RCTV Logo গাইবান্ধা প্রতিনিধি
২০ মে ২০২৬, ৫:৪৬ অপরাহ্ন

গাইবান্ধায় সন্তানের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করে অনুতপ্ত পিতার সংবাদ সম্মেলন

ছবিঃ আরসিটিভি

নিজ সন্তানের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করে অবশেষে অনুতপ্ত হয়ে সংবাদ সম্মেলন করেছেন বৃদ্ধ পিতা মোঃ মাহাবুব ইসলাম দোলন।

২০ মে ২০২৬ ইং মঙ্গলবার দুপুরে সাপ্তাহিক অবিরাম পত্রিকার সম্পাদকীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি ভুল স্বীকার করে বলেন, কতিপয় আত্মীয় স্বজন ও জনৈক এক সাংবাদিকের প্ররোচনায় আমি একমাত্র সন্তানের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করেছিলাম।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মাহাবুব ইসলাম দোলন নামের ওই ব্যক্তি বলেন, তার একমাত্র পুত্র মোঃ হাসানুর রহমান ও পুত্রবধূ মোছাঃ উম্মে মাহাবুবা সোমা গাইবান্ধা জেলা শহরে বসবাস করেও তাকে যথাযথ ভরণ-পোষণ ও দেখভাল করে আসছে। কিন্তু মাহাবুব ইসলাম দোলনের বার্ধক্য ও অসুস্থ্যতার সুযোগে পারিবারিক সম্পত্তি লাভের আশায় মেয়ের ঘরের নাতি মোঃ মখদুম সরকার ও পুতরা মোঃ ফিরোজ সরকার সার্বক্ষণিক তার ছেলে ও ছেলের বৌ এর বিরুদ্ধে কুমন্ত্রনা দিয়ে কানভারি করতে থাকে। এক পর্যায়ে তিনি (মাহাবুব ইসলাম দোলন) মোঃ মখদুম সরকার ও পুতরা মোঃ ফিরোজ সরকারের চক্রান্ত বুঝতে না পেরে ২০২৬ ইং সালের জানুয়ারী মাসে তাকে মারপিট করে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগে উক্ত ছেলে ও ছেলের বৌ এর বিরুদ্ধে পলাশবাড়ি থানায় মিথ্যা মামলা দায়ের করেন। এবং পলাশবাড়ি থানায় দায়েরকৃত ওই মিথ্যা মামলা পরিচালনা করতে ইচ্ছুক নয় মর্মে গত ৫ মার্চ ২০২৬ ইং তারিখে নোটারী পাবলিকের কার্যালয়, গাইবান্ধায় এফিডেভিট করেছেন বলেও লিখিত বক্তব্যে উল্লেখ করেছেন তিনি।

সংবাদ সম্মেলনে মাহাবুব ইসলাম দোলন অনুতপ্ত হয়ে পরিবারের সামাজিক সম্মান ও নিরাপত্তা বিষয়ে চিন্তা করে পারিবারিক ভুল বোঝাবুঝির অবসানের নিমিত্তে মামলাটি পরিচালনা না করার সিন্ধান্ত সাংবাদিকদের মাধ্যমে দেশবাসী ও প্রশাসনের দৃষ্টি আকর্ষণে তুলে ধরেছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কলকাতায় আগুনে নিহত পাঁচ বাংলাদেশির পরিচয় জানা গেছে

‎ ত্রাণমন্ত্রীর উদ্যোগে লালমনিরহাটে ধরলার ডান তীর রক্ষায় ৩০০ কোটি টাকা বরাদ্দের অনুমোদন

‎লালমনিরহাটে ভারতীয় ট্যাপেন্টাডলসহ দুইজন আটক

ইউটিউবে নতুন নিয়মে হবে ভিউ গণনা, ২৪ আগস্ট থেকে কার্যকর

হালাল খাদ্যসংস্কৃতি ও মূল্যবোধ মানবসভ্যতার জন্য সম্পদ : তথ্যমন্ত্রী

ইসলাম ধর্ম গ্রহণ করেছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি রবের্তো কার্লোস

কালজয়ী চলচ্চিত্রকার জহির রায়হানের ৯১তম জন্মদিন আজ

উচ্চশিক্ষার স্বপ্নপূরণ হবিগঞ্জের জান্নাতুলের, পেলেন ৭৪ লাখ টাকার বৃত্তি

স্বামী হারানোর পর সংসারের হাল ধরে সফল উদ্যোক্তা খাদিজা বেগম

শিশুদের টক্সিক দেখা উচিত নয়: ইয়াশ

১০

ঠাকুরগাঁওয়ে বিচারপ্রার্থীদের জন্য নির্মিত ‘ন্যায়কুঞ্জ’ পড়ে আছে আড়ালে, ধুলো জমছে আসবাবপত্রে, অনেকেই জানেন না এর ঠিকানা

১১

সিমন্সের টেস্ট কোচিং ক্যারিয়ারের সবচেয়ে বড় জয়

১২

মঙ্গল গ্রহের ছবিতে ‘জেলিফিশ’ অবয়ব, প্রাণের অস্তিত্বের জল্পনা

১৩

গ্রামীণ সড়কের মাস্টারপ্ল্যান প্রণয়ন বিষয়ে ঠাকুরগাঁওয়ে ADB কর্মশালা ও মোবাইল অ্যাপস নিয়ে আলোচনা

১৪

নাটোরের ডিসি আসমা শাহীন প্রত্যাহার, লালপুরের ইউএনও বরকত উল্লাহ বদলি

১৫

রাজশাহী শিক্ষাবোর্ডে এসএসসির ৯৮ হাজার ৭১০টি খাতা চ্যালেঞ্জ

১৬

ইমরান হাশমির ক্যারিয়ারে নতুন রেকর্ড

১৭

আমিরাতে ফের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালাল ইরান

১৮

মসজিদের ভেতরে চলছে জানাজা, বাইরে অশ্রুসিক্ত নয়নে সনাতন ধর্মাবলম্বীরা

১৯

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে ৯ বাংলাদেশির মৃত্যু

২০