RCTV Logo আরসিটিভি ডেস্ক
৯ অগাস্ট ২০২৬, ৫:৪০ অপরাহ্ন

পীরগঞ্জে অনলাইন জুয়া চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

ছবিঃ সংগৃহীত

রংপুরের পীরগঞ্জে অভিযান চালিয়ে অনলাইন জুয়া চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে অনলাইন জুয়ায় ব্যবহৃত তিনটি স্মার্টফোন ও ছয়টি সিমকার্ড জব্দ করা হয়েছে।

শনিবার (৮ আগস্ট) দুপুর ২টা ২০ মিনিটের দিকে পীরগঞ্জ উপজেলার ৮ নম্বর রায়পুর ইউনিয়নের ফলিরবিল বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, রংপুরের পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হকের দিকনির্দেশনায় পীরগঞ্জ থানার এসআই দুলাল চন্দ্র অধিকারীর নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে। এ সময় স্থানীয় একটি দোকানের পকেট রুম থেকে মোঃ ফয়সাল মিয়া (২২), মোঃ তামবিরুল ইসলাম (২২) ও মোঃ হৃদয় মিয়া (১৯) কে গ্রেপ্তার করা হয়।

অভিযানে গ্রেপ্তার ব্যক্তিদের ব্যবহৃত তিনটি স্মার্টফোনে অনলাইন ক্যাসিনো অ্যাপ্লিকেশন ইনস্টল করা অবস্থায় পাওয়া যায়। এছাড়া ছয়টি সিমকার্ডও জব্দ করা হয়েছে।

পরে জব্দ করা আলামত ও গ্রেপ্তার তিনজনকে পীরগঞ্জ থানায় নেওয়া হয়। এ ঘটনায় জুয়া প্রতিরোধ আইন, ২০২৬-এর সংশ্লিষ্ট ধারায় পীরগঞ্জ থানায় মামলা করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, অনলাইন জুয়া ও এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বমঞ্চের কূটনীতি চর্চায় পঞ্চগড়ের শিক্ষার্থীরা, অনুষ্ঠিত PMUN কর্মশালা

শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

‎পুলিশ লাইন্সে বৃক্ষরোপণ করলেন লালমনিরহাটের পুলিশ সুপার

গোবিন্দগঞ্জে নদীগর্ভে বিলীন বৈদ্যুতিক খুঁটি

পীরগঞ্জে অনলাইন জুয়া চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

গাইবান্ধার বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, হাসপাতালে ৬৭২

ইসরায়েলি হামলায় আরও বাড়ল গাজায় নিহতের সংখ্যা

বল উড়ে স্টেডিয়ামের বাইরে, ঘটল সড়ক দুর্ঘটনা

১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী

১০

সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে

১১

বন্যার্তদের ঘরের চাবি তুলে দিতে বাঁশখালীতে প্রধানমন্ত্রী

১২

‘টক্সিক’ ট্রেলারে বিধ্বংসী ইয়াশ, চমকে দিলেন নায়িকারাও

১৩

আগামীকাল গাইবান্ধায় আসছেন জামায়াতের আমীর ডা.শফিকুর রহমান

১৪

আড়াই মাসে ভোটার বাড়ল তিন লাখ ৯ হাজার

১৫

কানাডায় ভয়াবহ দাবানল, ২০ হাজারের মানুষকে সরানোর নির্দেশ

১৬

ভারতের বাংলাদেশ সফর অনিশ্চিত, দুশ্চিন্তায় বিসিবি

১৭

হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন মিঠুন

১৮

রাষ্ট্রপতি নির্বাচনে দুটি মনোনয়পত্র সংগ্রহ করলো বিএনপি

১৯

‎দিনাজপুরে আন্তর্জাতিক আদিবাসী দিবস উদযাপন

২০