আরসিটিভি ডেস্ক 

বৈশ্বিক বাজারে স্বর্ণের দাম বেড়েছে। তবে টানা পাঁচ সপ্তাহের উত্থানের পর এবার সাপ্তাহিক হিসাবে দরপতনের পথে রয়েছে এই মূল্যবান ধাতু। মুদ্রাস্ফীতি নিয়ে উদ্বেগ এবং যুক্তরাষ্ট্র-ইরান পরিস্থিতির অনিশ্চয়তা বাজারে চাপ তৈরি করছে। খবর রয়টার্সের।
প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার স্পট মার্কেটে স্বর্ণের দাম ০.৬ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪,৭২১.১৫ ডলারে দাঁড়িয়েছে। সেশন চলাকালে এক পর্যায়ে দাম ১ শতাংশের বেশি বাড়লেও সপ্তাহজুড়ে এখন পর্যন্ত ২ শতাংশের বেশি কমে গেছে।
অন্যদিকে, জুন ডেলিভারির জন্য যুক্তরাষ্ট্রের ফিউচার মার্কেটে স্বর্ণের দাম ০.৪ শতাংশ বেড়ে ৪,৭৪০.৯০ ডলারে নিষ্পত্তি হয়েছে।
এদিকে বাংলাদেশে সবশেষ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে বলে জানিয়েছে বাজুস।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেট স্বর্ণের দাম ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৪৬ হাজার ৯২৭ টাকা। একই সঙ্গে রুপার দামও কমেছে। ২২ ক্যারেট রুপা ভরিতে ৩৫০ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ৫,৭১৫ টাকা।
মন্তব্য করুন