RCTV Logo গাইবান্ধা প্রতিনিধি
২৫ এপ্রিল ২০২৬, ৩:৪৪ অপরাহ্ন

গাইবান্ধার ঐতিহ্যবাহী মীরের বাগানে ‘ইচ্ছা পূরণের মেলা’ মিলেছে শত শত নারী পুরুষ 

ছবিঃ আরসিটিভি

গাইবান্ধা সদর উপজেলার দাড়িয়াপুর এলাকায় অবস্থিত ঐতিহাসিক মীরের বাগানে শুরু হয়েছে বহুল প্রতীক্ষিত ‘ইচ্ছা পূরণের মেলা’। সহস্রাব্দ প্রাচীন শাহ্ সুলতান গাজীর তিন গম্বুজবিশিষ্ট মসজিদ ও মাজারকে ঘিরে আয়োজিত এই মেলা প্রতিবছরের মতো এবারও ধর্মপ্রাণ মানুষের মিলনমেলায় পরিণত হয়েছিল।

প্রায় এক হাজার বছরের পুরনো এই মসজিদটি স্থানীয়দের কাছে অত্যন্ত পবিত্র হিসেবে বিবেচিত। মসজিদের দেয়ালে খোদিত শিলালিপি অনুযায়ী এটি ১০১১ সালে নির্মিত। দীর্ঘদিন জঙ্গলে আচ্ছাদিত থাকার পর ১৯০০ সালে দরবেশ সৈয়দ ওয়াজেদ আলী এটি পুনরাবিষ্কার ও সংস্কার করেন।।মীরের বাগানকে কেন্দ্র করে গড়ে উঠেছে এক অনন্য ধর্মীয় ও সামাজিক ঐতিহ্য। মসজিদের পাশেই রয়েছে শাহ্ সুলতান গাজী, মীর মোশাররফ হোসেন ও ইবনে শরফ উদ্দিন হোসেনের মাজার, যেখানে প্রতিদিনই ভক্তদের আগমন ঘটে। মেলা শুরুর পর থেকেই দূর-দূরান্ত থেকে আগত মানুষের ভিড় লক্ষ্য করা গেছে।

অনেকেই আল্লাহতালার সন্তুষ্টি কামনায় মানত করেন। কেউ খিচুড়ি রান্না করে গরীব-মিসকিনদের মাঝে বিতরণ করছেন, কেউ মাজারে দান করছেন, আবার কেউ বিশেষ মোনাজাতে অংশ নিচ্ছেন। স্থানীয়দের মতে, এই মেলাকে ঘিরে বহু মানুষের আশা-আকাঙ্ক্ষা পূরণের গল্প প্রচলিত রয়েছে, যার কারণে এটি ‘ইচ্ছা পূরণের মেলা’ নামে পরিচিতি পেয়েছে।

প্রতি বছর পহেলা বৈশাখ ও রমজান মাসকে কেন্দ্র করে এই মেলার আয়োজন করা হয়। এতে ধর্মীয় অনুষঙ্গের পাশাপাশি লোকজ সংস্কৃতিরও উপস্থিতি দেখা যায়, যা এলাকাবাসীর কাছে বাড়তি আকর্ষণ সৃষ্টি করে।

ঐতিহাসিক গুরুত্ব ও ধর্মীয় আবেগে সমৃদ্ধ এই মীরের বাগানকে ঘিরে সুষ্ঠু ব্যবস্থাপনা ও সংরক্ষণের দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল। তাদের মতে, যথাযথ উদ্যোগ নেওয়া হলে এটি দেশের অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় ও পর্যটন কেন্দ্রে পরিণত হতে পারে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঠাকুরগাঁওয়ে রাস্তা সংস্কারে অনিয়মের অভিযোগ, ঘটনাস্থল পরিদর্শনে জেলা প্রশাসক

রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ ও ডেন্টাল কলেজ পরিদর্শন করলেন নেপালের রাষ্ট্রদূত

বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম

জোরপূর্বক বিয়ের চাপে প্রাণ গেল তরুণীর

জ্বালানি তেলের মূল্য বাড়লেও উৎপাদন ও রপ্তানি কমেনি: বাণিজ্যমন্ত্রী

যান্ত্রিক ত্রুটিতে আবারো বন্ধ বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন

ডায়াবেটিস ও কোলেস্টেরল নিয়ন্ত্রণে উপকারী যেসব পানীয়

সংযোগ সড়ক বন্ধে লালমনিরহাটের বিএনপি কলোনির হাজারো মানুষের ভোগান্তি

দেশে হাম ও হাম সন্দেহে শিশু মৃত্যু আড়াইশ ছাড়াল

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ১১ মৃত্যু

১০

গাইবান্ধার ঐতিহ্যবাহী মীরের বাগানে ‘ইচ্ছা পূরণের মেলা’ মিলেছে শত শত নারী পুরুষ 

১১

রাজিবপুরে ইটভাটার ধোঁয়ায় ৪০ বিঘা জমির ধান নষ্টের অভিযোগ

১২

নীলফামারীতে বালু বোঝাই ট্রাক্টরের ধাক্কায় ভ্যান চালকের মৃত্যু 

১৩

চলতি বছরেই হবে ২০২৭ সালের এসএসসি পরীক্ষা: শিক্ষামন্ত্রী

১৪

কলেজ শিক্ষার্থীর রেসিং কার চালিয়ে উৎসাহ দিলেন প্রধানমন্ত্রী

১৫

২০ বছর পর নির্বাচন হচ্ছে গাজার এক শহরে

১৬

যুদ্ধবিরতি সত্ত্বেও লেবাননে ইসরাইলি হামলা, নিহত ৬

১৭

রংপুরে সড়ক সংস্কারের দাবিতে মুখে কালো কাপড় বেঁধে মানববন্ধন

১৮

‘জুলাই গণঅভ্যুত্থান আবারও প্রমাণ করেছে, রাষ্ট্রের প্রকৃত মালিক জনগণ’

১৯

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থী জামিল লিমনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ

২০