আন্তর্জাতিক ডেস্ক 

গাজা উপত্যকায় গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় অন্তত একজন নিহত হয়েছেন। এ সময় আটজন আহত হয়েছেন বলে জানিয়েছে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়। খবর আল জাজিরার।
ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, আগের একটি ইসরায়েলি হামলায় ধ্বংসস্তূপের নিচ থেকে আরও একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত বছর ঘোষিত যুদ্ধবিরতির পর থেকে গাজায় ইসরায়েলি হামলায় অন্তত ১ হাজার ২৫৮ জন নিহত এবং ৪ হাজার ১৩৯ জন আহত হয়েছেন।
এদিকে, ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের সামরিক অভিযান শুরুর পর এখন পর্যন্ত অন্তত ৭৩ হাজার ৩৮৬ ফিলিস্তিনি নিহত এবং ১ লাখ ৭৪ হাজার ২৫০ জন আহত হয়েছেন বলে জানিয়েছে মন্ত্রণালয়।
মন্ত্রণালয় বলছে, ধ্বংসস্তূপের নিচে এখনো বহু মানুষ নিখোঁজ রয়েছেন। ফলে হতাহতের প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
মন্তব্য করুন