RCTV Logo নীলফামারী প্রতিনিধি
৯ অগাস্ট ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ন

সৈয়দপুরে বউভাতের খাবার খেয়ে অসুস্থ ৭, হাসপাতালে ভর্তি

ছবিঃ আরসিটিভি

নীলফামারীর সৈয়দপুরে বউভাতের অনুষ্ঠানে খাবার খেয়ে তীব্র পেট ব্যথা ও বমিতে আক্রান্ত হয়ে সাতজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

শনিবার (৮ আগস্ট) রাতে শহরের হাতিখানা কবরস্থানের পশ্চিমে খ্রিস্টানপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকদিন আগে খ্রিস্টানপাড়া এলাকার শুভর সঙ্গে সৈয়দপুরের কামারপুকুর ইউনিয়নের বকাতিপাড়া এলাকার বাদলের মেয়ে গৌরীর পারিবারিকভাবে বিয়ে হয়। শনিবার রাতে শুভর বাড়িতে বউভাতের আয়োজন করা হয়। এতে কনের স্বজনসহ বিভিন্ন এলাকার অতিথিরা অংশ নেন।

অনুষ্ঠানে খাবার খাওয়ার কিছুক্ষণ পর কয়েকজন অতিথির তীব্র পেট ব্যথা ও বমি শুরু হয়। একপর্যায়ে অসুস্থদের স্থানীয়দের সহায়তায় দ্রুত সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন রয়েছেন। অসুস্থরা হলেন—দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার আফতাবপুর মাছুয়াপাড়ার লালটুর স্ত্রী বাবলি (৩৪), নিরঞ্জনের স্ত্রী উজালী (৪২), হরির স্ত্রী সোনালী (৩০), হরিদাসের ছেলে আদি (১৮), ষষ্ঠী রায়ের ছেলে দিন কাটুন (২২), দিনাজপুরের পার্বতীপুর উপজেলার মন্মথপুর ইউনিয়নের দাগলাগঞ্জ এলাকার তৃপ্ত রায়ের ছেলে উজ্জ্বল (১৯) এবং সৈয়দপুর উপজেলার কামারপুকুর ইউনিয়নের বকাতিপাড়ার খুরশিদের ছেলে আলামিন (২৪)।

সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালের জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক ডা. শাবাব বলেন, বমি ও তীব্র পেট ব্যথা নিয়ে সাতজন হাসপাতালে ভর্তি হয়েছেন। প্রাথমিকভাবে খাবারের বিষক্রিয়ার কারণে তারা অসুস্থ হয়ে পড়েছেন বলে ধারণা করা হচ্ছে। তাদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।
তবে ঠিক কোন খাবার থেকে অসুস্থতার ঘটনা ঘটেছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাইবান্ধা-বালাসী সড়কে রিকশা আরোহীকে বেঁধে টাকা ছিনতাই

এমপির ডিও লেটারে গোবিন্দগঞ্জে ৯০ লক্ষ টাকা বরাদ্দ পেল ৬টি শিক্ষা প্রতিষ্ঠান

সৈয়দপুরে বউভাতের খাবার খেয়ে অসুস্থ ৭, হাসপাতালে ভর্তি

নামাজের সময়সূচি – ০৯ আগস্ট ২০২৬

আজ ০৯ আগস্ট, দিনটি কেমন যাবে আপনার?

ঠাকুরগাঁওয়ে সড়ক দূর্ঘটনায় প্রাণ গেল বৃদ্ধ ও কিশোরের

না ফেরার দেশে মেসির বাবা হোর্হে মেসি

গণঅভ্যুত্থান নিউটনের আপেল নয়, ১৭ বছরের আন্দোলনের ফসল: স্বরাষ্ট্রমন্ত্রী

২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৪ জনের মৃত্যু নতুন আক্রান্ত ৭৭৬

আজ আন্তর্জাতিক বিড়াল দিবস

১০

শিক্ষা-স্বাস্থ্য ও জ্বালানি খাতকে স্বনির্ভর করার পরিকল্পনা নেওয়া হয়েছে

১১

গাইবান্ধায় মাদকবিরোধী অভিযানে ৫ জন আটক

১২

সিএনজি চালিত অটোরিকশা ও রিকশা উপহার পেলেন ৩ জুলাই যোদ্ধা

১৩

পলাশবাড়ীর কিশোরগাড়ি ইউনিয়নের ৪টি খেয়াঘাটে ইজারা ছাড়াই অতিরিক্ত টোল আদায় করার অভিযোগ

১৪

সোমবার প্রকাশ হচ্ছে এসএসসি-সমমান পরীক্ষার ফল, জানা যাবে ৩ ভাবে

১৫

‎পানির নিচে সংরক্ষিত ‘মজা সুপারির’ দাম অর্ধেক, লোকসানের শঙ্কায় লালমনিরহাটের কৃষক

১৬

আদিতমারীতে ৩ বোতল স্কাফ সিরাপসহ মাদক ব্যবসায়ী আটক

১৭

ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ গোলের বলটির দাম উঠতে পারে ১২৩ কোটি টাকা

১৮

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় ৭ মধ্যে ৪ জনের বাড়ি গাইবান্ধায় শোকের ছায়া 

১৯

সাড়ে ৬ বছরে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১৫ হাজার ৭১২ জন

২০