RCTV Logo আরসিটিভি ডেস্ক
২৫ এপ্রিল ২০২৬, ৬:৩১ অপরাহ্ন

২-৩ বছরের মধ্যে নতুন কারিকুলাম বাস্তবায়ন করতে পারবো : ববি হাজ্জাজ

ছবিঃ সংগৃহীত

শিক্ষা কারিকুলামে কোনো ভেদাভেদ থাকবে না এবং কারিকুলামের মধ্যে সমান্তরাল অবস্থান নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

তিনি বলেন, এই কারিকুলাম উন্নতিতে আমরা নতুনভাবে কাজ করছি। আগামী ২ থেকে ৩ বছরের মধ্যে নতুন কারিকুলাম বাস্তবায়ন করতে পারবো।

শনিবার (২৫ এপ্রিল) দুপুরে নরসিংদী শহরের  বাসাইল সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী সাংবাদিকদের এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেন, শিক্ষকদের যে মূল্যায়ন, সেই জায়গা থেকে আমরা আরও উন্নতমানের করতে চেষ্টা করছি। তাদের ট্রেনিংয়ে বিশেষ পরিবর্তন আমরা আনছি। আমাদের নীতিমালা সামনে আসছে ফুল ট্রেনিংপ্রাপ্ত ছাড়া প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ হতে পারবে না। ফুল ট্রেনিং হতে হবে, পাস করতে হবে, তারপর সেই নিয়োগে যেতে পারবে।

তিনি বলেন, ৬৫ হাজারেরও বেশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১ লাখ ২০ হাজারেরও বেশি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের নীতিমালা আমরা এক রাতেই করতে পারি না। ধাপে ধাপে এগুলো আসছে, সেগুলো নিয়ে আমরা কাজ করছি। মান উন্নয়ন হবে, শিক্ষকরা ফুল মনিটরিংয়ের আওতায় আসবে। ধাপে ধাপে আমরা সব কিছু করছি।

এর আগে প্রতিমন্ত্রী নরসিংদী শিশু একাডেমিতে একাত্তরের মহান স্বাধীনতা ও চব্বিশের জুলাই বিপ্লবের ধারাবাহিকতায় এক সুরে বাংলাদেশ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নদীর ঘাটে লুকানো ছিল ১৫ ব্যারেল তেল

রোনালদোর সম্মানে বিশ্বকাপ জিততে চান ব্রুনো ফার্নান্দেস

রাণীশংকৈলে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ-চিকিৎসাধীন অবস্থায় গৃহবধূর মৃত্যু 

এ কোন স্টোকস, বিস্মিত নেট দুনিয়া

দিনাজপুরে ট্রেনের ধাক্কায় নারী নিহত

২-৩ বছরের মধ্যে নতুন কারিকুলাম বাস্তবায়ন করতে পারবো : ববি হাজ্জাজ

বিমানের নতুন চেয়ারম্যান রুমি এ হোসেন

এসএসসি পরীক্ষার প্রশ্ন ফাঁসের খবর গুজব, গ্রেপ্তার ৪

ইরানে টানা ১৩৪৪ ঘণ্টা ধরে ইন্টারনেট বিপর্যয়

ঠাকুরগাঁওয়ে রাস্তা সংস্কারে অনিয়মের অভিযোগ, ঘটনাস্থল পরিদর্শনে জেলা প্রশাসক

১০

রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ ও ডেন্টাল কলেজ পরিদর্শন করলেন নেপালের রাষ্ট্রদূত

১১

বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম

১২

জোরপূর্বক বিয়ের চাপে প্রাণ গেল তরুণীর

১৩

জ্বালানি তেলের মূল্য বাড়লেও উৎপাদন ও রপ্তানি কমেনি: বাণিজ্যমন্ত্রী

১৪

যান্ত্রিক ত্রুটিতে আবারো বন্ধ বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন

১৫

ডায়াবেটিস ও কোলেস্টেরল নিয়ন্ত্রণে উপকারী যেসব পানীয়

১৬

সংযোগ সড়ক বন্ধে লালমনিরহাটের বিএনপি কলোনির হাজারো মানুষের ভোগান্তি

১৭

দেশে হাম ও হাম সন্দেহে শিশু মৃত্যু আড়াইশ ছাড়াল

১৮

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ১১ মৃত্যু

১৯

গাইবান্ধার ঐতিহ্যবাহী মীরের বাগানে ‘ইচ্ছা পূরণের মেলা’ মিলেছে শত শত নারী পুরুষ 

২০