিক্যাল ইকোনমিক এবং কমিউনিকেশন অ্যাফেয়ার্স মি. আলবের্তো জিওভানেত্তি এবং সিনিয়র পলিটিক্যাল, ইকোনমিক এবং প্রেস অফিসার মি. খালেদ চৌধুরী।

বৈঠকটি অত্যন্ত আন্তরিকতা ও হৃদ্যতাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে তারা বাংলাদেশে নির্বাচন পরবর্তী বিরাজমান সার্বিক পরিস্থিতি, বাংলাদেশ ও সুইজারল্যান্ডের বিনিয়োগ বিষয় নিয়ে আলোচনা হয়। ভবিষ্যতে বাংলাদেশের প্রতি সুইজারল্যান্ডের দৃঢ় সমর্থন থাকবে। একইসঙ্গে ভবিষ্যতে বাংলাদেশে-সুইজারল্যান্ডের বিনিয়োগ আরও বাড়বে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেছেন।

বৈঠকে রাষ্ট্রদূত বাংলাদেশে গণতন্ত্র এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করার ওপর জোর দেন।

এছাড়া রোহিঙ্গা সংকট, মানবাধিকার পরিস্থিতির উন্নয়ন, স্থিতিশীল পরিস্থিতি নিশ্চিতে সরকার, বিরোধী দল ও নাগরিক সমাজের ইতিবাচক ভূমিকার গুরুত্ব নিয়েও বৈঠকে আলোচনা হয়। বিরোধী দলীয় নেতা রাষ্ট্রদূতকে তার সক্রিয় ভূমিকার জন্য ধন্যবাদ জানান এবং গ্রিন এনার্জি, দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণসহ নানা ক্ষেত্রে সুইজারল্যান্ডকে এগিয়ে আসার আহ্বান জানান।

আলোচনাকালে বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমান বং পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য আলী আহমাদ মাবরুর উপস্থিত ছিলেন।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আর্জেন্টিনার জার্সির পেছনে ‘১৮৯৩’ কেন

হরমুজ প্রণালি তেহরানই পরিচালনা করবে : গালিবাফ

কুষ্টিয়ায় বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১

বিরোধীদলীয় নেতার সঙ্গে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

নাটোরে তিন দিনব্যাপী ২৫ জাতের আম ও ৩৭ প্রজাতির আম প্রদর্শনী ও ফল মেলা

সালমান শাহর মরদেহ কবর থেকে উত্তোলনের আদেশ বাতিল

দ্য লাস্ট ড্যান্স: ২০১৭’র এল ক্লাসিকো-অস্ট্রিয়া ম্যাচ, ‘থিংগস ডোন্ট চেঞ্জ, মেসি ডোন্ট’

রংপুরে ৯ বছরের শিশু সানজিদা হত্যা ও ধর্ষণ মামলায় যুবক আটক।

আর্জেন্টিনার জয়ের পর বার্সেলোনাকে সুখবর দিলেন আলভারেজ

কাহারোলে প্রতিবন্ধী শিশু ও ব্যক্তিদের জন্য চালু হচ্ছে রিহ্যাবিলিটেশন সেন্টার

১০

তিস্তার পানি বিপদসীমা ছুঁই ছুঁই, নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার শঙ্কা

১১

কুড়িগ্রামে জৈব সার ও জৈব বালাইনাশক ব্যবহার করায় আর্থিক ভাবে লাভবান হচ্ছে কৃষক

১২

পদ্মার বালুচরে চিনাবাদামের সবুজ বিপ্লব, সোনালি স্বপ্নে বিভোর নাটোরে লালপুরের কৃষক

১৩

জোড়া গোলে ২৮ বছর পর বিশ্বকাপে ফেরা নরওয়েকে নকআউটে তুললেন হালান্ড

১৪

নাটোরের সিংড়ায় বিপুল পরিমাণ নিষিদ্ধ চায়না দুয়ারি ও কারেন্ট জাল জব্দ

১৫

বিরল সীমান্তে বিজিবির অভিযানে ৮৮ বোতল দেশি মদ উদ্ধার

১৬

এমবাপের জোড়া গোলে নকআউটে ফ্রান্স

১৭

আজ ২৩ জুন, দিনটি কেমন যাবে আপনার?

১৮

নামাজের সময়সূচি – ২৩ জুন ২০২৬

১৯

দেবীগঞ্জে প্রকল্পের বিল দিতে ১৫ শতাংশ কমিশন আদায়ের অভিযোগ পিআইও’র বিরুদ্ধে

২০