RCTV Logo আরসিটিভি ডেস্ক
৯ অগাস্ট ২০২৬, ১:৫০ অপরাহ্ন

রাষ্ট্রপতি নির্বাচনে দুটি মনোনয়পত্র সংগ্রহ করলো বিএনপি

গ্রাফিক্সঃ আরসিটিভি

২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের জন্য নির্বাচন কমিশনের রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে দুটি মনোনয়নপত্র সংগ্রহ করেছে বর্তমান ক্ষমতাসীন দল বিএনপি।

রবিবার (৯ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে থেকে প্রধান নির্বাচনী কর্মকর্তার কার্যালয় থেকে এ মনোনয়ন সংগ্রহ করেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রী উপদেষ্টা রুহুল কবির রিজভী আহমেদ এবং জাতীয় সংসদের চিফ হুইপ ও বিএনপি ভাইস চেয়ারম্যান নূরুল ইসলাম মণি।

এর আগে বৃহস্পতিবার (৬ আগস্ট) নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করেন।

ইসি সচিব বলেন, তফসিল অনুযায়ী ১৩ আগস্ট সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত প্রধান নির্বাচন কমিশনার/নির্বাচন কর্তার কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করা যাবে। ১৬ আগস্ট সকাল ১০টা থেকে মনোনয়নপত্র যাচাই-বাছাই অনুষ্ঠিত হবে। ১৮ আগস্ট বিকেল ৪টা পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহার করা যাবে। আর, ২০ আগস্ট দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

তিনি আরও বলেন, রাষ্ট্রপতি নির্বাচনের জন্য ভোটার তালিকা ইতোমধ্যে চূড়ান্ত করা হয়েছে। তফসিল ঘোষণার পর নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় প্রশাসনিক ও অন্যান্য প্রস্তুতি নেওয়া হচ্ছে।

উল্লেখ্য, গত শুক্রবার (২৪ জুলাই) বিকাল ৪টার দিকে ‘ব্যক্তিগত কারণ’ দেখিয়ে রাষ্ট্রপতির দায়িত্ব থেকে পদত্যাগ করেন মো. সাহাবুদ্দিন। তিনি ছিলেন দেশের ২২তম রাষ্ট্রপতি। জাতীয় সংসদের স্পিকারের কাছে পদত্যাগ জমা দেন তিনি।

‘রাষ্ট্রপতির পদ হতে পদত্যাগ’ শীর্ষক পদত্যাগপত্রটি তিনি লিখেছেন রাষ্ট্রপতির অফিসিয়াল প্যাডে। সংবিধানের ৫০(৩) অনুচ্ছেদের বিধান অনুযায়ী  রাষ্ট্রপতির পদ হতে পদত্যাগ করছেন বলে জানিয়েছেন সদ্য বিদায়ী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আড়াই মাসে ভোটার বাড়ল তিন লাখ ৯ হাজার

কানাডায় ভয়াবহ দাবানল, ২০ হাজারের মানুষকে সরানোর নির্দেশ

ভারতের বাংলাদেশ সফর অনিশ্চিত, দুশ্চিন্তায় বিসিবি

হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন মিঠুন

রাষ্ট্রপতি নির্বাচনে দুটি মনোনয়পত্র সংগ্রহ করলো বিএনপি

‎দিনাজপুরে আন্তর্জাতিক আদিবাসী দিবস উদযাপন

৪০ ঘণ্টা পর ঢাকায় ফিরল রোমে আটকে পড়া বিমানের ফ্লাইট

কর্নেল ওলি আহমদকে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা ১১ দলীয় জোটের

গাইবান্ধায় যুবদল নেতার ছুরিকাঘাতে নিহত, সালাউদ্দিনের দাফন সম্পন্ন, গ্রাম জুড়ে শোকের ছায়া

নীলফামারীতে বৃষ্টির পানিতে ফসলি জমি, আমন চারা রোপণে ব্যস্ত কৃষক

১০

‎দিনাজপুর ও ঠাকুরগাঁও সীমান্তে বিজিবির অভিযানে ২৮৮ বোতল মদ উদ্ধার

১১

গাইবান্ধা-বালাসী সড়কে রিকশা আরোহীকে বেঁধে টাকা ছিনতাই

১২

এমপির ডিও লেটারে গোবিন্দগঞ্জে ৯০ লক্ষ টাকা বরাদ্দ পেল ৬টি শিক্ষা প্রতিষ্ঠান

১৩

সৈয়দপুরে বউভাতের খাবার খেয়ে অসুস্থ ৭, হাসপাতালে ভর্তি

১৪

নামাজের সময়সূচি – ০৯ আগস্ট ২০২৬

১৫

আজ ০৯ আগস্ট, দিনটি কেমন যাবে আপনার?

১৬

ঠাকুরগাঁওয়ে সড়ক দূর্ঘটনায় প্রাণ গেল বৃদ্ধ ও কিশোরের

১৭

না ফেরার দেশে মেসির বাবা হোর্হে মেসি

১৮

গণঅভ্যুত্থান নিউটনের আপেল নয়, ১৭ বছরের আন্দোলনের ফসল: স্বরাষ্ট্রমন্ত্রী

১৯

২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৪ জনের মৃত্যু নতুন আক্রান্ত ৭৭৬

২০