ঠাকুরগাঁও প্রতিনিধি 

ঠাকুরগাঁও সদর উপজেলার চিলারং ইউনিয়নের ভেলাজান বাজার থেকে ফাজিল মাদরাসা পর্যন্ত প্রায় দুই কিলোমিটার রাস্তা সংস্কার কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে।
অভিযোগের ভিত্তিতে সরাসরি ঘটনাস্থল পরিদর্শনে যান ঠাকুরগাঁও জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রফিকুল হক।
পরিদর্শনকালে তিনি স্থানীয়দের সঙ্গে কথা বলেন এবং রাস্তার কাজের মান ঘুরে দেখেন। এ সময় কাজে নানা অসঙ্গতির বিষয়টি সামনে আসে বলে জানা গেছে।
জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক জানান, রাস্তা সংস্কার কাজে অনিয়মের অভিযোগটি গুরুত্বসহকারে তদন্ত করা হবে। তদন্তে অনিয়ম প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয়
ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি উল্লেখ করেন।
জানা গেছে, হুমায়ুন নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান রাস্তা সংস্কারের কাজটি বাস্তবায়ন করছে।
এদিকে, নিম্নমানের কাজের কারণে এলাকাবাসীর মধ্যে ক্ষোভ বিরাজ করছে। দ্রুত সঠিকভাবে কাজ সম্পন্ন করার দাবি জানিয়েছেন তারা।
মন্তব্য করুন