RCTV Logo নীলফামারী প্রতিনিধি
২৫ জুন ২০২৬, ৪:২৮ অপরাহ্ন

নীলফামারীতে সড়ক দূঘটনায় নিহত ১, আহত ১৫

ছবিঃ আরসিটিভি

নীলফামারীর ডোমার উপজেলার ধরণীগঞ্জ এলাকায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে মোটরসাইকেলের ওপর পড়ে গেলে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় বাসের অন্তত ১৫ জন যাত্রী আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৫ জুন) উপজেলার ধরণীগঞ্জ এলাকায় একটি যাত্রীবাহী বাস চলাচলের সময় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে যায়। এ সময় বাসটি একটি মোটরসাইকেলের ওপর গিয়ে পড়লে মোটরসাইকেলে থাকা দুই আরোহী গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করেন।

দুর্ঘটনায় ঘটনাস্থলেই চিলাহাটি এলাকার একেএম জাহাঙ্গীর বসুনিয়া ( রাসেল বসুনিয়া) নিহত হন। তবে মোটরসাইকেলে থাকা নিহতের স্ত্রী সামান্য আহত হয় বলে জানা যায় ।

এদিকে বাসটি উল্টে যাওয়ার ফলে অন্তত ১৫ জন যাত্রী আহত হন। স্থানীয় জনগণ, ফায়ার সার্ভিস কর্মী ও উদ্ধারকারীরা আহতদের উদ্ধার করে ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে পাঠান। আহতদের মধ্যে কয়েকজনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

স্থানীয়দের অভিযোগ, সড়কের সংস্কারকাজ চললেও সেখানে পর্যাপ্ত সতর্কতামূলক সাইনবোর্ড বা নির্দেশনা ছিল না। ফলে চালক সময়মতো ঝুঁকিপূর্ণ অংশ সম্পর্কে ধারণা না পাওয়ায় দুর্ঘটনাটি ঘটতে পারে বলে তারা মনে করছেন। একই সঙ্গে দ্রুতগতিতে যানবাহন চালানো এবং প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা না থাকাকেও দুর্ঘটনার সম্ভাব্য কারণ হিসেবে উল্লেখ করেছেন স্থানীয়রা।

দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং দুর্ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত শুরু করেছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয় বাসিন্দারা ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে সড়ক সংস্কারকাজের স্থানে দৃশ্যমান সতর্কতামূলক সাইনবোর্ড স্থাপন, যানবাহনের গতি নিয়ন্ত্রণ এবং সড়ক নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন।

ডোমার থানা পুলিশের ভারপ্রাপ্ত (ওসি) হাবিবুল্লাহ হাবিব বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল গিয়েছে। দুর্ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত শুরু করেছে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুন্দরগঞ্জে পুকুরে গোসল করতে নেমে, চাচাতো ভাই-বোনের মৃত্যু

গাইবান্ধায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন নিয়ে অবহিতকরন সভা

লালমনিরহাটে তিস্তা নদীতে ভেসে আসা অর্ধগলিত অজ্ঞাতনামা মরদেহ উদ্ধার

নীলফামারীতে সড়ক দূঘটনায় নিহত ১, আহত ১৫

দিনাজপুরে পুকুরে গোসল করতে গিয়ে, একই পরিবারের ৩ জন নিহত

ভাইয়ের ঘুষিতে ভাই নিহত

গাইবান্ধায় কীটনাশক পানে এক নারীর মৃত্যু

ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে তেল ডিপোতে আগুন

দেশে প্রায় ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী

ভেনেজুয়েলার পাশে দাঁড়ানোর ঘোষণা ব্রাজিল-আর্জেন্টিনার

১০

ভেনেজুয়েলার পর শক্তিশালী ভূমিকম্পে কাঁপল জাপান

১১

ব্রাজিল ম্যাচে ফের সেই রেফারির বিতর্কিত সিদ্ধান্ত, কী বলছেন বিশ্লেষকরা

১২

বাংলাদেশ বিশ্বস্ত বন্ধু চীনের সঙ্গে কাজ করতে আগ্রহী: প্রধানমন্ত্রী

১৩

নীলফামারীতে অবৈধ চায়না জাল কারখানায় অভিযান, ৪১ লাখ টাকার জাল জব্দ

১৪

নামাজের সময়সূচি – ২৫ জুন ২০২৬

১৫

আজ ২৫ জুন, দিনটি কেমন যাবে আপনার?

১৬

ডেন্টাল টেকনোলজিস্টদের প্রাইভেট প্র্যাকটিসের সুযোগ দেওয়া হাই কোর্টের রায় বাতিল

১৭

দ্বিতীয় পদ্মা সেতুর সমীক্ষায় বরাদ্দ সাড়ে ৪ কোটি টাকা

১৮

​কুড়িগ্রামে শিশুকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ আটক

১৯

মুদির দোকান ও বিউটি পার্লার আসছে ভ্যাটের আওতায়

২০