RCTV Logo নিজস্ব প্রতিবেদন
২৫ এপ্রিল ২০২৬, ৫:৩৪ অপরাহ্ন

রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ ও ডেন্টাল কলেজ পরিদর্শন করলেন নেপালের রাষ্ট্রদূত

ছবিঃ আরসিটিভি

রংপুর গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ এবং রংপুর কমিউনিটি ডেন্টাল কলেজ পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত এইচ ই ঘনশ্যাম ভন্ডারি এবং ফাস্ট সেক্রেটারি ইয়োজনা বম্জন।

আজ শনিবার ২৫ এপ্রিল সকালে মেডিকেল কলেজ ও ডেন্টাল কলেজ পরিদর্শন শেষে রংপুর গ্রুপ অডিটোরিয়ামে দুই দেশের জাতীয় সঙ্গিত পরিবেশনের পরে নেপালের সংস্কৃতির ঐতিহ্য – মঙ্গল প্রদীপ প্রোজ্জ্বলনের পরে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন রংপুর গ্রুপের উপ ব্যবস্থাপনা পরিচালক আশরাফুল আলম আল আমিন, রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ এবং রংপুর কমিউনিটি ডেন্টাল কলেজের অধ্যক্ষ উপাধ্যক্ষসহ শিক্ষকবৃন্দ, রংপুর গ্রুপের পরিচালনা পর্ষদ এর সম্মানিত পরিচালকবৃন্দ এবং রংপুর গ্রুপ ও রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ ও হাসপাতালের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। সেইসাথে আরও উপস্থিত ছিলেন রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ ও রংপুর কমিউনিটি ডেন্টাল কলেজে অধ্যয়নরত নেপালের শিক্ষার্থীবৃন্দ এবং কর্তব্য ইন্টার্ন চিকিৎসকবৃন্দসহ ।

আলোচনা সভায় রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ ও ডেন্টাল কলেজের শিক্ষার গুনগতমানের বিষয়ে নেপালের রাষ্ট্রদূত সন্তোষ প্রকাশ করেন এবং আরো বেশি শিক্ষার্থী নেপাল থেকে বাংলাদেশে শিক্ষার সুযোগ প্রদানের সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

মতবিনিময় সভা শেষে নেপালি শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাতিঘরে জাইমা রহমান, সংগ্রহ করলেন যেসব বই

রোনালদোর সম্মানে বিশ্বকাপ জিততে চান ব্রুনো ফার্নান্দেস

রাণীশংকৈলে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ-চিকিৎসাধীন অবস্থায় গৃহবধূর মৃত্যু 

এ কোন স্টোকস, বিস্মিত নেট দুনিয়া

দিনাজপুরে ট্রেনের ধাক্কায় নারী নিহত

২-৩ বছরের মধ্যে নতুন কারিকুলাম বাস্তবায়ন করতে পারবো : ববি হাজ্জাজ

বিমানের নতুন চেয়ারম্যান রুমি এ হোসেন

এসএসসি পরীক্ষার প্রশ্ন ফাঁসের খবর গুজব, গ্রেপ্তার ৪

ইরানে টানা ১৩৪৪ ঘণ্টা ধরে ইন্টারনেট বিপর্যয়

ঠাকুরগাঁওয়ে রাস্তা সংস্কারে অনিয়মের অভিযোগ, ঘটনাস্থল পরিদর্শনে জেলা প্রশাসক

১০

রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ ও ডেন্টাল কলেজ পরিদর্শন করলেন নেপালের রাষ্ট্রদূত

১১

বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম

১২

জোরপূর্বক বিয়ের চাপে প্রাণ গেল তরুণীর

১৩

জ্বালানি তেলের মূল্য বাড়লেও উৎপাদন ও রপ্তানি কমেনি: বাণিজ্যমন্ত্রী

১৪

যান্ত্রিক ত্রুটিতে আবারো বন্ধ বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন

১৫

ডায়াবেটিস ও কোলেস্টেরল নিয়ন্ত্রণে উপকারী যেসব পানীয়

১৬

সংযোগ সড়ক বন্ধে লালমনিরহাটের বিএনপি কলোনির হাজারো মানুষের ভোগান্তি

১৭

দেশে হাম ও হাম সন্দেহে শিশু মৃত্যু আড়াইশ ছাড়াল

১৮

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ১১ মৃত্যু

১৯

গাইবান্ধার ঐতিহ্যবাহী মীরের বাগানে ‘ইচ্ছা পূরণের মেলা’ মিলেছে শত শত নারী পুরুষ 

২০