RCTV Logo ‎দিনাজপুর প্রতিনিধি
৯ অগাস্ট ২০২৬, ১:২৫ অপরাহ্ন

‎দিনাজপুরে আন্তর্জাতিক আদিবাসী দিবস উদযাপন

ছবিঃ আরসিটিভি

‎‘আদিবাসী ধাত্রীদের সম্মান, জীবন ও সুস্থতা সুরক্ষায় তাদের অবদান’এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরে আন্তর্জাতিক আদিবাসী দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে।

‎৯ আগস্ট রোববার দিনাজপুর প্রেসক্লাব প্রাঙ্গণে বাংলাদেশ আদিবাসী পার্টি, দিনাজপুর জেলা শাখার আয়োজনে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হয়।

‎কর্মসূচির মধ্যে ছিল র‍্যালি, আলোচনা সভা, সংবর্ধনা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও স্মারকলিপি প্রদান।

‎অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর কোতয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নূর নবী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ গোলাম নবী দুলাল।

‎অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ আদিবাসী পার্টি, দিনাজপুরের সহ-সভাপতি আরতি হাঁসদা।

‎বক্তারা আদিবাসী জনগোষ্ঠীর অধিকার, জীবনমান উন্নয়ন এবং সমাজে তাদের অবদানের যথাযথ স্বীকৃতি দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে আদিবাসী ধাত্রীদের সম্মান ও তাদের স্বাস্থ্যসেবা কার্যক্রমে অবদানকে মূল্যায়নের আহ্বান জানান।

‎বাংলাদেশ আদিবাসী পার্টি (বিএপি) কেন্দ্রীয় কমিটির সহযোগিতায় আয়োজিত এ কর্মসূচিতে আদিবাসী সম্প্রদায়ের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আড়াই মাসে ভোটার বাড়ল তিন লাখ ৯ হাজার

কানাডায় ভয়াবহ দাবানল, ২০ হাজারের মানুষকে সরানোর নির্দেশ

ভারতের বাংলাদেশ সফর অনিশ্চিত, দুশ্চিন্তায় বিসিবি

হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন মিঠুন

রাষ্ট্রপতি নির্বাচনে দুটি মনোনয়পত্র সংগ্রহ করলো বিএনপি

‎দিনাজপুরে আন্তর্জাতিক আদিবাসী দিবস উদযাপন

৪০ ঘণ্টা পর ঢাকায় ফিরল রোমে আটকে পড়া বিমানের ফ্লাইট

কর্নেল ওলি আহমদকে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা ১১ দলীয় জোটের

গাইবান্ধায় যুবদল নেতার ছুরিকাঘাতে নিহত, সালাউদ্দিনের দাফন সম্পন্ন, গ্রাম জুড়ে শোকের ছায়া

নীলফামারীতে বৃষ্টির পানিতে ফসলি জমি, আমন চারা রোপণে ব্যস্ত কৃষক

১০

‎দিনাজপুর ও ঠাকুরগাঁও সীমান্তে বিজিবির অভিযানে ২৮৮ বোতল মদ উদ্ধার

১১

গাইবান্ধা-বালাসী সড়কে রিকশা আরোহীকে বেঁধে টাকা ছিনতাই

১২

এমপির ডিও লেটারে গোবিন্দগঞ্জে ৯০ লক্ষ টাকা বরাদ্দ পেল ৬টি শিক্ষা প্রতিষ্ঠান

১৩

সৈয়দপুরে বউভাতের খাবার খেয়ে অসুস্থ ৭, হাসপাতালে ভর্তি

১৪

নামাজের সময়সূচি – ০৯ আগস্ট ২০২৬

১৫

আজ ০৯ আগস্ট, দিনটি কেমন যাবে আপনার?

১৬

ঠাকুরগাঁওয়ে সড়ক দূর্ঘটনায় প্রাণ গেল বৃদ্ধ ও কিশোরের

১৭

না ফেরার দেশে মেসির বাবা হোর্হে মেসি

১৮

গণঅভ্যুত্থান নিউটনের আপেল নয়, ১৭ বছরের আন্দোলনের ফসল: স্বরাষ্ট্রমন্ত্রী

১৯

২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৪ জনের মৃত্যু নতুন আক্রান্ত ৭৭৬

২০