RCTV Logo গাইবান্ধা প্রতিনিধি
২৫ জুন ২০২৬, ৪:৫০ অপরাহ্ন

সুন্দরগঞ্জে পুকুরে গোসল করতে নেমে, চাচাতো ভাই-বোনের মৃত্যু

ছবিঃ আরসিটিভি

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় পুকুরে গোসল করতে নেমে চাচাতো ভাই-বোন দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
বুধবার (২৪ জুন) বিকেলে উপজেলার ছাপড়হাটী ইউনিয়নের পশ্চিম ছাপড়হাটী গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

মারা যাওয়া শিশুরা হলো পশ্চিম ছাপড়হাটী গ্রামের হাফিজুর রহমানের মেয়ে তসলিমা আক্তার মিম (১০) এবং জহুরুল ইসলামের ছেলে রবিউল ইসলাম রফি (৯)। তারা সম্পর্কে চাচাতো ভাই-বোন।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো বুধবার বিকেলেও বাড়ির পাশে অন্যান্য শিশুদের সঙ্গে খেলাধুলা করছিল মিম ও রফি। একপর্যায়ে তারা বাড়ির পাশের একটি পুকুরে গোসল করতে নামে। দীর্ঘ সময় তাদের খোঁজ না পেয়ে পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। পরে পুকুরে তাদের ভাসমান অবস্থায় দেখতে পেয়ে উদ্ধার করা হয়। দ্রুত উদ্ধার করে স্থানীয়ভাবে চিকিৎসার ব্যবস্থা করা হলেও ততক্ষণে তাদের মৃত্যু হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন মোহাম্মদ আমানুল্লাহ জানান, স্থানীয়দের দেওয়া তথ্য অনুযায়ী গোসল করতে নেমে পানিতে ডুবে শিশু দুটির মৃত্যু হয়েছে। বিষয়টি নিয়ে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে।

একসঙ্গে দুই শিশুর মৃত্যুর ঘটনায় পরিবার ও স্বজনদের মধ্যে শোকের মাতম বিরাজ করছে। গ্রামের পরিবেশও হয়ে উঠেছে ভারাক্রান্ত।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‎‎কুড়িগ্রামে কমছে পানি, বাড়ছে নদীভাঙন

ভারত-বাংলাদেশ সীমান্তে প্রাণ গেল বিএসএফ সদস্যের

গাইবান্ধায় শিবির নেতা হত্যায় আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

সুন্দরগঞ্জে পুকুরে গোসল করতে নেমে, চাচাতো ভাই-বোনের মৃত্যু

গাইবান্ধায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন নিয়ে অবহিতকরন সভা

লালমনিরহাটে তিস্তা নদীতে ভেসে আসা অর্ধগলিত অজ্ঞাতনামা মরদেহ উদ্ধার

নীলফামারীতে সড়ক দূঘটনায় নিহত ১, আহত ১৫

দিনাজপুরে পুকুরে গোসল করতে গিয়ে, একই পরিবারের ৩ জন নিহত

ভাইয়ের ঘুষিতে ভাই নিহত

গাইবান্ধায় কীটনাশক পানে এক নারীর মৃত্যু

১০

ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে তেল ডিপোতে আগুন

১১

দেশে প্রায় ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী

১২

ভেনেজুয়েলার পাশে দাঁড়ানোর ঘোষণা ব্রাজিল-আর্জেন্টিনার

১৩

ভেনেজুয়েলার পর শক্তিশালী ভূমিকম্পে কাঁপল জাপান

১৪

ব্রাজিল ম্যাচে ফের সেই রেফারির বিতর্কিত সিদ্ধান্ত, কী বলছেন বিশ্লেষকরা

১৫

বাংলাদেশ বিশ্বস্ত বন্ধু চীনের সঙ্গে কাজ করতে আগ্রহী: প্রধানমন্ত্রী

১৬

নীলফামারীতে অবৈধ চায়না জাল কারখানায় অভিযান, ৪১ লাখ টাকার জাল জব্দ

১৭

নামাজের সময়সূচি – ২৫ জুন ২০২৬

১৮

আজ ২৫ জুন, দিনটি কেমন যাবে আপনার?

১৯

ডেন্টাল টেকনোলজিস্টদের প্রাইভেট প্র্যাকটিসের সুযোগ দেওয়া হাই কোর্টের রায় বাতিল

২০