RCTV Logo স্পোর্টস ডেস্ক
২৫ এপ্রিল ২০২৬, ৭:০৬ অপরাহ্ন

রোনালদোর সম্মানে বিশ্বকাপ জিততে চান ব্রুনো ফার্নান্দেস

ছবিঃ সংগৃহীত

ফুটবল বিধাতা দু’হাত ভরেই দিয়েছেন ক্রিস্তিয়ানো রোনালদোকে। ক্যারিয়ারটা প্রায় নিঁখুতও হতে পারত। তবে ‘সিআর সেভেনের’ ট্রফি কেবিনেটে কেবল একটি বিশ্বকাপের সোনালী শিরোপার শুন্যতা। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠেয় আসন্ন বিশ্বকাপ তাঁর ‘লাস্ট ডান্স’ হওয়ার কথা। আর পর্তুগালের ইতিহাসের সেরা খেলোয়াড়ের সেই অপূর্ণতা ঘুচিয়ে রাজকীয় সমাপ্তি টানতে চান সতীর্থ ব্রুনো ফার্নান্দেস।

বিবিসি স্পোর্টসের ইউটিউব চ্যানেলে সাবেক কিংবদন্তি ফুটবলার ওয়েইন রুনির সঙ্গে আলাপকালে ফার্নান্দেস বলেন,

‘ক্রিস্তিয়ানোর (রোনালদো) শেষ বিশ্বকাপটি শিরোপা জয়ের মাধ্যমে শেষ করা হবে অসাধারণ কিছু। আমি সত্যিই আশা করি আমরা এটি সম্ভব করতে পারব—কেবল পর্তুগালের জন্য নয়, বরং ক্রিস্তিয়ানো ফুটবল ও বিশ্বের জন্য যা কিছু করেছেন তাঁর সম্মানেও।’

এর আগে পাঁচবার বিশ্বকাপে অংশ নিয়ে সর্বোচ্চ সেমিফাইনাল খেলেছেন ৪১ বছর বয়সী রোনালদো। আগামী জুনে রেকর্ড ষষ্ঠবারের মতো বিশ্বকাপে অংশ নিতে যাচ্ছেন। ধারণা করা হচ্ছে, এই টুর্নামেন্টটিই হবে কিংবদন্তি ফরোয়ার্ডের খেলোয়াড়ি জীবনে শেষ অধ্যায়।

আন্তর্জাতিক ফুটবলে ১৪৩ গোল করে বর্তমানে রেকর্ড গোলদাতার আসনে রয়েছেন রোনালদো। পর্তুগালের হয়ে ২০১৬ ইউরো জয় এবং দুইবার নেশনস লিগ জয়ে বড় ভূমিকা থাকলেও, এখনও অধরা রয়ে গেছে বিশ্বকাপ।

আগামী ১১ জুন থেকে কানাডা, যুক্তরাষ্ট্র মেক্সিকোতে পর্দা উঠবে ফুটবল বিশ্বকাপের। ১৭ জুন কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্রের বিপক্ষে ম্যাচ দিয়ে পর্তুগালের গ্রুপ ‘কে’ এর অভিযান শুরু হবে। এরপর ২৩ জুন একই ভেন্যুতে তারা উজবেকিস্তানের মুখোমুখি হবে। ২৭ জুন মায়ামিতে কলম্বিয়ার বিপক্ষে তারা গ্রুপের শেষ ম্যাচটি খেলবে পর্তুগাল।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নদীর ঘাটে লুকানো ছিল ১৫ ব্যারেল তেল

রোনালদোর সম্মানে বিশ্বকাপ জিততে চান ব্রুনো ফার্নান্দেস

রাণীশংকৈলে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ-চিকিৎসাধীন অবস্থায় গৃহবধূর মৃত্যু 

এ কোন স্টোকস, বিস্মিত নেট দুনিয়া

দিনাজপুরে ট্রেনের ধাক্কায় নারী নিহত

২-৩ বছরের মধ্যে নতুন কারিকুলাম বাস্তবায়ন করতে পারবো : ববি হাজ্জাজ

বিমানের নতুন চেয়ারম্যান রুমি এ হোসেন

এসএসসি পরীক্ষার প্রশ্ন ফাঁসের খবর গুজব, গ্রেপ্তার ৪

ইরানে টানা ১৩৪৪ ঘণ্টা ধরে ইন্টারনেট বিপর্যয়

ঠাকুরগাঁওয়ে রাস্তা সংস্কারে অনিয়মের অভিযোগ, ঘটনাস্থল পরিদর্শনে জেলা প্রশাসক

১০

রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ ও ডেন্টাল কলেজ পরিদর্শন করলেন নেপালের রাষ্ট্রদূত

১১

বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম

১২

জোরপূর্বক বিয়ের চাপে প্রাণ গেল তরুণীর

১৩

জ্বালানি তেলের মূল্য বাড়লেও উৎপাদন ও রপ্তানি কমেনি: বাণিজ্যমন্ত্রী

১৪

যান্ত্রিক ত্রুটিতে আবারো বন্ধ বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন

১৫

ডায়াবেটিস ও কোলেস্টেরল নিয়ন্ত্রণে উপকারী যেসব পানীয়

১৬

সংযোগ সড়ক বন্ধে লালমনিরহাটের বিএনপি কলোনির হাজারো মানুষের ভোগান্তি

১৭

দেশে হাম ও হাম সন্দেহে শিশু মৃত্যু আড়াইশ ছাড়াল

১৮

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ১১ মৃত্যু

১৯

গাইবান্ধার ঐতিহ্যবাহী মীরের বাগানে ‘ইচ্ছা পূরণের মেলা’ মিলেছে শত শত নারী পুরুষ 

২০