RCTV Logo বিনোদন ডেস্ক
৯ অগাস্ট ২০২৬, ৩:১৯ অপরাহ্ন

‘টক্সিক’ ট্রেলারে বিধ্বংসী ইয়াশ, চমকে দিলেন নায়িকারাও

ছবিঃ সংগৃহীত

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে প্রকাশ্যে এসেছে কন্নড় তারকা ইয়াশ অভিনীত বহুল আলোচিত সিনেমা ‘টক্সিক: এ ফেয়ারিটেল ফর গ্রোন-আপস’-এর ট্রেলার। শনিবার সন্ধ্যায় প্রকাশিত ট্রেলারজুড়ে অ্যাকশন, রক্তপাত, বিস্ফোরণ ও প্রতিশোধের পাশাপাশি উঠে এসেছে পারিবারিক দ্বন্দ্ব এবং ক্ষমতার লড়াইয়ের নানা ইঙ্গিত।

একাধিক চরিত্রে ইয়াশের উপস্থিতি ট্রেলারে বাড়িয়েছে সিনেমাটিকে ঘিরে কৌতূহল।

১৯৮০-এর দশকের গোয়াকে পটভূমি করে নির্মিত হয়েছে ‘টক্সিক’। ট্রেলারের শুরুতেই দেখা যায় ইয়াশের অভিনীত চরিত্রের সঙ্গে তার ছেলের জটিল সম্পর্ক। এরপর একের পর এক সহিংস ও বিস্ফোরক দৃশ্যের মধ্য দিয়ে গল্পের নানা স্তর উন্মোচিত হয়।

সিনেমায় ইয়াশকে রায়া ও রুমি—এই দুই চরিত্রে দেখা যাবে।

ট্রেলার থেকে ধারণা করা যাচ্ছে, বাবা-ছেলের আদর্শগত সংঘাতই গল্পের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। এক পর্যায়ে রায়া ও টক্সিককে মুখোমুখি সংঘর্ষে জড়াতেও দেখা যায়। ফলে তাদের সম্পর্কের টানাপোড়েন শেষ পর্যন্ত গল্পকে কোন দিকে নিয়ে যায়, তা নিয়ে তৈরি হয়েছে বাড়তি আগ্রহ।

‘টক্সিক’-এ ইয়াশের পাশাপাশি গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন কিয়ারা আদভানি, নয়নতারা, তারা সুতারিয়া, হুমা কুরেশি ও রুক্মিণী বসন্ত। কিয়ারাকে নাদিয়া, নয়নতারাকে গঙ্গা, হুমা কুরেশিকে এলিজাবেথ, তারা সুতারিয়াকে রেবেকা এবং রুক্মিণী বসন্তকে মেলিসা চরিত্রে দেখা যাবে।

ট্রেলারের বিভিন্ন দৃশ্যে নারীবিদ্বেষ, রাগ, লোভ ও ক্ষমতার দ্বন্দ্বের মতো বিষয়ও উঠে এসেছে। ইয়াশের পাশাপাশি কিয়ারা ও তারা সুতারিয়ার চরিত্রগুলোর সঙ্গেও তার সম্পর্কের নানা ইঙ্গিত মিলেছে। এতে সিনেমাটির গল্প নিয়ে দর্শকদের মধ্যে তৈরি হয়েছে নানা জল্পনা।

সম্প্রতি প্রকাশিত হয়েছে ‘টক্সিক’-এর নতুন গান ‘মানমোহকা’। গানটিতে ইয়াশের সঙ্গে কিয়ারা ও তারাকে দেখা গেছে। তিন চরিত্রের মধ্যকার জটিল সম্পর্কের ইঙ্গিত পাওয়া গেছে গানটির দৃশ্যায়নেও।

এর আগে প্রকাশিত ‘তাবাহি’ গানটিও দর্শকদের মধ্যে ব্যাপক আলোচনা তৈরি করেছিল। বিশেষ করে ইয়াশ ও কিয়ারার রসায়ন এবং সিনেমায় তাদের ঘনিষ্ঠ দৃশ্যের উপস্থাপন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে দেখা যায় মিশ্র প্রতিক্রিয়া।

গীতু মোহানদাস পরিচালিত ‘টক্সিক’ সিনেমাটি কন্নড় ও ইংরেজি ভাষায় ধারণ করা হয়েছে। পরে হিন্দি, তেলেগু, তামিল ও মালয়ালমসহ আরও কয়েকটি ভাষায় ডাব করে মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে।

২০২৪ সালের আগস্টে সিনেমাটির শুটিং শুরু হয়, যা শেষ হয়েছে ২০২৫ সালের অক্টোবরে। বেঙ্গালুরু, মুম্বাই, গোয়া, তুতিকোরিন ও জয়পুরের বিভিন্ন লোকেশনে হয়েছে দৃশ্যধারণ।

ভেঙ্কট কে. নারায়ণ ও ইয়াশের প্রযোজনায় নির্মিত সিনেমাটি আগামী ২৬ আগস্ট বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বল উড়ে স্টেডিয়ামের বাইরে, ঘটল সড়ক দুর্ঘটনা

১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী

সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে

বন্যার্তদের ঘরের চাবি তুলে দিতে বাঁশখালীতে প্রধানমন্ত্রী

‘টক্সিক’ ট্রেলারে বিধ্বংসী ইয়াশ, চমকে দিলেন নায়িকারাও

আগামীকাল গাইবান্ধায় আসছেন জামায়াতের আমীর ডা.শফিকুর রহমান

আড়াই মাসে ভোটার বাড়ল তিন লাখ ৯ হাজার

কানাডায় ভয়াবহ দাবানল, ২০ হাজারের মানুষকে সরানোর নির্দেশ

ভারতের বাংলাদেশ সফর অনিশ্চিত, দুশ্চিন্তায় বিসিবি

হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন মিঠুন

১০

রাষ্ট্রপতি নির্বাচনে দুটি মনোনয়পত্র সংগ্রহ করলো বিএনপি

১১

‎দিনাজপুরে আন্তর্জাতিক আদিবাসী দিবস উদযাপন

১২

৪০ ঘণ্টা পর ঢাকায় ফিরল রোমে আটকে পড়া বিমানের ফ্লাইট

১৩

কর্নেল ওলি আহমদকে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা ১১ দলীয় জোটের

১৪

গাইবান্ধায় যুবদল নেতার ছুরিকাঘাতে নিহত, সালাউদ্দিনের দাফন সম্পন্ন, গ্রাম জুড়ে শোকের ছায়া

১৫

নীলফামারীতে বৃষ্টির পানিতে ফসলি জমি, আমন চারা রোপণে ব্যস্ত কৃষক

১৬

‎দিনাজপুর ও ঠাকুরগাঁও সীমান্তে বিজিবির অভিযানে ২৮৮ বোতল মদ উদ্ধার

১৭

গাইবান্ধা-বালাসী সড়কে রিকশা আরোহীকে বেঁধে টাকা ছিনতাই

১৮

এমপির ডিও লেটারে গোবিন্দগঞ্জে ৯০ লক্ষ টাকা বরাদ্দ পেল ৬টি শিক্ষা প্রতিষ্ঠান

১৯

সৈয়দপুরে বউভাতের খাবার খেয়ে অসুস্থ ৭, হাসপাতালে ভর্তি

২০