RCTV Logo আরসিটিভি ডেস্ক
২০ মে ২০২৬, ৪:৫৩ অপরাহ্ন

কুরআনের আয়াত লিখে আইআরজিসির হুমকি

ছবিঃ সংগৃহীত

যক্তরাষ্ট্র ও ইসরাইল যদি ইরানের বিরুদ্ধে আবারও সামরিক আগ্রাসন চালায়, তাহলে যুদ্ধ শুধু মধ্যপ্রাচ্যে সীমাবদ্ধ থাকবে না। পবিত্র কুরআনের আয়াত উদ্ধৃত করে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) বলেছে, এবার এমন সব স্থানে পাল্টা হামলা হবে, যা তাদের কল্পনারও বাইরে।

বুধবার (২০ মে) প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসি ‘আমেরিকান-জায়নিস্ট শত্রুদের’ উদ্দেশ এ বার্তা দেয়। তারা বলছে, অতীতের কৌশলগত ব্যর্থতা থেকেও ওয়াশিংটন ও তেলআবিব কোনো শিক্ষা নেয়নি এবং আবারও হুমকি ও চাপের পথ বেছে নিয়েছে।

বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্র ও ইসরাইল বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল সামরিক শক্তি ব্যবহার করে ইরানের বিরুদ্ধে হামলা চালালেও, তখনও ইরান তার পূর্ণ সামরিক সক্ষমতা ব্যবহার করেনি।

আইআরজিসি বলেছে, যদি আবার আগ্রাসন চালানো হয়, তাহলে প্রতিশ্রুত আঞ্চলিক যুদ্ধ এবার মধ্যপ্রাচ্যের সীমানা ছাড়িয়ে যাবে। আমাদের ধ্বংসাত্মক আঘাত এমন জায়গায় পৌঁছাবে, যা তারা কল্পনাও করতে পারবে না।

কুরআনের একটি আয়াত উদ্ধৃত করে বাহিনীটি জানায়, ‘আমরা যুদ্ধের মানুষ। ফাঁকা বক্তব্যে নয়, যুদ্ধক্ষেত্রেই আমাদের শক্তি দেখতে পাবে বিশ্ব।’

আইআরজিসির এই বক্তব্য মধ্যপ্রাচ্যে নতুন করে বড় ধরনের সামরিক উত্তেজনার ইঙ্গিত দিচ্ছে। এদিকে ইরানকে কড়া হুমকি ছুঁড়ে রেখেছে যুক্তরাষ্ট্র। আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে, ইসরাইলে ইতোমধ্যে সামরিক বিমান ও রসদ মজুদ করা শুরু করেছে যুক্তরাষ্ট্র।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিশু রামিসা হত্যা: আদালতে যা বললেন গ্রেপ্তার সোহেল

টিকা নিয়ে ইউনূস সরকারকে ৫-৬টি চিঠি দিয়েও সাড়া পায়নি ইউনিসেফ

রুপা’স ভিশন ফর এক্সেপসনাল লাইভস এর উদ্যোগে ফ্রী মেডিকেল ক্যাম্প ও সহযোগিতা প্রদান অনুষ্ঠিত

গাইবান্ধায় সন্তানের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করে অনুতপ্ত পিতার সংবাদ সম্মেলন

তিস্তা ব্রিজে কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের উপর হামলার অভিযোগ, আহত-৯

নারায়ণগঞ্জে পশুর হাট বরাদ্দ চাইলেন আহত জুলাই যোদ্ধারা

গাইবান্ধায় ফায়ার সপ্তাহ- ২০২৬ উদ্বোধন

কুরআনের আয়াত লিখে আইআরজিসির হুমকি

নিজ দোকান থেকে গলাকাটা অবস্থায় ব্যবসায়ী উদ্ধার

বদলে গেল কুর্মিটোলা হাসপাতালের নাম

১০

পঞ্চগড়ে টমেটো চাষিদের হাহাকার : বিদেশি টমেটো আমদানী বন্ধের দাবিতে মানববন্ধন

১১

নির্বাচনের তিন মাসেই আমূল পরিবর্তনের কাজ শুরু হয়েছে : মির্জা ফখরুল ইসলাম আলমগীর

১২

ঢাকাকে পরিচ্ছন্ন ও বাসযোগ্য করতে চাই : ডিএসসিসি প্রশাসক

১৩

বিদিশা সিদ্দিকের ২ বছরের কারাদণ্ড, গ্রেফতারি পরোয়ানা জারি

১৪

হাসপাতালের তরকারি মুখে নিয়েই ফেলে দিলেন স্বাস্থ্যমন্ত্রী

১৫

সৈয়দপুর বিমানবন্দর আন্তর্জাতিকীকরণের প্রতিশ্রুতি বাস্তবায়ন হবে: বিমানমন্ত্রী

১৬

লেফটেন্যান্ট নির্জন হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড

১৭

যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথ অভিযানে ১৭৫ আইএস যোদ্ধা নিহত : নাইজেরিয়া

১৮

শ্রেণিকক্ষে অনৈতিক কর্মকাণ্ড, ২ জবি শিক্ষার্থী বহিষ্কার

১৯

আওয়ামী লীগ ব্যাক করেনি, তারা ছিলই: আসিফ নজরুল

২০