RCTV Logo গাইবান্ধা প্রতিনিধি
৯ অগাস্ট ২০২৬, ৬:১২ অপরাহ্ন

গোবিন্দগঞ্জে নদীগর্ভে বিলীন বৈদ্যুতিক খুঁটি

ছবিঃ আরসিটিভি

দীর্ঘদিন ধরে উচ্চবাচ্য, লেখালেখি আর আকুতি-মিনতি-কোনো কিছুই থামাতে পারেনি মাটি খাদকদের লোভের থাবা।

পরিণতি যা হওয়ার তা-ই হলো! গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কাটাখালী নদীর সাপগাছি হাতিয়াদহ এলাকায় যত্রতত্র ও অবৈধভাবে মাটি ও বালু উত্তোলনের ফলে নদীর তীরবর্তী বিদ্যুৎ সঞ্চালন লাইনের ৩টি বৈদ্যুতিক খুঁটি নদীগর্ভে ধসে পড়েছে।

​স্থানীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে একশ্রেণীর অসাধু মাটি ও বালু খেকো চক্র নদী তীরবর্তী এলাকা থেকে ড্রেজার ও এস্কেভেটর দিয়ে বেপরোয়াভাবে মাটি ও বালু কেটে নিয়ে যাচ্ছিল।

এতে নদীপাড় চরম হুমকিতে পড়ে এবং বৈদ্যুতিক খুঁটিগুলো ঝুঁকির মধ্যে চলে যায়। এ নিয়ে একাধিকবার সংবাদ প্রকাশ এবং স্থানীয়রা প্রতিবাদ জানালেও প্রশাসনের পক্ষ থেকে কার্যকর ও স্থায়ী কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি।

​অবশেষে সেই অবহেলা ও উদাসীনতার মাশুল দিতে হলো আজ। বৈদ্যুতিক খুঁটিগুলো নদীগর্ভে বিলীন হয়ে যাওয়ায় যেকোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনা ও পুরো এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হওয়ার চরম আশঙ্কা দেখা দিয়েছে।

এলাকাবাসীর জোর দাবি, অবিলম্বে ক্ষতিগ্রস্ত বিদ্যুৎ লাইন মেরামত করে নিরাপদ করা হোক, সরকারি সম্পদ ধ্বংসকারী ও অবৈধ মাটি-বালু উত্তোলনকারী চক্রের বিরুদ্ধে দ্রুত আইনগত কঠোর ব্যবস্থা গ্রহণ করা হোক।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বমঞ্চের কূটনীতি চর্চায় পঞ্চগড়ের শিক্ষার্থীরা, অনুষ্ঠিত PMUN কর্মশালা

শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

‎পুলিশ লাইন্সে বৃক্ষরোপণ করলেন লালমনিরহাটের পুলিশ সুপার

গোবিন্দগঞ্জে নদীগর্ভে বিলীন বৈদ্যুতিক খুঁটি

পীরগঞ্জে অনলাইন জুয়া চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

গাইবান্ধার বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, হাসপাতালে ৬৭২

ইসরায়েলি হামলায় আরও বাড়ল গাজায় নিহতের সংখ্যা

বল উড়ে স্টেডিয়ামের বাইরে, ঘটল সড়ক দুর্ঘটনা

১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী

১০

সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে

১১

বন্যার্তদের ঘরের চাবি তুলে দিতে বাঁশখালীতে প্রধানমন্ত্রী

১২

‘টক্সিক’ ট্রেলারে বিধ্বংসী ইয়াশ, চমকে দিলেন নায়িকারাও

১৩

আগামীকাল গাইবান্ধায় আসছেন জামায়াতের আমীর ডা.শফিকুর রহমান

১৪

আড়াই মাসে ভোটার বাড়ল তিন লাখ ৯ হাজার

১৫

কানাডায় ভয়াবহ দাবানল, ২০ হাজারের মানুষকে সরানোর নির্দেশ

১৬

ভারতের বাংলাদেশ সফর অনিশ্চিত, দুশ্চিন্তায় বিসিবি

১৭

হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন মিঠুন

১৮

রাষ্ট্রপতি নির্বাচনে দুটি মনোনয়পত্র সংগ্রহ করলো বিএনপি

১৯

‎দিনাজপুরে আন্তর্জাতিক আদিবাসী দিবস উদযাপন

২০