RCTV Logo আরসিটিভি ডেস্ক
২০ মে ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন

নির্বাচনের আগে আমি যে প্রতিশ্রুতি দিয়েছি, তা রক্ষা করতে চাই

ছবিঃ সংগৃহীত

বিএনপি মহাসচিব ও এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমি সবসময় আপনাদের বলেছিলাম— এটি আমার শেষ নির্বাচন। আমি আবারও বলছি— এটি হয়তো আমার শেষ নির্বাচন। নির্বাচনের আগে আমি যে প্রতিশ্রুতিগুলো আপনাদের দিয়েছি, সে প্রতিশ্রুতিগুলো রক্ষা করতে চাই।

বুধবার (২০ মে) সকালে ঠাকুরগাঁও কেন্দ্রীয় জামে মসজিদের ছাদ ঢালাই অনুষ্ঠানে এসে এ কথা বলেন তিনি৷

মন্ত্রী বলেন, আমি আপনাদের এই এলাকার সন্তান। আপনারা আমাকে অনেক সাহায্য করেছেন। আমাকে কখনো বিমুখ করেননি। আমি যতবার আপনাদের সামনে এসেছি, আপনারা আমাকে বিপুল ভোটে নির্বাচিত করেছেন।

তিনি বলেন, সদর উপজেলাকে ভেঙে আরও দুটি নতুন উপজেলা গঠনের বিষয়ে সরকারের অনুমতি পাওয়া গেছে। এ ছাড়া এলাকাবাসীর দীর্ঘদিনের প্রত্যাশিত পাবলিক বিশ্ববিদ্যালয়ের অনুমোদনও মিলেছে। মেডিকেল কলেজ স্থাপনের অনুমতিও ইতোমধ্যে পাওয়া গেছে এবং খুব দ্রুত কাজ শুরু করা সম্ভব হবে। পাশাপাশি ঠাকুরগাঁওয়ে আরও বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান আনার চেষ্টা চলছে বলেও জানান তিনি।

এ সময় মসজিদের মুসল্লি, রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন৷

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিশু রামিসা হত্যা: আদালতে যা বললেন গ্রেপ্তার সোহেল

টিকা নিয়ে ইউনূস সরকারকে ৫-৬টি চিঠি দিয়েও সাড়া পায়নি ইউনিসেফ

রুপা’স ভিশন ফর এক্সেপসনাল লাইভস এর উদ্যোগে ফ্রী মেডিকেল ক্যাম্প ও সহযোগিতা প্রদান অনুষ্ঠিত

গাইবান্ধায় সন্তানের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করে অনুতপ্ত পিতার সংবাদ সম্মেলন

তিস্তা ব্রিজে কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের উপর হামলার অভিযোগ, আহত-৯

নারায়ণগঞ্জে পশুর হাট বরাদ্দ চাইলেন আহত জুলাই যোদ্ধারা

গাইবান্ধায় ফায়ার সপ্তাহ- ২০২৬ উদ্বোধন

কুরআনের আয়াত লিখে আইআরজিসির হুমকি

নিজ দোকান থেকে গলাকাটা অবস্থায় ব্যবসায়ী উদ্ধার

বদলে গেল কুর্মিটোলা হাসপাতালের নাম

১০

পঞ্চগড়ে টমেটো চাষিদের হাহাকার : বিদেশি টমেটো আমদানী বন্ধের দাবিতে মানববন্ধন

১১

নির্বাচনের তিন মাসেই আমূল পরিবর্তনের কাজ শুরু হয়েছে : মির্জা ফখরুল ইসলাম আলমগীর

১২

ঢাকাকে পরিচ্ছন্ন ও বাসযোগ্য করতে চাই : ডিএসসিসি প্রশাসক

১৩

বিদিশা সিদ্দিকের ২ বছরের কারাদণ্ড, গ্রেফতারি পরোয়ানা জারি

১৪

হাসপাতালের তরকারি মুখে নিয়েই ফেলে দিলেন স্বাস্থ্যমন্ত্রী

১৫

সৈয়দপুর বিমানবন্দর আন্তর্জাতিকীকরণের প্রতিশ্রুতি বাস্তবায়ন হবে: বিমানমন্ত্রী

১৬

লেফটেন্যান্ট নির্জন হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড

১৭

যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথ অভিযানে ১৭৫ আইএস যোদ্ধা নিহত : নাইজেরিয়া

১৮

শ্রেণিকক্ষে অনৈতিক কর্মকাণ্ড, ২ জবি শিক্ষার্থী বহিষ্কার

১৯

আওয়ামী লীগ ব্যাক করেনি, তারা ছিলই: আসিফ নজরুল

২০