RCTV Logo নিজস্ব প্রতিবেদক
২০ মে ২০২৬, ৬:১০ অপরাহ্ন

রুপা’স ভিশন ফর এক্সেপসনাল লাইভস এর উদ্যোগে ফ্রী মেডিকেল ক্যাম্প ও সহযোগিতা প্রদান অনুষ্ঠিত

ছবিঃ আরসিটিভি

সুবিধাবঞ্চিত এবং বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের নিয়ে কাজ করা স্বেচ্ছাসেবী সংস্থা “রুপা’স ভিশন ফর এক্সেপসনাল লাইভস” এর উদ্যোগে বিশেষ চাহিদা সম্পন্ন শতাধিক শিশুদের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প এবং ৪০ জন শিশুর পরিবারকে চাহিদা অনুযায়ী বিশেষ সহযোগিতা প্রদান করা হয়েছে।

আজ বুধবার(২০ মে) দিনব্যাপী রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতালে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রংপুর গ্রুপের উপ ব্যবস্থাপনা পরিচালক আশরাফুল আলম আল-আমিন, রংপুর গ্রুপের পরিচালক মোঃ মোয়াজ্জেম হোসেন সরকার এবং রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ ও হাসপাতালের সহকারী পরিচালক ডাঃ আব্দুল্লাহ আল মুমিত।

সংস্থার সভাপতি মেহেদী জাহান কবির রুপার সার্বিক নির্দেশনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রুপা’স ভিশন ফর এক্সেপসনাল লাইভস এর ভাইস চেয়ারম্যান ফারজানা আবেদীন, জয়েন্ট সেক্রেটারি এস এম কামাল বিদ্যুৎ, কোষাধ্যক্ষ অনন্যা সোহেলী, নির্বাহী সদস্য রাশেদুল মুরাদ এবং ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠানটির আহ্বায়ক ডাঃ মোঃ হাবিবুর রহমান।

আয়োজক কর্তৃপক্ষ জানিয়েছে, সংস্থাটি দেশব্যাপি সুবিধাবঞ্চিত এবং বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য এরকম কার্যক্রম পরিচালনা করে আসছে। ভবিষ্যতে এই শিশুদের জন্য একটি স্পেশালাইজড হাসপাতাল নির্মাণের কথাও জানিয়েছে কর্তৃপক্ষ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফিক্সিংয়ের অভিযোগে সাকিবের দলের মালিক গ্রেপ্তার

বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন করা হবে: প্রতিমন্ত্রী মীর হেলাল

স্পেন-আর্জেন্টিনা ফাইনালের বিজয়ী দল পাবে ‘চ্যাম্পিয়নশিপ রিং’

‘বিদায় পৃথিবী’ লিখে সাংবাদিকের আত্মহত্যা

ফাইনালে নামার আগে মহাবিপদে আর্জেন্টিনা, ৬ ফুটবলারকে নিষিদ্ধের দাবি

বন্যাকবলিত চট্টগ্রামের পাঁচ জেলায় সহায়তা দেবে সরকার: কৃষিমন্ত্রী

ইরান থেকে ছোড়া ৩২ ড্রোন প্রতিহত করল কুয়েত

ফাইনালের আগে ইয়ামালকে নিয়ে স্পেন শিবিরে দুঃসংবাদ

আজ ১৭ জুলাই, দিনটি কেমন যাবে আপনার?

নামাজের সময়সূচি – ১৭ জুলাই ২০২৬

১০

বিশ্বকাপের হতাশা কাটিয়ে ২৮০ কোটি টাকার সুপারইয়ট কিনলেন নেইমার

১১

একের পর এক বিজ্ঞানীর পদত্যাগ, লাগাম টানছে ইসরো

১২

১২ বছর পর আবারও বিয়ের পিঁড়িতে জেনিফার উইঙ্গেট

১৩

প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ৫ ইউরোপীয় রাষ্ট্রদূতের বৈঠক

১৪

বিশ্বের সবচেয়ে বিপজ্জনক ফুটবলার মেসি—কেইন

১৫

অজ্ঞান হয়ে স্কুলের টয়লেটে আটকে ছিল শিক্ষার্থী, ৯৯৯-এ ফোনে উদ্ধার

১৬

গাইবান্ধায় স্কুলছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেফতার 

১৭

হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু

১৮

জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের পাশে সবসময় থাকবে সরকার: সিসিক প্রশাসক

১৯

১৯ বছর আগে কোলে নেওয়া ইয়ামাল এবার মেসির মুখোমুখি

২০