পরীক্ষামূলক
LIVE TV

দিনাজপুরে ট্রেনের ধাক্কায় নারী নিহত

ঢাকা থেকে ছেড়ে আসা নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় আঞ্জুয়ারা (৬৫) নামের এক নারী নিহত হয়েছেন। শনিবার (২৫ এপ্রিল) বিকেলে দিনাজপুরের বিরামপুর স্টেশনের দক্ষিণ দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আঞ্জুয়ারা বেগম পৌর শহরের কলেজিয়েট স্কুলপাড়া এলাকার সামসুল ইসলামের স্ত্রী।

পরিবারের বরাত দিয়ে জিআরপি পুলিশ জানায়, শনিবার বিকেলের দিকে নিজ বাড়ির অদূরে রেললাইনসংলগ্ন একটি ধানের জমি দেখতে যান আঞ্জুয়ারা।

পরে বাড়িতে ফেরার পথে ঢাকা থেকে ছেড়ে আসা নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ বিষয়ে হিলি জিআরপি পুলিশের উপপরিদর্শক (এসআই) তাজরুল ইসলাম বলেন, ‘ট্রেনের ধাক্কায় আঞ্জুয়ারা বেগম নামের এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। আপত্তি না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’

 

Facebook Comments Box

মন্তব্য করুন