RCTV Logo আরসিটিভি ডেস্ক
২০ মে ২০২৬, ২:২৩ অপরাহ্ন

লেফটেন্যান্ট নির্জন হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড

ছবিঃ সংগৃহীত

কক্সবাজারের চকরিয়ায় আলোচিত সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট তানজিম সারোয়ার নির্জন হত্যা মামলায় চারজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে পাঁচজনকে যাবজ্জীবন, চারজনকে ১০ বছর করে কারাদণ্ড এবং পাঁচজনকে খালাস দেওয়া হয়েছে।

বুধবার (২০ মে) দুপুরে কক্সবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ (পঞ্চম) আদালতের বিচারক মোহাম্মদ আবুল মনসুর সিদ্দিকী বহুল আলোচিত এ মামলার রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন— জালাল উদ্দিন ওরফে বাবুল, হেলাল উদ্দিন, মোহাম্মদ আরিফ উল্লাহ ও আনোয়ার হাকিম।

যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তরা হলেন— জিয়াবুল করিম, ইসমাইল হোসেন, নুরুল আমিন, নাছির উদ্দিন ও আব্দুল করিম। এছাড়া মোহাম্মদ সাদেক, আনোয়ারুল ইসলাম, মোরশেদ আলম ও শাহ আলমকে ১০ বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে।

অন্য পাঁচ আসামি— আবু হানিফ, এনামুল হক ওরফে তোতলা এনাম, মো. এনাম, কামাল ওরফে ভেন্ডি কামাল ও মিনহাজ উদ্দিনকে খালাস দেওয়া হয়েছে।

দীর্ঘ শুনানি, সাক্ষ্যপ্রমাণ ও আলামত পর্যালোচনা শেষে আদালত এ রায় দেন। একই ঘটনায় দায়ের হওয়া অস্ত্র মামলায়ও কয়েকজন আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

রায় ঘোষণার পর আদালত এলাকায় কঠোর নিরাপত্তা জোরদার করা হয়। অতিরিক্ত পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয় আদালত প্রাঙ্গণে। পরে দণ্ডপ্রাপ্ত আসামিদের আদালত থেকে প্রিজন ভ্যানে করে কারাগারে পাঠানো হয়।

মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত পিপি অ্যাডভোকেট খুরশিদ আলম চৌধুরী জানান, আদালত সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে এ দণ্ডাদেশ দিয়েছেন।

২০২৪ সালের ২৩ সেপ্টেম্বর রাত দেড়টার দিকে চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের পূর্ব মাইজপাড়া এলাকায় ডাকাতি প্রতিরোধ অভিযানে গিয়ে ছুরিকাঘাতে নিহত হন বাংলাদেশ সেনাবাহিনীর কর্মকর্তা লেফটেন্যান্ট তানজিম সারোয়ার নির্জন (২৩)। এ ঘটনায় দেশজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়।

ঘটনার পর ২৫ সেপ্টেম্বর সেনাবাহিনীর সিনিয়র ওয়ারেন্ট অফিসার আবদুল্লাহ আল হারুনুর রশিদ বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন। একই ঘটনায় অস্ত্র আইনে আরও একটি মামলা হয়। তদন্ত শেষে পুলিশ দুই মামলায় ১৮ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে।

মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে আদালত এলাকায় সাধারণ মানুষ, নিহত সেনা কর্মকর্তার স্বজন এবং গণমাধ্যমকর্মীদের ব্যাপক উপস্থিতি দেখা যায়।

তানজিমের পরিবারের সদস্যরা রায়ে সন্তোষ প্রকাশ করেছেন বলে জানা গেছে। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবীরা উচ্চ আদালতে আপিল করার প্রস্তুতির কথা জানিয়েছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিশু রামিসা হত্যা: আদালতে যা বললেন গ্রেপ্তার সোহেল

টিকা নিয়ে ইউনূস সরকারকে ৫-৬টি চিঠি দিয়েও সাড়া পায়নি ইউনিসেফ

রুপা’স ভিশন ফর এক্সেপসনাল লাইভস এর উদ্যোগে ফ্রী মেডিকেল ক্যাম্প ও সহযোগিতা প্রদান অনুষ্ঠিত

গাইবান্ধায় সন্তানের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করে অনুতপ্ত পিতার সংবাদ সম্মেলন

তিস্তা ব্রিজে কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের উপর হামলার অভিযোগ, আহত-৯

নারায়ণগঞ্জে পশুর হাট বরাদ্দ চাইলেন আহত জুলাই যোদ্ধারা

গাইবান্ধায় ফায়ার সপ্তাহ- ২০২৬ উদ্বোধন

কুরআনের আয়াত লিখে আইআরজিসির হুমকি

নিজ দোকান থেকে গলাকাটা অবস্থায় ব্যবসায়ী উদ্ধার

বদলে গেল কুর্মিটোলা হাসপাতালের নাম

১০

পঞ্চগড়ে টমেটো চাষিদের হাহাকার : বিদেশি টমেটো আমদানী বন্ধের দাবিতে মানববন্ধন

১১

নির্বাচনের তিন মাসেই আমূল পরিবর্তনের কাজ শুরু হয়েছে : মির্জা ফখরুল ইসলাম আলমগীর

১২

ঢাকাকে পরিচ্ছন্ন ও বাসযোগ্য করতে চাই : ডিএসসিসি প্রশাসক

১৩

বিদিশা সিদ্দিকের ২ বছরের কারাদণ্ড, গ্রেফতারি পরোয়ানা জারি

১৪

হাসপাতালের তরকারি মুখে নিয়েই ফেলে দিলেন স্বাস্থ্যমন্ত্রী

১৫

সৈয়দপুর বিমানবন্দর আন্তর্জাতিকীকরণের প্রতিশ্রুতি বাস্তবায়ন হবে: বিমানমন্ত্রী

১৬

লেফটেন্যান্ট নির্জন হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড

১৭

যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথ অভিযানে ১৭৫ আইএস যোদ্ধা নিহত : নাইজেরিয়া

১৮

শ্রেণিকক্ষে অনৈতিক কর্মকাণ্ড, ২ জবি শিক্ষার্থী বহিষ্কার

১৯

আওয়ামী লীগ ব্যাক করেনি, তারা ছিলই: আসিফ নজরুল

২০