RCTV Logo লালমনিরহাট প্রতিনিধি
২৫ এপ্রিল ২০২৬, ৪:৩১ অপরাহ্ন

সংযোগ সড়ক বন্ধে লালমনিরহাটের বিএনপি কলোনির হাজারো মানুষের ভোগান্তি

ছবিঃ আরসিটিভি

লালমনিরহাট-বুড়িমারী মহাসড়ক থেকে জেলা শহরের বিএনপি কলোনিতে প্রবেশের প্রধান সংযোগ সড়কটি হঠাৎ বন্ধ করে দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। এতে করে চরম ভোগান্তিতে পড়েছেন ওই এলাকার হাজারো বাসিন্দা।

দীর্ঘদিন ধরে ব্যবহৃত এই সড়কটি বন্ধ হয়ে যাওয়ায় এখন কলোনিবাসীদের মডেল মসজিদ, জেলা আদালত, পুলিশ সুপারের কার্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যেতে প্রায় এক কিলোমিটার ঘুরপথ ব্যবহার করতে হচ্ছে।
জানা গেছে, ২০০১ সালে লালমনিরহাট পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে রেলওয়ের জমিতে গড়ে ওঠা বিএনপি কলোনির বাসিন্দারা প্রায় ২৫ বছর ধরে শিশু পার্কের পশ্চিম পাশের এই সড়কটি ব্যবহার করে আসছেন।

শনিবার (২৫ এপ্রিল) সকালে রেলওয়ে কর্তৃপক্ষ পরিত্যক্ত রেললাইনের পাত ব্যবহার করে সংযোগ সড়কটি বন্ধ করে দেয়। এই পথে বিএনপি কলোনির বাসিন্দা ছাড়াও সরকারি শিশু পরিবারের শিক্ষার্থী এবং বত্রিশহাজারী এলাকার বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা নিয়মিত যাতায়াত করতেন।

স্থানীয় বাসিন্দা রমজান আলী ও সাইদ মিয়া অভিযোগ করে বলেন, একাধিকবার অনুরোধ জানানো হলেও কোনো প্রকার পূর্ব নোটিশ ছাড়াই সড়কটি বন্ধ করে দেওয়া হয়েছে। অপর বাসিন্দা শফিয়ার রহমান বলেন, “পুরো রাস্তা বন্ধ না করে অন্তত রিকশা চলাচলের মতো একটি পথ রাখার অনুরোধ করেছিলাম, কিন্তু তা মানা হয়নি।”

সড়ক বন্ধের সময় উপস্থিত রেলওয়ের এসএসএই (ওয়ার্কার্স) জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে তারা দায়িত্ব পালন করছেন। তিনি আরও দাবি করেন, অতীতে এই পথটি বন্ধ ছিল।

এ বিষয়ে সচেতন নাগরিক প্রতিনিধি আরিফুল ইসলাম বলেন, “দীর্ঘদিনের জনচলাচলের পথ হঠাৎ বন্ধ করে দেওয়া অমানবিক। এতে বিশেষ করে শিক্ষার্থী ও বয়স্কদের দুর্ভোগ বেড়েছে। দ্রুত সড়কটি পুনরায় চালুর দাবি জানাচ্ছি।

এদিকে, লালমনিরহাট রেলওয়ে বিভাগের বিভাগীয় ব্যবস্থাপক মোহাম্মদ তসলিম আহমদ খানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার মন্তব্য পাওয়া যায়নি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে টানা ১৩৪৪ ঘণ্টা ধরে ইন্টারনেট বিপর্যয়

ঠাকুরগাঁওয়ে রাস্তা সংস্কারে অনিয়মের অভিযোগ, ঘটনাস্থল পরিদর্শনে জেলা প্রশাসক

রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ ও ডেন্টাল কলেজ পরিদর্শন করলেন নেপালের রাষ্ট্রদূত

বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম

জোরপূর্বক বিয়ের চাপে প্রাণ গেল তরুণীর

জ্বালানি তেলের মূল্য বাড়লেও উৎপাদন ও রপ্তানি কমেনি: বাণিজ্যমন্ত্রী

যান্ত্রিক ত্রুটিতে আবারো বন্ধ বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন

ডায়াবেটিস ও কোলেস্টেরল নিয়ন্ত্রণে উপকারী যেসব পানীয়

সংযোগ সড়ক বন্ধে লালমনিরহাটের বিএনপি কলোনির হাজারো মানুষের ভোগান্তি

দেশে হাম ও হাম সন্দেহে শিশু মৃত্যু আড়াইশ ছাড়াল

১০

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ১১ মৃত্যু

১১

গাইবান্ধার ঐতিহ্যবাহী মীরের বাগানে ‘ইচ্ছা পূরণের মেলা’ মিলেছে শত শত নারী পুরুষ 

১২

রাজিবপুরে ইটভাটার ধোঁয়ায় ৪০ বিঘা জমির ধান নষ্টের অভিযোগ

১৩

নীলফামারীতে বালু বোঝাই ট্রাক্টরের ধাক্কায় ভ্যান চালকের মৃত্যু 

১৪

চলতি বছরেই হবে ২০২৭ সালের এসএসসি পরীক্ষা: শিক্ষামন্ত্রী

১৫

কলেজ শিক্ষার্থীর রেসিং কার চালিয়ে উৎসাহ দিলেন প্রধানমন্ত্রী

১৬

২০ বছর পর নির্বাচন হচ্ছে গাজার এক শহরে

১৭

যুদ্ধবিরতি সত্ত্বেও লেবাননে ইসরাইলি হামলা, নিহত ৬

১৮

রংপুরে সড়ক সংস্কারের দাবিতে মুখে কালো কাপড় বেঁধে মানববন্ধন

১৯

‘জুলাই গণঅভ্যুত্থান আবারও প্রমাণ করেছে, রাষ্ট্রের প্রকৃত মালিক জনগণ’

২০