RCTV Logo দিনাজপুর প্রতিনিধি
৯ অগাস্ট ২০২৬, ১২:২৭ অপরাহ্ন

‎দিনাজপুর ও ঠাকুরগাঁও সীমান্তে বিজিবির অভিযানে ২৮৮ বোতল মদ উদ্ধার

ছবিঃ আরসিটিভি

দিনাজপুর ও ঠাকুরগাঁও সীমান্তে পৃথক চারটি বিশেষ অভিযান চালিয়ে ২৮৮ বোতল মদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এর মধ্যে ১১ বোতল ভারতীয় মদ এবং ২৭৭ বোতল দেশি মদ রয়েছে। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক সিজার মূল্য ৯৯ হাজার ৬০০ টাকা।

‎বিজিবি জানায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৮ আগস্ট শনিবার বিকেল থেকে রাত পর্যন্ত দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধীনস্থ বিভিন্ন বিওপির সদস্যরা এসব অভিযান পরিচালনা করেন।
‎প্রথম অভিযানে বিকেল সাড়ে ৪টার দিকে পরমেশ্বরপুর বিওপির সদস্যরা দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার চালানদিঘী এলাকায় সীমান্ত পিলার ৩৩১/৬-এস থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ১১ বোতল ভারতীয় মদ উদ্ধার করেন।

‎এরপর রাত ৮টা ৩২ মিনিটে দানাজপুর বিওপির সদস্যরা ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার গুচ্ছগ্রাম এলাকায় সীমান্ত পিলার ৩৪০/৩-এস থেকে প্রায় ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অভিযান চালিয়ে ১৯২ বোতল দেশি মদ উদ্ধার করেন।

‎রাত ১০টা ৫০ মিনিটে চান্দুরিয়া বিওপির সদস্যরা পীরগঞ্জ উপজেলার আমিরপাড়া এলাকায় সীমান্ত পিলার ৩৩৭/১-এস থেকে প্রায় এক কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে অভিযান চালিয়ে আরও ৩৩ বোতল দেশি মদ উদ্ধার করেন।
‎এ ছাড়া রাত ১১টার দিকে মশালগাঁও বিওপির সদস্যরা ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার ভগোবানপুর এলাকায় সীমান্ত পিলার ৩৪৮/৭-এস থেকে প্রায় ৬০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অভিযান চালিয়ে ৫২ বোতল দেশি মদ উদ্ধার করেন।

‎বিজিবি জানিয়েছে, উদ্ধারকৃত মাদকদ্রব্যের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। একই সঙ্গে এসব মাদকের সঙ্গে জড়িত এবং পালিয়ে যাওয়া ব্যক্তিদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।
‎দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান জানান, সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান ভবিষ্যতেও কঠোরভাবে অব্যাহত থাকবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতের বাংলাদেশ সফর অনিশ্চিত, দুশ্চিন্তায় বিসিবি

হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন মিঠুন

রাষ্ট্রপতি নির্বাচনে দুটি মনোনয়পত্র সংগ্রহ করলো বিএনপি

‎দিনাজপুরে আন্তর্জাতিক আদিবাসী দিবস উদযাপন

৪০ ঘণ্টা পর ঢাকায় ফিরল রোমে আটকে পড়া বিমানের ফ্লাইট

কর্নেল ওলি আহমদকে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা ১১ দলীয় জোটের

গাইবান্ধায় যুবদল নেতার ছুরিকাঘাতে নিহত, সালাউদ্দিনের দাফন সম্পন্ন, গ্রাম জুড়ে শোকের ছায়া

নীলফামারীতে বৃষ্টির পানিতে ফসলি জমি, আমন চারা রোপণে ব্যস্ত কৃষক

‎দিনাজপুর ও ঠাকুরগাঁও সীমান্তে বিজিবির অভিযানে ২৮৮ বোতল মদ উদ্ধার

গাইবান্ধা-বালাসী সড়কে রিকশা আরোহীকে বেঁধে টাকা ছিনতাই

১০

এমপির ডিও লেটারে গোবিন্দগঞ্জে ৯০ লক্ষ টাকা বরাদ্দ পেল ৬টি শিক্ষা প্রতিষ্ঠান

১১

সৈয়দপুরে বউভাতের খাবার খেয়ে অসুস্থ ৭, হাসপাতালে ভর্তি

১২

নামাজের সময়সূচি – ০৯ আগস্ট ২০২৬

১৩

আজ ০৯ আগস্ট, দিনটি কেমন যাবে আপনার?

১৪

ঠাকুরগাঁওয়ে সড়ক দূর্ঘটনায় প্রাণ গেল বৃদ্ধ ও কিশোরের

১৫

না ফেরার দেশে মেসির বাবা হোর্হে মেসি

১৬

গণঅভ্যুত্থান নিউটনের আপেল নয়, ১৭ বছরের আন্দোলনের ফসল: স্বরাষ্ট্রমন্ত্রী

১৭

২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৪ জনের মৃত্যু নতুন আক্রান্ত ৭৭৬

১৮

আজ আন্তর্জাতিক বিড়াল দিবস

১৯

শিক্ষা-স্বাস্থ্য ও জ্বালানি খাতকে স্বনির্ভর করার পরিকল্পনা নেওয়া হয়েছে

২০