RCTV Logo আরসিটিভি ডেস্ক
২০ মে ২০২৬, ১:২২ অপরাহ্ন

শ্রেণিকক্ষে অনৈতিক কর্মকাণ্ড, ২ জবি শিক্ষার্থী বহিষ্কার

ছবিঃ সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শৃঙ্খলা ও শিক্ষার পরিবেশ ক্ষুণ্ন করার অভিযোগে দুই শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বহিষ্কৃতদের বিরুদ্ধে অনৈতিক ও অসামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকার প্রাথমিক প্রমাণ পাওয়ার দাবি করেছে প্রশাসন।

মঙ্গলবার (১৯ মে) রাতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের একটি দায়িত্বশীল সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, গত ১৮ মে সমাজকর্ম বিভাগের একটি শ্রেণিকক্ষে আইন বিভাগের এক পুরুষ শিক্ষার্থী ও সমাজকর্ম বিভাগের এক নারী শিক্ষার্থীকে নীতিবিগর্হিত ও অনভিপ্রেত অবস্থায় দেখা যায়। পরে ঘটনাটি ক্যাম্পাসে ছড়িয়ে পড়লে শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক সমালোচনা ও ক্ষোভের সৃষ্টি হয়।

ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমেও ছড়িয়ে পড়ায় বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ও শিক্ষার পরিবেশ ক্ষুণ্ন হয়েছে বলে মনে করছে প্রশাসন। এ পরিপ্রেক্ষিতে দ্রুত ব্যবস্থা নেওয়া হয়।

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, অভিযুক্ত শিক্ষার্থীদের আচরণ বিশ্ববিদ্যালয়ের বিদ্যমান আইন ও শান্তি-শৃঙ্খলার পরিপন্থি। ক্যাম্পাসে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখা এবং বিশ্ববিদ্যালয়ের মর্যাদা রক্ষায় জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হচ্ছে।

প্রশাসন আরও জানায়, উভয় শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে এবং এ ঘটনায় পরবর্তী আইনগত ও প্রশাসনিক প্রক্রিয়া চলমান রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিশু রামিসা হত্যা: আদালতে যা বললেন গ্রেপ্তার সোহেল

টিকা নিয়ে ইউনূস সরকারকে ৫-৬টি চিঠি দিয়েও সাড়া পায়নি ইউনিসেফ

রুপা’স ভিশন ফর এক্সেপসনাল লাইভস এর উদ্যোগে ফ্রী মেডিকেল ক্যাম্প ও সহযোগিতা প্রদান অনুষ্ঠিত

গাইবান্ধায় সন্তানের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করে অনুতপ্ত পিতার সংবাদ সম্মেলন

তিস্তা ব্রিজে কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের উপর হামলার অভিযোগ, আহত-৯

নারায়ণগঞ্জে পশুর হাট বরাদ্দ চাইলেন আহত জুলাই যোদ্ধারা

গাইবান্ধায় ফায়ার সপ্তাহ- ২০২৬ উদ্বোধন

কুরআনের আয়াত লিখে আইআরজিসির হুমকি

নিজ দোকান থেকে গলাকাটা অবস্থায় ব্যবসায়ী উদ্ধার

বদলে গেল কুর্মিটোলা হাসপাতালের নাম

১০

পঞ্চগড়ে টমেটো চাষিদের হাহাকার : বিদেশি টমেটো আমদানী বন্ধের দাবিতে মানববন্ধন

১১

নির্বাচনের তিন মাসেই আমূল পরিবর্তনের কাজ শুরু হয়েছে : মির্জা ফখরুল ইসলাম আলমগীর

১২

ঢাকাকে পরিচ্ছন্ন ও বাসযোগ্য করতে চাই : ডিএসসিসি প্রশাসক

১৩

বিদিশা সিদ্দিকের ২ বছরের কারাদণ্ড, গ্রেফতারি পরোয়ানা জারি

১৪

হাসপাতালের তরকারি মুখে নিয়েই ফেলে দিলেন স্বাস্থ্যমন্ত্রী

১৫

সৈয়দপুর বিমানবন্দর আন্তর্জাতিকীকরণের প্রতিশ্রুতি বাস্তবায়ন হবে: বিমানমন্ত্রী

১৬

লেফটেন্যান্ট নির্জন হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড

১৭

যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথ অভিযানে ১৭৫ আইএস যোদ্ধা নিহত : নাইজেরিয়া

১৮

শ্রেণিকক্ষে অনৈতিক কর্মকাণ্ড, ২ জবি শিক্ষার্থী বহিষ্কার

১৯

আওয়ামী লীগ ব্যাক করেনি, তারা ছিলই: আসিফ নজরুল

২০