RCTV Logo আরসিটিভি ডেস্ক
২৫ এপ্রিল ২০২৬, ৫:০৪ অপরাহ্ন

জ্বালানি তেলের মূল্য বাড়লেও উৎপাদন ও রপ্তানি কমেনি: বাণিজ্যমন্ত্রী

ছবিঃ সংগৃহীত

শিল্প, বাণিজ্য এবং বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির কারণে দেশে শিল্প কারখানায় উৎপাদন ও রপ্তানি কমেনি, এটি কয়েক বছর পূর্বের বৈশ্বিক সমস্যা।

শনিবার (২৫ এপ্রিল) দুপুরে নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় জিয়া হল প্রাঙ্গনে জেলা প্রশাসন আয়োজিত ৫ দিন ব্যাপি বহুমুখী পাট পণ্য মেলার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, দেশের শিল্প খাতকে এগিয়ে নিতে স্বল্প পরিমান জ্বালানি ব্যবহারযোগ্য শিল্প কারখানাগুলোতে সরকার বিনিয়োগ করার পরিকল্পনা হাতে নিয়েছে। এছাড়া দেশের জ্বালানি তেল ও গ্যাসের চাহিদা পূরণে ও সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে বেশি করে এলএনজি আমদানির জন্য সরকার কাজ করছে।

তিনি বলেন, দেশে জ্বালানি সংকট নতুন সমস্যা নয়, গত কয়েক বছর পূর্বে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে এই পরিস্থিতি সৃষ্টি হয়েছিল।

দেশের ঐতিহ্যবাহী পাট ব্যবসাকে আন্তর্জাতিক পর্যায়ে আরও সমৃদ্ধ করতে সরকারের নানা পদক্ষেপ গ্রহণের কথাও জানান বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

তিনি বলেন, স্বল্প সময়ে পাট বীজে দেশকে স্বয়ংসম্পূর্ণ করতে সরকার কৃষি মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে ক্রাশ প্রোগ্রাম হাতে নিয়েছে। এ প্রকল্প বাস্তবায়ন হলে প্রতি বছর বিদেশ থেকে পাট বীজ আর আমদানি করতে হবে না। এছাড়া পলিথিনের ব্যবহার নিরুৎসাহিতসহ দেশের উৎপাদিত পাট পণ্যের বহুমুখী ব্যবহার ও রপ্তানি বাড়াতেও সরকার নানামুখী কাজ করছে। সেই লক্ষ্য বাস্তবায়নে সংশ্লিষ্ট সংস্থাকে গবেষণা এবং কারিগরি সহায়তা প্রদানের উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী দুই এক বছরের মধ্যে আমরা এর সুফল দেখতে পাবো।

পরে বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বহুমুখী পাট পণ্য মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম, সচিব আব্দুন নাসের খান, স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম ও নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবির।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাতিঘরে জাইমা রহমান, সংগ্রহ করলেন যেসব বই

রোনালদোর সম্মানে বিশ্বকাপ জিততে চান ব্রুনো ফার্নান্দেস

রাণীশংকৈলে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ-চিকিৎসাধীন অবস্থায় গৃহবধূর মৃত্যু 

এ কোন স্টোকস, বিস্মিত নেট দুনিয়া

দিনাজপুরে ট্রেনের ধাক্কায় নারী নিহত

২-৩ বছরের মধ্যে নতুন কারিকুলাম বাস্তবায়ন করতে পারবো : ববি হাজ্জাজ

বিমানের নতুন চেয়ারম্যান রুমি এ হোসেন

এসএসসি পরীক্ষার প্রশ্ন ফাঁসের খবর গুজব, গ্রেপ্তার ৪

ইরানে টানা ১৩৪৪ ঘণ্টা ধরে ইন্টারনেট বিপর্যয়

ঠাকুরগাঁওয়ে রাস্তা সংস্কারে অনিয়মের অভিযোগ, ঘটনাস্থল পরিদর্শনে জেলা প্রশাসক

১০

রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ ও ডেন্টাল কলেজ পরিদর্শন করলেন নেপালের রাষ্ট্রদূত

১১

বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম

১২

জোরপূর্বক বিয়ের চাপে প্রাণ গেল তরুণীর

১৩

জ্বালানি তেলের মূল্য বাড়লেও উৎপাদন ও রপ্তানি কমেনি: বাণিজ্যমন্ত্রী

১৪

যান্ত্রিক ত্রুটিতে আবারো বন্ধ বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন

১৫

ডায়াবেটিস ও কোলেস্টেরল নিয়ন্ত্রণে উপকারী যেসব পানীয়

১৬

সংযোগ সড়ক বন্ধে লালমনিরহাটের বিএনপি কলোনির হাজারো মানুষের ভোগান্তি

১৭

দেশে হাম ও হাম সন্দেহে শিশু মৃত্যু আড়াইশ ছাড়াল

১৮

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ১১ মৃত্যু

১৯

গাইবান্ধার ঐতিহ্যবাহী মীরের বাগানে ‘ইচ্ছা পূরণের মেলা’ মিলেছে শত শত নারী পুরুষ 

২০